Vaccination Policy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Vaccination Policy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 


Measles’ Fatal Grip and a Paralyzed Healthcare System: Children Sacrificed to Misguided Policies

By Taifur Baizid Akhand

The resurgence of preventable diseases like Measles in the country is not merely a public health crisis; it is a tragic manifestation of deep-seated neglect and a total lack of coordination within the state’s healthcare infrastructure. Measles, a disease we had nearly conquered, has returned with lethal force. The reported deaths of 40–50 children since the beginning of the year, coupled with the rapid spread among hundreds more, prove that the nation’s public health shield has collapsed like a house of cards.

Recently, the newly appointed Health Minister, Sardar Shakhawat Hossain Bokul, claimed that no measles vaccines were administered in the country over the last eight years. However, data tells a different story. A successful Measles-Rubella (MR) vaccination campaign was conducted as recently as 2020-21. According to WHO and UNICEF statistics, vaccine coverage in Bangladesh remained between 85% and 95% from 2018 to 2024, only to crumble due to administrative complications in the 2024-25 fiscal year. The stark reality is that most children currently succumbing to measles were born or were due for their routine EPI (Expanded Program on Immunization) doses during the tenure of the previous interim government. According to the schedule, the first dose is administered at 9 months and the second at 15 months. Therefore, the political attempt to shift the blame onto others by citing an "eight-year gap" is a clear display of irresponsibility. Such a massive discrepancy in data at the policymaking level signals chaos and implementation challenges at the field level. Shahriar Sajjad, Deputy Director of the Directorate General of Health Services (DGHS), informed the media that a special vaccination campaign was planned for April this year. However, it could not be executed due to a lack of logistics, funding, and preparation—another glaring example of the current administrative failure. This begs the question: is the Minister still unaware of his ministry’s fundamental data, or are bureaucratic policymakers using him as a shield to hide their own failures? This state of unpreparedness reflects a profound internal lack of coordination.

At the heart of this crisis lies eighteen months of administrative stagnation. Following the political transition in 2024, the process of shifting away from the 5th Sector Program (HPNSP) by the interim government disrupted the procurement and supply chain of EPI vaccines. This was compounded by a volunteer shortage driven by wage uncertainty and administrative hurdles, leaving 30-35% of public health positions vacant. The resulting paralysis of routine immunization activities is a direct indictment of administrative weakness. The issue is not just a vaccine shortage but a fragile management system. An over-reliance on foreign aid and a reluctance to procure vaccines using domestic funds constitute a core policy failure that has exacerbated today’s crisis.

Scientifically, measles is so contagious that one infected child can transmit it to 12–18 others on average. It weakens a child’s immune system from within, leading to fatal complications like pneumonia. To achieve effective herd immunity, at least 95% vaccination coverage is required. Yet, over the last decade, our average coverage hovered only around 84-85%. Research suggests that manpower shortages, regional disparities in distribution, inadequate funding, lack of training for health workers, logistical hurdles in remote areas, and poor awareness campaigns have hindered 100% success. Shortsighted planning and the stagnation of "catch-up" immunization programs have turned this outbreak into a "time bomb." The failure to implement the scheduled 2024 catch-up program on time has significantly increased the risk of mortality.

Now that the situation has spiraled out of control, the current government has urgently allocated 604 crore BDT and is readying new hospitals. But can this money compensate for the lives already lost? Reports indicate a plan to launch a special campaign in June to vaccinate approximately 20 million children. Additionally, administering vaccines starting from 6 months of age is being considered as an emergency preventive measure. However, these efforts must not be strangled by the same bureaucratic red tape.

The healthcare sector is not a political laboratory for misinformation or administrative discord. Despite health being one of the five fundamental rights of citizens, discipline has not been restored to this sector in decades. For the new government, this crisis serves as a major warning: today’s disaster could evolve into a far more terrifying pandemic tomorrow.

Rather than fixating on blame, the priority must be immediate and effective action. A "crash program" or mass vaccination drive must be ensured in high-infection zones. Simultaneously, long-term strategies—including manpower recruitment, training, infrastructure development for vaccine transport, and robust communication—must be adopted. Mass vaccination, regardless of prior status, is the only way forward. Furthermore, malnourished children must be provided with Vitamin-A capsules and specialized nutritional support. It must be remembered that every child's life is priceless. Vaccination is their right—and ensuring that right is the duty of the state. The price of administrative stagnation should never be the empty arms of a grieving mother.


=========================================


হামের মরণছোবল ও স্বাস্থ্য খাতের পক্ষাঘাত—বিপথগামী নীতিতে বলি হচ্ছে শিশুরা

—তাইফুর বায়জীদ আখন্দ


দেশে হাম বা মিজেলসের মতো প্রতিরোধযোগ্য রোগের ফিরে আসা কেবল একটি জনস্বাস্থ্য সংকট নয়, বরং এটি আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা অবহেলা ও চরম সমন্বয়হীনতার এক করুণ বহিঃপ্রকাশ। যে হামকে আমরা প্রায় জয় করে ফেলেছিলাম, সেই রোগ আজ আবার প্রাণঘাতী রূপে ফিরে এসেছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪০–৫০ জন শিশুর মৃত্যু এবং শত শত শিশুর এই রোগের দ্রুত বিস্তার প্রমাণ করে যে, দেশের জনস্বাস্থ্য রক্ষাকারী ঢালটি আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

সম্প্রতি দায়িত্ব নেওয়া স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল দাবি করেছেন যে, গত আট বছর দেশে হামের কোনো টিকাই দেওয়া হয়নি। কিন্তু তথ্য-উপাত্ত বলছে ভিন্ন কথা। ২০২০-২১ সালেও  হাম-রুবেলা জাতীয় টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছিল। World Health Organization এবং UNICEF-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে হামের টিকা কভারেজ ছিল ৮৫ থেকে ৯৫ শতাংশ থাকলেও ২০২৪–২৫ অর্থবছরের প্রশাসনিক জটিলতার কারণে তা ভেঙে পড়ে। সবচেয়ে বড় সত্য হলো, বর্তমানে যেসব শিশু হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে, তাদের অধিকাংশ শিশুদের জন্ম কিংবা তাদের ইপিআই (EPI) টিকার নিয়মিত সময়কাল ছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। হামের টিকার শিডিউল অনুযায়ী, প্রথম ডোজ দেওয়া হয় ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে। সুতরাং, গত আট বছরের অজুহাত দেখিয়ে শিশুদের এই করুণ মৃত্যুর দায় অন্যের ওপর চাপানোর যে রাজনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, তা স্পষ্টতই এক দায়িত্বজ্ঞানহীনতা। যখন নীতিনির্ধারণী পর্যায়েই তথ্যের এমন বিরাট অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে, তা মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও বিশৃঙ্খলার আভাস দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলেই হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালুর পরিকল্পনা ছিল। তবে প্রয়োজনীয় লজিস্টিক, অর্থায়ন ও প্রস্তুতির ঘাটতির কারণে তা বাস্তবায়ন করা যায়নি—যা বর্তমান প্রশাসনিক ব্যর্থতার আরেকটি স্পষ্ট উদাহরণ। প্রশ্ন ওঠে, মন্ত্রী কি মন্ত্রণালয়ের মৌলিক তথ্যগুলো সম্পর্কে এখনো অবগত নন, নাকি নীতিনির্ধারক আমলারা তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা আড়াল করছেন? মন্ত্রীর এই অপ্রস্তুত অবস্থা মূলত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয়হীনতারই প্রতিফলন।

এই সংকটের মূলে রয়েছে গত দেড় বছরের প্রশাসনিক স্থবিরতা। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ৫ম সেক্টর প্রোগ্রাম (HPNSP) থেকে সরে আসার প্রক্রিয়ায় EPI টিকার সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এর সঙ্গে যুক্ত হয় মাঠপর্যায়ে পারিশ্রমিকের অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার কারণে স্বেচ্ছাসেবক সংকট এবং ফলে জনস্বাস্থ্য কাঠামোর প্রায় ৩০-৩৫ শতাংশ পদ শূন্য হয়ে পড়ে। ফলে নিয়মিত টিকাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়া স্পষ্টভাবে প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত বহন করে। সমস্যা শুধু টিকার ঘাটতি নয়, বরং টিকাদান ব্যবস্থাপনার ভঙ্গুর দশা। টিকাদান কর্মসূচির স্থবিরতা, বৈদেশিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা এবং নিজস্ব অর্থায়নে টিকা কেনার অনীহা—এটাই মূল নীতিগত ব্যর্থতা, যা আজকের সংকটকে ভয়াবহ করে তুলেছে।

বিজ্ঞানের ভাষায়, হাম এতটাই সংক্রামক যে একজন আক্রান্ত শিশু থেকে গড়ে ১২ থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভিতর থেকে দুর্বল করে, ফলে নিউমোনিয়া ও অন্যান্য জটিলতায় মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। কার্যকর হার্ড ইমিউনিটি তৈরিতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকাদান নিশ্চিত করা প্রয়োজন। অথচ গত এক যুগে আমাদের গড় কভারেজ ছিল মাত্র ৮৪-৮৫ শতাংশ। গবেষণায় দেখা যায়, জনবলের ঘাটতি, অঞ্চল ভিত্তিতে টিকাদানের অসম বণ্টন, অপর্যাপ্ত অর্থ বরাদ্দ, টিকার অপর্যাপ্ততা, টিকাদান কর্মীদের প্রশিক্ষণের অভাব, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা পরিবহনজনিত সমস্যা এবং প্রচারের অভাবের কারণে শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়নি। অদূরদর্শী পরিকল্পনা আর ক্যাচ-আপ টিকাদান কর্মসূচির স্থবিরতা আজকের এই প্রাদুর্ভাবকে ‘টাইম বোমার’ মতো তীব্র করেছে। ২০২৪ সালের নির্ধারিত ক্যাচ-আপ টিকাদান কর্মসূচি সময়মতো বাস্তবায়িত না হওয়াও এই সংকটকে আরও গভীর করেছে—যার ফলে প্রাণহানির ঝুঁকি বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বর্তমান সরকার জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং নতুন হাসপাতাল প্রস্তুত করছে। কিন্তু যেসব শিশু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে, তাদের ক্ষতি কি এই অর্থ দিয়ে পূরণ করা সম্ভব? জানা যাচ্ছে, জুনে বিশেষ ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা রয়েছে, যার আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। তবে প্রাদুর্ভাবের সময়ে জরুরি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ৬ মাস বয়স থেকে টিকা দেওয়া বিবেচনা করা হচ্ছে—যা একটি জরুরি প্রতিরোধমূলক পদক্ষেপ হতে পারে। তবে তা যেন আগের মতো আমলাতান্ত্রিক জটিলতায় আটকা না পড়ে।

স্বাস্থ্য খাত কোনো রাজনৈতিক পরীক্ষাগার নয় যে, এখানে ভুল তথ্যের রাজনীতি বা প্রশাসনিক সমন্বয়হীনতা চলবে। নাগরিকের পাঁচটি মৌলিক অধিকারের অন্যতম হওয়া সত্ত্বেও গত কয়েক দশকে এই খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। নতুন সরকারের জন্য এই সংকট একটি বড় সতর্কবার্তা। আজকের এই দুর্যোগ আগামীতে আরও ভয়াবহ মহামারীতে রূপ নিতে পারে। 

তবে দায় নির্ধারণের চেয়ে এখন বেশি জরুরি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে দ্রুত 'ক্র্যাশ প্রোগ্রাম' বা গণহারে টিকাদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে—জনবল নিয়োগ, প্রশিক্ষণ, টিকা পরিবহন অবকাঠামো উন্নয়ন ও প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। শিশুর পূর্বে টিকা পেয়েছে কি না তা বিবেচনা না করে অতি দ্রুত গণহারে টিকার আওতায় আনাই এখন একমাত্র পথ। একইসাথে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ভিটামিন-এ ক্যাপসুলসহ বিশেষ পুষ্টি সহায়তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি শিশুর জীবন অমূল্য। টিকা তার অধিকার—আর সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রশাসনিক স্থবিরতার মাশুল যেন আর কোনো মায়ের বুক খালি করে দিতে না হয়।