Mustafizur Rahman লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Mustafizur Rahman লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 


Bangladesh Cricket’s ‘One-Way’ Ticket in Sports Diplomacy

— Taifur Baizid Akhand

Bangladesh cricket is no longer confined to the pitch; it is now entangled in international politics, diplomacy, and administrative failures, facing an unprecedented multi-dimensional crisis. From Mustafizur Rahman’s IPL controversy to the decision to boycott the T20 World Cup in India, internal conflicts within the BCB, and allegations of match-fixing against board officials—Bangladesh cricket today stands at the edge of deep uncertainty.

Origins of the Crisis

Despite Kolkata Knight Riders including Mustafizur in their squad, the BCCI excluded him citing ‘security concerns,’ a decision that was not only unwarranted but also a blatant violation of the principle of keeping cricket above politics. While public support existed for Bangladesh’s decision to skip the World Cup in India, questions remain—did it truly protect Bangladesh’s interests, or did it open the door to long-term damage?

Strategic Missteps

Cricket is more than a game; it is a field of diplomatic negotiation. Bangladesh could have taken gradual steps, buying time and keeping channels for compromise open to achieve tangible gains. Instead, the board’s rigid stance failed to secure support from the ICC or the global cricket community. Unlike Pakistan, which adopted a hybrid model while safeguarding its interests, Bangladesh opted for a direct boycott, exposing its diplomatic shortsightedness.

The ICC dismissed Mustafizur’s security concerns as “isolated and irrelevant,” confirming that independent assessments found no credible threats to Bangladesh players, officials, or fans in India. In the recent vote, only Pakistan supported Bangladesh. Result—venues remained unchanged, no support materialized, and Scotland replaced Bangladesh for the 2026 World Cup.

Financial and Diplomatic Fallout

The cost of this inflexible stance could be severe for the BCB. With ICC annual revenue (~330 crore BDT), participation fees (~3.66 crore), and potential fines (~24 crore) combined, around 60% of BCB’s income is now uncertain. Additionally:

  • Risk of ~100 crore BDT loss from broadcasting and sponsorships

  • Reduced ICC revenue allocation from 2028

  • Reduced player match fees, bonuses, and prize money opportunities

  • Loss of substantial prize money achievable through tournament progression

  • Uncertainty over the Asia Cup in Bangladesh

  • Reduced representation and influence in ICC committees

  • Decline in rankings, limiting direct qualification for major tournaments

  • Reduced interest from other countries in touring Bangladesh

In reality, home series often incur higher expenses than revenue. The BCB’s true profit largely comes from series against India. Missing these bilateral series could slash revenue by 10–12 times, directly affecting infrastructure, youth cricket, and player development.

Contradictory Position

Denying Shakib Al Hasan his farewell match citing “security concerns” at home while now demanding security assurances for Mustafizur in India has further weakened Bangladesh’s position. Prestige could have been maintained if it yielded tangible gains—but none materialized.

Internal Governance Crisis

Beyond international setbacks, the BCB faces deep internal crises. Irresponsible statements, failure to remove officials implicated in BPL fixing scandals despite voice recordings, and resignations of experienced personnel like Ishtiaque Sadeq signal ethical bankruptcy. If integrity-driven figures like Bulbul leave due to manipulators like Shamim, that would mark the greatest defeat off the field.

Uncertain Future

The current board was formed through a politically contested election. Its survival amidst political shifts is uncertain. The president’s “one-way ticket” to Australia at this juncture raises questions—normally, a secure official travels with a return ticket. Such a journey three and a half months into tenure signals internal instability; perhaps he prefers returning to his permanent base rather than confronting conflict or embarrassment.

Issue Diversion Politics

Most concerning is the sudden emphasis on Shakib Al Hasan’s return, likely to divert attention from the match-fixing scandal. Had investigations proceeded, many irregularities would have surfaced. The emotional spread of this discussion seems aimed at concealing that reality.


Bangladesh cricket today is threatened on two fronts—isolated internationally, and internally mired in ethical and administrative decay. If leadership collapses, integrity exits, and only the accused survive, Bangladesh cricket could regress by decades.

Cricket diplomacy does not thrive on emotion—it requires strategy. The board must uphold strong leadership and ethical resolve, maintain professional international relations, and stand respectfully beside its players.

Failing this, the ‘Point of No Return’ will not remain a headline—it will become a record, marking the harsh realities confronting Bangladesh cricket off the field.


====================================


ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের ‘ওয়ান-ওয়ে’ টিকেট

— তাইফুর বায়জীদ আখন্দ


বাংলাদেশের বর্তমান ক্রিকেট এখন আর মাঠে সীমাবদ্ধ নেই; এটি জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি ও প্রশাসনিক ব্যর্থতার এক অভূতপূর্ব বহুমাত্রিক সংকটে। মুস্তাফিজের আইপিএল ইস্যু, ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত, বিসিবির অভ্যন্তরীণ কোন্দল ও পরিচালকদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ—সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট আজ দাঁড়িয়ে আছে বহুমাত্রিক অনিশ্চয়তার মুখে।

সংকটের সূত্রপাত

কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিয়েও বিসিসিআইয়ের ‘নিরাপত্তা’ অজুহাতে তাকে বাদ দেওয়া শুধু অনাকাঙ্ক্ষিত নয়, ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতিরও প্রকাশ্য লঙ্ঘন। এর প্রতিক্রিয়ায় উপদেষ্টা আসিফ নজরুলের অবস্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে জনসমর্থন থাকলেও, প্রশ্ন থেকেই যায়—এতে কি বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে, নাকি দীর্ঘমেয়াদি ক্ষতির দরজা খুলেছে?

কৌশলগত ব্যর্থতা

ক্রিকেট শুধু মাঠের খেলা নয়; এটি কূটনৈতিক দরকষাকষির ক্ষেত্রও। বাংলাদেশ ধাপে ধাপে এগোনোর, সময় কেনার, সমঝোতার পথ খোলা রাখার সুযোগ রেখেই বাস্তব কিছু আদায় করতে পারত। কিন্তু অনড় অবস্থান নিয়েও আইসিসি বা ক্রিকেট বিশ্বের সমর্থন আদায় হয়নি। পাকিস্তান যেখানে হাইব্রিড মডেলে খেলেও স্বার্থ রক্ষা করেছে, বাংলাদেশ সেখানে সরাসরি বয়কটের পথে গিয়ে কূটনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছে।

আইসিসি মুস্তাফিজের নিরাপত্তা ইস্যুকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ বলে প্রত্যাখ্যান করেছে এবং স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, অফিশিয়াল ও সমর্থকদের জন্য কোনো গ্রহণযোগ্য হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছে। সাম্প্রতিক ভোটাভুটিতে পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। ফলাফল—ভেন্যু বদলায়নি, সমর্থন মেলেনি; উল্টো বাংলাদেশের জায়গায় ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে।

আর্থিক ও কূটনৈতিক বিপর্যয়

এই অনড় অবস্থানের চড়া মূল্য দিতে হতে পারে বিসিবিকে। আইসিসির বার্ষিক রাজস্ব (প্রায় ৩৩০ কোটি টাকা), অংশগ্রহণ ফি (৩.৬৬ কোটি) ও সম্ভাব্য জরিমানা (প্রায় ২৪ কোটি) মিলিয়ে বিসিবির মোট আয়ের প্রায় ৬০ শতাংশই এখন অনিশ্চিত। পাশাপাশি—

• সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপ মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির ঝুঁকি

• ২০২৮ থেকে আইসিসির রাজস্ব বণ্টনে বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা

• খেলোয়াড়দের ম্যাচ ফি, বোনাস ও প্রাইজমানির সুযোগ সংকুচিত হওয়া

• টুর্নামেন্টে বিভিন্ন ধাপে উত্তরণের মাধ্যমে অর্জনযোগ্য বিপুল প্রাইজমানি হারানো

• বাংলাদেশে নির্ধারিত এশিয়া কাপ অনিশ্চিত হয়ে পড়া

• আইসিসির কমিটিতে প্রতিনিধিত্ব ও প্রভাব কমে যাওয়া

• র‍্যাঙ্কিং পতনের কারণে ভবিষ্যতে বড় টুর্নামেন্টে সরাসরি খেলার পথ বন্ধ হওয়া

• অন্যান্য দেশের বাংলাদেশ সফরে অনীহা

বাস্তবতা হলো, হোম সিরিজগুলোর বেশিরভাগেই আয় থেকে ব্যয় বেশি হয়। বিসিবির প্রকৃত লাভ হয় মূলত ভারত সিরিজে। ভারত দ্বিপক্ষীয় সিরিজ না খেললে বিসিবির আয় ১০–১২ গুণ পর্যন্ত কমে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে অবকাঠামো, বয়সভিত্তিক ক্রিকেট ও খেলোয়াড় উন্নয়নে।

স্ববিরোধী অবস্থান

দেশের মাটিতে ‘নিরাপত্তা দিতে না পারার’ অজুহাতে সাকিব আল হাসানকে বিদায়ী ম্যাচ খেলতে না দেওয়া, অথচ এখন ভারতের কাছে মুস্তাফিজের নিরাপত্তার নিশ্চয়তা দাবি—এই দ্বিচারিতা বাংলাদেশের অবস্থানকে আরও দুর্বল করেছে। মর্যাদার প্রশ্নে মাথা উঁচু হতো তখনই, যদি বাস্তব কোনো অর্জন আসত। বাস্তবে কিছুই আসেনি।

বিসিবির অভ্যন্তরীণ সংকট

আন্তর্জাতিক ব্যর্থতার পাশাপাশি বিসিবি ভেতরেও গভীর সংকটে। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত পরিচালকের ভয়েস রেকর্ড প্রকাশের পরও তাকে কার্যকরভাবে সরাতে না পারা, ইশতিয়াক সাদেকের মতো অভিজ্ঞদের পদত্যাগ—এসব বোর্ডের নৈতিক দেউলিয়াপনারই ইঙ্গিত। শামীমদের মতো ফিক্সারদের কারণে যদি বুলবুলদের মতো স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের হারাতে হয়—সেটাই হবে মাঠের বাইরের সবচেয়ে বড় পরাজয়।

অনিশ্চিত ভবিষ্যৎ

বর্তমান পর্ষদ রাজনৈতিক বাস্তবতায় প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত। রাজনৈতিক পটপরিবর্তনে এর টিকে থাকা নিয়েই সন্দেহ রয়েছে। ঠিক এই সময়ে সভাপতির অস্ট্রেলিয়ায় ‘ওয়ান-ওয়ে টিকিটে’ যাত্রা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। সাধারণত কেউ নিশ্চিত থাকলে যে তিনি ফিরবেন ও দায়িত্বে থাকবেন, রিটার্ন টিকিট নিয়েই যান। দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় এমন অনিশ্চিত যাত্রা ইঙ্গিত দেয়—ভেতরের পরিস্থিতি স্বাভাবিক নয়। সম্ভবত বড় কোনো সংঘাত বা অপমানের চেয়ে নিজের স্থায়ী নিবাসে ফিরে যাওয়াকেই তিনি শ্রেয় মনে করছেন।

ইস্যু ডাইভারশন রাজনীতি

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ফিক্সিং কেলেঙ্কারি থেকে জনগণের দৃষ্টি সরাতে হঠাৎ করে ‘সাকিব আল হাসানের ফেরা’র ইস্যু সামনে আনা হয়েছে। ফিক্সিং তদন্ত সামনে এলে বহু রাঘববোয়াল বেরিয়ে পড়বে। সেই বাস্তবতা আড়াল করতেই এই আবেগী আলোচনার বিস্তার—এমন সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না।


বাংলাদেশ ক্রিকেট আজ দুই দিক থেকেই বিপন্ন—বাইরে কূটনৈতিকভাবে একঘরে, ভেতরে নৈতিক ও প্রশাসনিক অবক্ষয়ে ডুবে। নেতৃত্ব ভেঙে পড়লে, সৎরা সরে গেলে, আর অভিযুক্তরাই টিকে থাকলে—বাংলাদেশ ক্রিকেট কয়েক দশক পিছিয়ে যাবে।

ক্রিকেট কূটনীতি আবেগে নয়, চলে কৌশলে। বোর্ডের দায়িত্ব হলো শক্ত নেতৃত্ব ও নৈতিক দৃঢ়তা। আন্তর্জাতিক অঙ্গনে পেশাদার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং ক্রিকেটারদের পাশে সম্মানের সঙ্গে দাঁড়ানো।

নইলে ‘পয়েন্ট অব নো রিটার্ন’ কেবল শিরোনাম নয়—এটা হবে রেকর্ড, যা মাঠের বাইরে গড়ে দেবে বাস্তবতার আঘাত।