Interim Government লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Interim Government লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 


Measles’ Fatal Grip and a Paralyzed Healthcare System: Children Sacrificed to Misguided Policies

By Taifur Baizid Akhand

The resurgence of preventable diseases like Measles in the country is not merely a public health crisis; it is a tragic manifestation of deep-seated neglect and a total lack of coordination within the state’s healthcare infrastructure. Measles, a disease we had nearly conquered, has returned with lethal force. The reported deaths of 40–50 children since the beginning of the year, coupled with the rapid spread among hundreds more, prove that the nation’s public health shield has collapsed like a house of cards.

Recently, the newly appointed Health Minister, Sardar Shakhawat Hossain Bokul, claimed that no measles vaccines were administered in the country over the last eight years. However, data tells a different story. A successful Measles-Rubella (MR) vaccination campaign was conducted as recently as 2020-21. According to WHO and UNICEF statistics, vaccine coverage in Bangladesh remained between 85% and 95% from 2018 to 2024, only to crumble due to administrative complications in the 2024-25 fiscal year. The stark reality is that most children currently succumbing to measles were born or were due for their routine EPI (Expanded Program on Immunization) doses during the tenure of the previous interim government. According to the schedule, the first dose is administered at 9 months and the second at 15 months. Therefore, the political attempt to shift the blame onto others by citing an "eight-year gap" is a clear display of irresponsibility. Such a massive discrepancy in data at the policymaking level signals chaos and implementation challenges at the field level. Shahriar Sajjad, Deputy Director of the Directorate General of Health Services (DGHS), informed the media that a special vaccination campaign was planned for April this year. However, it could not be executed due to a lack of logistics, funding, and preparation—another glaring example of the current administrative failure. This begs the question: is the Minister still unaware of his ministry’s fundamental data, or are bureaucratic policymakers using him as a shield to hide their own failures? This state of unpreparedness reflects a profound internal lack of coordination.

At the heart of this crisis lies eighteen months of administrative stagnation. Following the political transition in 2024, the process of shifting away from the 5th Sector Program (HPNSP) by the interim government disrupted the procurement and supply chain of EPI vaccines. This was compounded by a volunteer shortage driven by wage uncertainty and administrative hurdles, leaving 30-35% of public health positions vacant. The resulting paralysis of routine immunization activities is a direct indictment of administrative weakness. The issue is not just a vaccine shortage but a fragile management system. An over-reliance on foreign aid and a reluctance to procure vaccines using domestic funds constitute a core policy failure that has exacerbated today’s crisis.

Scientifically, measles is so contagious that one infected child can transmit it to 12–18 others on average. It weakens a child’s immune system from within, leading to fatal complications like pneumonia. To achieve effective herd immunity, at least 95% vaccination coverage is required. Yet, over the last decade, our average coverage hovered only around 84-85%. Research suggests that manpower shortages, regional disparities in distribution, inadequate funding, lack of training for health workers, logistical hurdles in remote areas, and poor awareness campaigns have hindered 100% success. Shortsighted planning and the stagnation of "catch-up" immunization programs have turned this outbreak into a "time bomb." The failure to implement the scheduled 2024 catch-up program on time has significantly increased the risk of mortality.

Now that the situation has spiraled out of control, the current government has urgently allocated 604 crore BDT and is readying new hospitals. But can this money compensate for the lives already lost? Reports indicate a plan to launch a special campaign in June to vaccinate approximately 20 million children. Additionally, administering vaccines starting from 6 months of age is being considered as an emergency preventive measure. However, these efforts must not be strangled by the same bureaucratic red tape.

The healthcare sector is not a political laboratory for misinformation or administrative discord. Despite health being one of the five fundamental rights of citizens, discipline has not been restored to this sector in decades. For the new government, this crisis serves as a major warning: today’s disaster could evolve into a far more terrifying pandemic tomorrow.

Rather than fixating on blame, the priority must be immediate and effective action. A "crash program" or mass vaccination drive must be ensured in high-infection zones. Simultaneously, long-term strategies—including manpower recruitment, training, infrastructure development for vaccine transport, and robust communication—must be adopted. Mass vaccination, regardless of prior status, is the only way forward. Furthermore, malnourished children must be provided with Vitamin-A capsules and specialized nutritional support. It must be remembered that every child's life is priceless. Vaccination is their right—and ensuring that right is the duty of the state. The price of administrative stagnation should never be the empty arms of a grieving mother.


=========================================


হামের মরণছোবল ও স্বাস্থ্য খাতের পক্ষাঘাত—বিপথগামী নীতিতে বলি হচ্ছে শিশুরা

—তাইফুর বায়জীদ আখন্দ


দেশে হাম বা মিজেলসের মতো প্রতিরোধযোগ্য রোগের ফিরে আসা কেবল একটি জনস্বাস্থ্য সংকট নয়, বরং এটি আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা অবহেলা ও চরম সমন্বয়হীনতার এক করুণ বহিঃপ্রকাশ। যে হামকে আমরা প্রায় জয় করে ফেলেছিলাম, সেই রোগ আজ আবার প্রাণঘাতী রূপে ফিরে এসেছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪০–৫০ জন শিশুর মৃত্যু এবং শত শত শিশুর এই রোগের দ্রুত বিস্তার প্রমাণ করে যে, দেশের জনস্বাস্থ্য রক্ষাকারী ঢালটি আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

সম্প্রতি দায়িত্ব নেওয়া স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল দাবি করেছেন যে, গত আট বছর দেশে হামের কোনো টিকাই দেওয়া হয়নি। কিন্তু তথ্য-উপাত্ত বলছে ভিন্ন কথা। ২০২০-২১ সালেও  হাম-রুবেলা জাতীয় টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছিল। World Health Organization এবং UNICEF-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে হামের টিকা কভারেজ ছিল ৮৫ থেকে ৯৫ শতাংশ থাকলেও ২০২৪–২৫ অর্থবছরের প্রশাসনিক জটিলতার কারণে তা ভেঙে পড়ে। সবচেয়ে বড় সত্য হলো, বর্তমানে যেসব শিশু হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে, তাদের অধিকাংশ শিশুদের জন্ম কিংবা তাদের ইপিআই (EPI) টিকার নিয়মিত সময়কাল ছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। হামের টিকার শিডিউল অনুযায়ী, প্রথম ডোজ দেওয়া হয় ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে। সুতরাং, গত আট বছরের অজুহাত দেখিয়ে শিশুদের এই করুণ মৃত্যুর দায় অন্যের ওপর চাপানোর যে রাজনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, তা স্পষ্টতই এক দায়িত্বজ্ঞানহীনতা। যখন নীতিনির্ধারণী পর্যায়েই তথ্যের এমন বিরাট অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে, তা মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও বিশৃঙ্খলার আভাস দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলেই হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালুর পরিকল্পনা ছিল। তবে প্রয়োজনীয় লজিস্টিক, অর্থায়ন ও প্রস্তুতির ঘাটতির কারণে তা বাস্তবায়ন করা যায়নি—যা বর্তমান প্রশাসনিক ব্যর্থতার আরেকটি স্পষ্ট উদাহরণ। প্রশ্ন ওঠে, মন্ত্রী কি মন্ত্রণালয়ের মৌলিক তথ্যগুলো সম্পর্কে এখনো অবগত নন, নাকি নীতিনির্ধারক আমলারা তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা আড়াল করছেন? মন্ত্রীর এই অপ্রস্তুত অবস্থা মূলত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয়হীনতারই প্রতিফলন।

এই সংকটের মূলে রয়েছে গত দেড় বছরের প্রশাসনিক স্থবিরতা। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ৫ম সেক্টর প্রোগ্রাম (HPNSP) থেকে সরে আসার প্রক্রিয়ায় EPI টিকার সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এর সঙ্গে যুক্ত হয় মাঠপর্যায়ে পারিশ্রমিকের অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার কারণে স্বেচ্ছাসেবক সংকট এবং ফলে জনস্বাস্থ্য কাঠামোর প্রায় ৩০-৩৫ শতাংশ পদ শূন্য হয়ে পড়ে। ফলে নিয়মিত টিকাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়া স্পষ্টভাবে প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত বহন করে। সমস্যা শুধু টিকার ঘাটতি নয়, বরং টিকাদান ব্যবস্থাপনার ভঙ্গুর দশা। টিকাদান কর্মসূচির স্থবিরতা, বৈদেশিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা এবং নিজস্ব অর্থায়নে টিকা কেনার অনীহা—এটাই মূল নীতিগত ব্যর্থতা, যা আজকের সংকটকে ভয়াবহ করে তুলেছে।

বিজ্ঞানের ভাষায়, হাম এতটাই সংক্রামক যে একজন আক্রান্ত শিশু থেকে গড়ে ১২ থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভিতর থেকে দুর্বল করে, ফলে নিউমোনিয়া ও অন্যান্য জটিলতায় মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। কার্যকর হার্ড ইমিউনিটি তৈরিতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকাদান নিশ্চিত করা প্রয়োজন। অথচ গত এক যুগে আমাদের গড় কভারেজ ছিল মাত্র ৮৪-৮৫ শতাংশ। গবেষণায় দেখা যায়, জনবলের ঘাটতি, অঞ্চল ভিত্তিতে টিকাদানের অসম বণ্টন, অপর্যাপ্ত অর্থ বরাদ্দ, টিকার অপর্যাপ্ততা, টিকাদান কর্মীদের প্রশিক্ষণের অভাব, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা পরিবহনজনিত সমস্যা এবং প্রচারের অভাবের কারণে শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়নি। অদূরদর্শী পরিকল্পনা আর ক্যাচ-আপ টিকাদান কর্মসূচির স্থবিরতা আজকের এই প্রাদুর্ভাবকে ‘টাইম বোমার’ মতো তীব্র করেছে। ২০২৪ সালের নির্ধারিত ক্যাচ-আপ টিকাদান কর্মসূচি সময়মতো বাস্তবায়িত না হওয়াও এই সংকটকে আরও গভীর করেছে—যার ফলে প্রাণহানির ঝুঁকি বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বর্তমান সরকার জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং নতুন হাসপাতাল প্রস্তুত করছে। কিন্তু যেসব শিশু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে, তাদের ক্ষতি কি এই অর্থ দিয়ে পূরণ করা সম্ভব? জানা যাচ্ছে, জুনে বিশেষ ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা রয়েছে, যার আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। তবে প্রাদুর্ভাবের সময়ে জরুরি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ৬ মাস বয়স থেকে টিকা দেওয়া বিবেচনা করা হচ্ছে—যা একটি জরুরি প্রতিরোধমূলক পদক্ষেপ হতে পারে। তবে তা যেন আগের মতো আমলাতান্ত্রিক জটিলতায় আটকা না পড়ে।

স্বাস্থ্য খাত কোনো রাজনৈতিক পরীক্ষাগার নয় যে, এখানে ভুল তথ্যের রাজনীতি বা প্রশাসনিক সমন্বয়হীনতা চলবে। নাগরিকের পাঁচটি মৌলিক অধিকারের অন্যতম হওয়া সত্ত্বেও গত কয়েক দশকে এই খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। নতুন সরকারের জন্য এই সংকট একটি বড় সতর্কবার্তা। আজকের এই দুর্যোগ আগামীতে আরও ভয়াবহ মহামারীতে রূপ নিতে পারে। 

তবে দায় নির্ধারণের চেয়ে এখন বেশি জরুরি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে দ্রুত 'ক্র্যাশ প্রোগ্রাম' বা গণহারে টিকাদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে—জনবল নিয়োগ, প্রশিক্ষণ, টিকা পরিবহন অবকাঠামো উন্নয়ন ও প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। শিশুর পূর্বে টিকা পেয়েছে কি না তা বিবেচনা না করে অতি দ্রুত গণহারে টিকার আওতায় আনাই এখন একমাত্র পথ। একইসাথে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ভিটামিন-এ ক্যাপসুলসহ বিশেষ পুষ্টি সহায়তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি শিশুর জীবন অমূল্য। টিকা তার অধিকার—আর সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রশাসনিক স্থবিরতার মাশুল যেন আর কোনো মায়ের বুক খালি করে দিতে না হয়।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 


Security of Minorities and Statistics: The Need for Clarity in Perspective

By Taifur Baizid Akhand | Geopolitical Analyst & Columnist

Recently, a set of statistics on crimes involving minorities in 2025 was published on the verified Facebook page of the Chief Adviser of the interim government, Dr. Muhammad Yunus, citing police reports. This modern democratic practice of sharing information directly with the public from the highest level of government is certainly commendable. However, the definition of “communal violence” applied in these statistics raises serious questions about how closely it corresponds with ground realities and the lived experiences of victims. Statistics are meant to help us understand reality, not to obscure it.

One of the primary indicators of how civilized and democratic a state is lies in how safely and fearlessly its minority citizens can live. According to the Chief Adviser’s statement, out of 645 incidents involving minority communities, only 71 were identified as “communal.” The government’s explanation is that violence is considered communal only if it occurs in temples or religious sites; otherwise, it is not. The remaining 574 incidents have been classified as land disputes, personal enmity, theft, or “unnatural deaths,” and placed under the category of general crime.

But the crucial question is this: when a citizen is targeted outside a temple because of their religious identity, under what definition does that fall? Is communal violence limited only to attacks on places of worship?

Public reaction has already exposed the limits of this statistical simplification. The burning to death of Dipu Das over allegations of blasphemy, the arson attack in Raozan where a Hindu family was locked inside their home, or the assault on Gopal Biswas in Jhenaidah after he was labeled an “Indian agent” because he wore a red thread—none of these occurred in temples. Yet are they outside the scope of minority persecution?

Most alarming is the classification of 172 “unnatural deaths” and 58 cases of rape involving minority citizens as mere “general crimes.” This raises serious concerns about further narrowing the path to justice for victims. The fundamental question remains: if these individuals were not members of minority communities, would they have been targeted in the same way?

In Bangladesh’s social reality, minorities have historically occupied a structurally vulnerable position. In cases of land grabbing, neighborhood disputes, or local conflicts, religious identity often turns them into “soft targets.” The dispute may begin over property, but it is their minority status that frequently deprives them of justice, administrative protection, or community support. Is the state still failing to recognize this underlying pattern?

We call mass killing “genocide.” But are hundreds of scattered killings, assaults, and rapes occurring throughout the year any less terrifying?

Even if one were to accept the government’s narrow definition for the sake of argument, the question of accountability cannot be avoided. When the government itself acknowledges that at least 71 incidents had direct communal elements—where even one would be unacceptable—it is only natural to ask: has a single one of these cases resulted in visible and exemplary justice? On the other hand, when a religious leader in police custody is implicated in an external murder case, public distrust toward the neutrality of the administration and the justice system is inevitable.

The government claims that law and order is improving and that, on average, around 3,500 people die violently each year across all communities. While this may offer statistical comfort, reality sends a different message. When people are beaten to death by mobs in public, and when a culture of extracting self-confessed killers from police stations becomes visible, such comfort remains confined to paper.

Ordinary people do not primarily interpret political parties or ideologies; they understand the security of their lives. The foremost expectation from this interim government was not as Hindus, Buddhists, or Christians, but as Bangladeshis—to feel safe in their own country.

From an administration led by a Nobel Peace Prize laureate, a symbol of peace, a lack of sociological and humanitarian perspective is deeply troubling. The notion that “if it is not an attack on a temple, it is not communal” is not only illogical, but dangerous. It conceals the deeper structural nature of communal violence and risks normalizing it.

The true measure of a civilized state is how safely its most vulnerable citizen can sleep at night. Alongside transparency in statistics, what is urgently needed is clarity in definitions, visible justice, and a genuine reflection of human dignity in state conduct. Recognizing this reality, Bangladesh must adopt a more objective, sensitive, and structural approach to defining communal violence, presenting data, and administering justice. Because minority security is not a matter of communal charity; it is a test of the moral capacity of the state.


=====================


সংখ্যালঘুর নিরাপত্তা ও পরিসংখ্যান: প্রয়োজন দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা

তাইফুর বায়জীদ আখন্দ | ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে পুলিশি প্রতিবেদনের বরাতে ২০২৫ সালের সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি জনগণের সঙ্গে তথ্য প্রদানের এই আধুনিক গণতান্ত্রিক চর্চা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রকাশিত পরিসংখ্যানে ‘সাম্প্রদায়িক সহিংসতা’র যে সংজ্ঞা প্রয়োগ করা হয়েছে, তা বাস্তব পরিস্থিতি ও ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে কতটা সংগতিপূর্ণ—সেই প্রশ্ন গভীর পর্যালোচনার দাবি রাখে। পরিসংখ্যান বাস্তবতা বোঝার হাতিয়ার হওয়ার কথা; বাস্তবতাকে আড়াল করার কৌশল নয়।

একটি রাষ্ট্র কতটা সভ্য ও গণতান্ত্রিক, তার অন্যতম প্রধান সূচক হলো—সে দেশে সংখ্যালঘু নাগরিকেরা কতটা নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনের বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টিকে ‘সাম্প্রদায়িক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সহিংসতা কেবল মন্দির বা ধর্মীয় স্থাপনায় সংঘটিত হলেই তা সাম্প্রদায়িক হিসেবে গণ্য; অন্যথায় নয়। বাকি ৫৭৪টি ঘটনাকে জমি সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা, চুরি বা ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে সাধারণ অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো—মন্দিরের বাইরে যখন একজন নাগরিককে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয়, সেটিকে আমরা কোন সংজ্ঞায় ফেলব? সাম্প্রদায়িক সহিংসতার ধারণা কি কেবল উপাসনালয়কেন্দ্রিক হামলার মধ্যেই সীমাবদ্ধ?

সামাজিক প্রতিক্রিয়াই এই পরিসংখ্যানগত সরলীকরণের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যা, রাউজানে একটি হিন্দু পরিবারকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়া, কিংবা ঝিনাইদহে হাতে লাল সুতো থাকায় ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে গোপাল বিশ্বাসকে মারধরের ঘটনাগুলো কোনো মন্দিরে ঘটেনি। কিন্তু এগুলো কি সংখ্যালঘু নির্যাতনের বাইরে পড়ে?

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সংখ্যালঘু নাগরিকদের ১৭২টি ‘অস্বাভাবিক মৃত্যু’ এবং ৫৮টি ধর্ষণের ঘটনাকে নিছক ‘সাধারণ অপরাধ’ হিসেবে শ্রেণিভুক্ত করা। এতে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের পথ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানে মৌলিক প্রশ্নটি হলো—এই মানুষগুলো যদি সংখ্যালঘু না হতেন, তবে কি তারা একইভাবে অপরাধের শিকার হতেন?

বাংলাদেশের সামাজিক বাস্তবতায় সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবেই একটি কাঠামোগতভাবে নাজুক (structurally vulnerable) অবস্থানে বসবাস করে। জমি দখল, প্রতিবেশী বিরোধ কিংবা স্থানীয় দ্বন্দ্বের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—ধর্মীয় পরিচয়ই তাদের অপরাধীদের কাছে ‘সহজ লক্ষ্যবস্তু’তে (soft target) পরিণত করে। বিরোধের সূত্রপাত হয়তো সম্পত্তি নিয়ে, কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণেই তারা ন্যায়বিচার ও প্রশাসনিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়, কিংবা পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পায় না। এই অদৃশ্য প্যাটার্নটি রাষ্ট্র কি এখনও অনুধাবনে ব্যর্থ?

গণহারে হত্যাকে আমরা ‘গণহত্যা’ বলি। কিন্তু সারা বছরজুড়ে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া শত শত হত্যা, নির্যাতন ও ধর্ষণ কি কোনো অংশে কম আতঙ্কজনক?

তর্কের খাতিরে যদি সরকারের এই সীমিত সংজ্ঞা মেনেও নেওয়া হয়, তবুও দায়বদ্ধতার প্রশ্ন এড়ানো যায় না। সরকার যখন স্বীকার করছে অন্তত ৭১টি ঘটনায় সরাসরি সাম্প্রদায়িক উপাদান ছিল—যেখানে একটি ঘটনাও গ্রহণযোগ্য নয়—তখন জানতে চাওয়ার অধিকার তৈরি হয়: এই চিহ্নিত ঘটনাগুলোর একটিতেও কি ভুক্তভোগীরা দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার পেয়েছে? অন্যদিকে, পুলিশের হেফাজতে থাকা একজন ধর্মীয় নেতাকে যখন বাইরের একটি হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়, তখন বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হওয়া স্বাভাবিক।

সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে এবং দেশে প্রতিবছর গড়ে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি ঘটে—যা সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যুক্তি পরিসংখ্যানগত আপেক্ষিক স্বস্তি দিলেও বাস্তবতা ভিন্ন বার্তা দেয়। যখন প্রকাশ্য মব সহিংসতার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, আত্মস্বীকৃত খুনিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সংস্কৃতি দৃশ্যমান থাকে—তখন এই স্বস্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে।

মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শ বোঝে না; সাধারণ মানুষ বোঝে তার জীবনের নিরাপত্তা। একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান নয়—একজন বাংলাদেশি হিসেবে নিজের রাষ্ট্রে নিরাপদ বোধ করাই ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে সর্বস্তরের মানুষের প্রধান প্রত্যাশা।

প্রধান উপদেষ্টার মতো একজন নোবেলজয়ী শান্তির প্রতীক ব্যক্তিত্বের প্রশাসনের কাছ থেকে সমাজতাত্ত্বিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ঘাটতি কাম্য নয়। “মন্দিরে হামলা না হলে তা সাম্প্রদায়িক নয়”—এই ধারণা কেবল অযৌক্তিকই নয়, বরং বিপজ্জনক। এটি অপরাধের গভীর কাঠামোগত দিকগুলো আড়াল করে সাম্প্রদায়িক সহিংসতাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করে।

একটি সভ্য রাষ্ট্রের প্রকৃত পরিচয় মেলে তার সবচেয়ে দুর্বল নাগরিকটি কতটা নিরাপদে রাতে ঘুমাতে পারে, তার মধ্য দিয়ে। পরিসংখ্যানের স্বচ্ছতার পাশাপাশি প্রয়োজন সংজ্ঞার স্বচ্ছতা, বিচারের দৃশ্যমানতা এবং রাষ্ট্রীয় আচরণে মানবিক মর্যাদার বাস্তব প্রতিফলন। এই বাস্তবতা স্বীকার করেই সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞা, তথ্য উপস্থাপন ও বিচারপ্রক্রিয়ায় আরও বস্তুনিষ্ঠ, সংবেদনশীল ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। কারণ সংখ্যালঘুর নিরাপত্তা কোনো সম্প্রদায়গত অনুকম্পার বিষয় নয়; এটি রাষ্ট্রের নৈতিক সক্ষমতার পরীক্ষা।

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 


Referendum, Package Campaigns, and the Politics of Reform

Taifur Baizid Akhand

Is this referendum truly a process of seeking the people’s will, or an attempt to legitimize a pre-designed state structure?

In post-uprising Bangladesh, the proposed referendum on state reform is not merely an administrative initiative. It is a critical test that will determine the future architecture of the state. The responsibility of the state was to present each major proposed structural change separately, clearly, and neutrally before the public—so that citizens could make informed choices.
Instead, the proposals have been presented to voters as a “package reform,” a format that fails to meet international and legal standards of transparency and state neutrality.

“Reform is necessary. Consensus is necessary.
But before that, what is essential is transparency, separate questions,
and full respect for the intellectual freedom of the people.”


Campaign Narratives and Public Confusion

Messages promoting a “Yes” vote claim that voting yes will ensure a caretaker government, an independent election commission, a balance of power, term limits for the prime minister, a strong opposition, an upper house, and increased women’s representation. At the same time, voters are warned that a “No” vote will prevent all of these from happening.

Constitutionally, this claim is unfounded. Parliament retains the authority at any time to amend the constitution and enact laws.

Similarly, campaigns for a “No” vote are also relying on fear and emotion—asserting that constitutional references such as Bismillah will remain, the history of 1971 will not be distorted, and democracy and sovereignty will be protected.
As a result, the real debate—about the constitution, institutions, and the balance of power—is being drowned out by emotional campaigning.


Where Does the Problem Lie—The Content of Reform, or the Process?

The July Charter debate is not primarily about whether reform is needed, but about how reform will be implemented and who will control it.

While many proposals in the July Charter enjoy political consensus, several crucial issues have formal “notes of dissent” from different parties. These include the bicameral parliament, parliamentary committees, the appointment structures of constitutional bodies, the method of increasing women’s representation, the caretaker government, the election commission, judicial independence, and the formation of the PSC, ACC, and other institutions.

Particularly striking is the proposed structure for forming constitutional institutions. Under the proposal, five of the seven members of the selection committee would come from opposition parties, while only two—the Speaker and the Whip—would represent the ruling party. The opposition would include the Deputy Speaker, the Opposition Whip. One representative of the third-largest party, and two standing committee chairs, who must also come from the opposition.

In effect, this creates a structure in which those responsible for governing would have their hands tied in forming key state institutions. Would any political party willingly accept governing while being virtually powerless in shaping the institutions of the state?
It resembles a competition where the first-place winner receives a silver medal, and the second-place finisher receives gold.

Several parties have objected to this structure. Yet in the referendum, these contested issues have been bundled together with consensus proposals and presented as a single “package.”


The Role of the State and the Interim Government

Government offices, banks, and social media platforms are being used—at public expense—to campaign unilaterally for a “Yes” vote. This raises an unavoidable question: can an interim government or state institution legitimately campaign for one side in a referendum?

When the Chief Adviser and other advisers move away from neutrality and openly urge citizens to vote “Yes,” concerns about ethics and state impartiality naturally arise.

Such intense, one-sided campaigning is bound to create public suspicion—about whether some undisclosed political objective lies behind it. Politically, this also carries the risk of backfiring against the government itself.


Is the Referendum Designed to Serve a Particular Group?

A further question emerges: are those who know they are unlikely to come to power seeking to use the referendum to permanently entrench a structure in which real authority will remain in the hands of a specific group—through control over constitutional appointment mechanisms—even if governments change?

If so, the referendum risks becoming not a process of consulting the people, but a means of shifting responsibility onto them to legitimize a predetermined design.


The July Charter concerns the future structure of the state. Some of its proposals are undoubtedly positive. Others, however, are controversial, vague, and potentially risky for constitutional balance.

Through the uprising, the people of Bangladesh rejected not only a government, but also an imposed, power-centric political culture. They did not sacrifice their lives to implement the agenda of any particular group.

If the people are once again presented with “package reforms,” the question of legitimacy inevitably arises.

If state reform is truly meant for the people, it must stand on transparency, neutrality, separate questions, and respect for intellectual freedom—
not on imposed packages.


==================================================


গণভোট, প্যাকেজ প্রচারণা ও সংস্কারের রাজনীতি

— তাইফুর বায়জীদ আখন্দ

এই গণভোট কি জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া, নাকি একটি পূর্বনির্ধারিত রাষ্ট্র-কাঠামো বৈধ করার আয়োজন?

অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের জন্য প্রস্তাবিত গণভোট কেবল একটি প্রশাসনিক উদ্যোগ নয়। এটি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার কাঠামো নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রস্তাবিত প্রতিটি গুরুত্বপূর্ণ কাঠামো আলাদাভাবে, স্পষ্টভাবে ও নিরপেক্ষভাবে জনগণের সামনে উপস্থাপন করা—যাতে মানুষ বুঝে–শুনে সিদ্ধান্ত নিতে পারে।
কিন্তু ‘প্যাকেজ সংস্কার’ আকারে ভোটারদের সামনে তুলে ধরা প্রস্তাবগুলো স্বচ্ছতা ও রাষ্ট্রীয় নিরপেক্ষতার আন্তর্জাতিক ও আইনি মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

“সংস্কার দরকার। ঐকমত্য দরকার।
কিন্তু তার আগে দরকার স্বচ্ছতা, পৃথক প্রশ্ন,
এবং জনগণের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান।”


প্রচারণার ভাষা ও বিভ্রান্তি

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারিত বার্তায় বলা হচ্ছে—‘হ্যাঁ’ দিলে তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, শক্তিশালী বিরোধী দল, উচ্চকক্ষ এবং নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি কার্যকর হবে।
অন্যদিকে ভয় দেখানো হচ্ছে—‘না’ ভোট দিলে এগুলোর কোনোটিই বাস্তবায়িত হবে না।

সংবিধান অনুযায়ী এই দাবি ভিত্তিহীন। সংসদ যেকোনো সময় সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন করতে পারে।

একইভাবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণাও নিরাপত্তা ও আবেগের আশ্রয় নিচ্ছে—সংবিধানে বিসমিল্লাহ থাকবে, একাত্তরের ইতিহাস বিকৃত হবে না, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা পাবে।
ফলশ্রুতিতে প্রকৃত বিতর্ক—সংবিধান, প্রতিষ্ঠান ও ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন—প্রচারণার আবেশে চাপা পড়ে যাচ্ছে।


সমস্যা কোথায়—সংস্কারের বিষয়বস্তু, নাকি গঠনপ্রক্রিয়া?

জুলাই সনদের বিতর্ক মূলত সংস্কার দরকার কি না—সে প্রশ্ন নয়; বরং সংস্কার কীভাবে হবে এবং কার নিয়ন্ত্রণে হবে—এই দ্বন্দ্বকে সামনে আনে।

‘জুলাই সনদ’-এর অনেক প্রস্তাবে রাজনৈতিক ঐকমত্য থাকলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এর মধ্যে রয়েছে—দ্বিকক্ষ সংসদ, সংসদীয় কমিটি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কাঠামো, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, পিএসসি, দুদক ও অন্যান্য প্রতিষ্ঠানের গঠনপ্রক্রিয়া।

বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবিত কাঠামো বিশ্লেষণ করলে অস্বাভাবিক চিত্র দেখা যায়। প্রস্তাব অনুযায়ী ৭ সদস্যের কমিটিতে ৫ জনই হবেন বিরোধী দল থেকে, সরকারি দল থেকে থাকবেন মাত্র ২ জন—স্পিকার ও হুইপ। বিরোধী দল থেকে থাকবেন ডেপুটি স্পিকার, বিরোধী দলের হুইপ। তৃতীয় বৃহৎ দলের একজন প্রতিনিধি এবং দুইজন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি—এ ক্ষেত্রেও সভাপতি হতে হবে বিরোধী দল থেকে।

অর্থাৎ, যারা সরকার পরিচালনার দায়িত্ব পাবে, তাদের হাত বেঁধে রাখার এক অদ্ভুত কাঠামো এটি। কোনো রাজনৈতিক দল কি চাইবে—সরকারে থেকেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনে তারা কার্যত ক্ষমতাহীন থাকুক?
এটি অনেকটা সেই প্রতিযোগিতার মতো, যেখানে প্রথম হওয়া ব্যক্তি পায় রৌপ্যপদক, আর দ্বিতীয় হওয়া ব্যক্তি পায় স্বর্ণপদক।

এই কাঠামোতেই কয়েকটি দল আপত্তি জানিয়েছে। তবু গণভোটে এসব আপত্তিকৃত বিষয়কেও ঐকমত্যের প্রস্তাবগুলোর সঙ্গে একত্র করে ‘প্যাকেজ’ হিসেবে হাজির করা হয়েছে।


রাষ্ট্র ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা

সরকারি অফিস-আদালত, ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অর্থ ব্যয় করে একতরফাভাবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চলছে।
এই প্রশ্ন এড়ানো যায় না—একটি অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি গণভোটে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে দাঁড়াতে পারে?

বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের অনুরোধ করেন, তখন নৈতিকতা ও রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এত জোরালো ও একতরফা প্রচারণা সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করাই স্বাভাবিক—এর পেছনে অন্য কোনো অঘোষিত রাজনৈতিক লক্ষ্য কাজ করছে কি না। রাজনৈতিকভাবে এটি সরকারের জন্য ‘বুমেরাং’ হওয়ার ঝুঁকিও তৈরি করে।


গণভোট কি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যাশিত কাঠামো?

প্রশ্ন জাগে—যাঁরা নিজেরাই জানেন যে তাঁরা এখন ক্ষমতায় আসতে পারবেন না, তাঁরা কি গণভোটকে ব্যবহার করে এমন একটি কাঠামো স্থায়ী করতে চাইছেন, যেখানে সরকার বদলালেও প্রকৃত ক্ষমতা থাকবে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে—সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কাঠামোর মাধ্যমে?

তাহলে এই গণভোট জনগণের মতামত নেওয়ার আয়োজন নয়, বরং জনগণের কাঁধে দায় চাপিয়ে একটি পূর্বনির্ধারিত নকশা অনুমোদন করিয়ে নেওয়ার প্রক্রিয়ায় পরিণত হতে পারে।


জুলাই সনদ ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার কাঠামো নির্ধারণের প্রশ্ন। এই সনদে কিছু প্রস্তাব নিঃসন্দেহে ইতিবাচক। আবার কিছু প্রস্তাব বিতর্কিত, অস্পষ্ট এবং সাংবিধানিক ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে জনগণ কেবল একটি সরকার নয়, চাপিয়ে দেওয়া ক্ষমতাকেন্দ্রিক সংস্কৃতিকেও প্রত্যাখ্যান করেছে। তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য জীবন দেয়নি।

সেই জায়গা থেকে যদি আবার জনগণের সামনে ‘প্যাকেজ সংস্কার’ ধরিয়ে দেওয়া হয়, তবে তা গ্রহণযোগ্যতা পাবে কি না—এই প্রশ্ন অনিবার্য।

রাষ্ট্র সংস্কার যদি সত্যিই জনগণের জন্য হয়, তবে তা হতে হবে জনগণের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার ওপর দাঁড়িয়ে—স্বচ্ছতা, পৃথক প্রশ্ন ও নিরপেক্ষতার ভিত্তিতে।
প্যাকেজ চাপিয়ে দিয়ে নয়।

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 


Signals from the Streets on the Eve of Elections

— Taifur Baizid Akhand

The role of a martyr’s sacrifice is not new in politics. From the Language Movement to the Mass Upsurge of '69 or the anti-autocracy movement of the '90s—in every instance, the blood of martyrs has served as the inspiration for state transformation. In that sense, "politics involving a corpse" is not always negative. However, the question remains: does this sacrifice strengthen democracy, or does it become a tool to destabilize the state structure?

The mere mention of the word ‘Shahbagh’ brings to the fore a sensitive chapter in Bangladesh's political history. There have long been allegations that the Gonojagoron Moncho, formed under the direct or indirect patronage of the then-government, deeply influenced not only politics but also the judicial process. In the view of many, the institutional balance of the state was severely called into question during that period.

Today, the announcement of a sit-in program at Shahbagh under the banner of ‘Inqilab Moncho’ regarding the murder of Usman Hadi brings those old fears back to life. Observing the sequence of events, signals of a dangerous repetition of history are becoming clear.

Particularly at a time when positive discourse surrounding BNP Acting Chairman Tarique Rahman is peaking in mainstream media, social media, and civil society following his return to the country, this new tension was largely predictable. The tactic of creating unrest on the streets to divert public attention is not a new phenomenon in Bangladesh.

The murder of Hadi is a profound tragedy. Identifying those involved and ensuring a swift trial is a fundamental responsibility of the state, and criticism of the government is natural if there is failure in this regard. However, it is not as if the protesters have received no state response. Advisor Syeda Rizwana Hasan visited the spot and assured that a charge sheet would be filed by January 7 and the trial completed within the tenure of the current government. The Home Advisor has also promised a swift investigation and trial.

But if the accused have indeed fled the country, the question remains: what will actually be achieved through tactics like a Shahbagh siege, indefinite blockades, or holding the state machinery hostage?

The statements from the organizers of Inqilab Moncho—declaring they will not leave the streets until all accused are arrested and calling for people to gather from across the country—point toward the creation of another so-called ‘Shahbagh.’ In this, the shadow of politics is becoming larger than the judicial process itself.

Even more concerning statements have come through Hadi’s brother, Sharif—where the possibility of planned influence or provocation by another party cannot be ruled out. Expressing distrust in the judicial process and threatening to besiege the Cantonment and Jamuna (the Chief Advisor's residence) is in no way acceptable. The government must take responsibility for its failures; the army has no involvement in this incident. Rather, such statements are an alarming signal for the stability of the state.

While some labeled some of Hadi’s behaviors in the post-August 5 period as ‘anarchist’ in a limited sense, in the final stages of his life, he had embraced the path of attaining state power through elections. Even with limited means, he campaigned from door to door. After his death, his sister also explicitly requested that this incident not be used to question or delay the elections.

Yet, the activities now being carried out using his name raise the unavoidable question: is this becoming a tool in the hands of a group or party to foil the elections? His name was also used during the attacks on Prothom Alo and The Daily Star, even though he had no involvement in those incidents.

In this context, being active on the ground is now not just a political strategy for the BNP, but an essential responsibility given the current reality. Visibility and the manifestation of political strength are crucial ahead of the elections—otherwise, there is a risk that the vacuum will be occupied by other forces.

However, this display of strength must be responsible and controlled. It is necessary to be in the field and show strength—but in a way that creates no opportunity for provocation or conflict. The BNP must strategically determine how to maintain this balance.

As the country gradually moves toward stability following the announcement of the election schedule, this Shahbagh-centric unrest naturally raises the question: is this possible without the silent indulgence of an element hidden within the government?

The interim government, led by Chief Advisor Dr. Muhammad Yunus, must clarify its firmness on the issues of elections, the rule of law, and state neutrality. Taking legal action against those engaging in anti-state activities using Hadi’s name would be the true respect shown to him.

More such conspiracies may emerge on the path to elections. But if the state does not take a firm stand now, it will have to bear that accountability at the bar of history.

==========================================



নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাজপথের সংকেত


রাজনীতিতে শহীদের আত্মত্যাগের ভূমিকা নতুন নয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি ক্ষেত্রেই শহীদের রক্ত রাষ্ট্র রূপান্তরের অনুপ্রেরণা হয়ে উঠেছে। সে অর্থে ‘লাশ নিয়ে রাজনীতি’ সব সময় নেতিবাচক নয়। তবে প্রশ্ন থেকেই যায়, এই আত্মত্যাগ কি গণতন্ত্রকে শক্তিশালী করে, নাকি রাষ্ট্রীয় কাঠামোকে অস্থিতিশীল করার হাতিয়ার হয়ে ওঠে?

‘শাহবাগ’ শব্দটি উচ্চারিত হলেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সংবেদনশীল অধ্যায় সামনে আসে। তৎকালীন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ শুধু রাজনীতিকেই নয়, বিচারিক প্রক্রিয়াকেও গভীরভাবে প্রভাবিত করেছিল—এমন অভিযোগ দীর্ঘদিনের। অনেকের মতে, সেই সময় রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভারসাম্য মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল।

আজ উসমান হাদীর হত্যাকে কেন্দ্র করে ‘ইনকিলাব মঞ্চ’ নাম দিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা নতুন করে সেই পুরোনো আশঙ্কাকেই সামনে আনছে। ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে ইতিহাসের একটি ঝুঁকিপূর্ণ অধ্যায় পুনরাবৃত্তির ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নাগরিক সমাজে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা যখন তুঙ্গে, তখন এই নতুন উত্তেজনা অনেকটাই পূর্বানুমেয় ছিল। জনমনোযোগ ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে রাজপথকে অস্থির করে তোলার নজির বাংলাদেশে নতুন নয়।

হাদীর হত্যাকাণ্ড এক গভীর ট্র্যাজেডি। জড়িতদের শনাক্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, এবং এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা থাকলে তার সমালোচনা স্বাভাবিক। তবে আন্দোলনকারীরা যে রাষ্ট্রীয় সাড়া পাননি—এমনটি নয়। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থলে গিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল এবং বর্তমান সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করার আশ্বাস দেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও দ্রুত তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিন্তু আসামিরা যদি সত্যিই দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তবে শাহবাগ অবরোধ, অনির্দিষ্টকাল ব্লকেড কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থাকে জিম্মি করার এই কৌশলে বাস্তবে কী অর্জিত হবে—সে প্রশ্ন থেকেই যায়।

ইনকিলাব মঞ্চের সংগঠকদের বক্তব্য—সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা এবং সারা দেশ থেকে মানুষ জড়ো করার আহ্বান—বাস্তবে আরেকটি তথাকথিত ‘শাহবাগ’ তৈরির দিকেই ইঙ্গিত করে। এতে বিচার প্রক্রিয়ার চেয়ে রাজনীতির ছায়াই বড় হয়ে উঠছে।

এর চেয়েও উদ্বেগজনক বক্তব্য এসেছে হাদীর ভাই শরীফের মাধ্যমে—যার পেছনে অন্য কোনো পক্ষের সুপরিকল্পিত প্রভাব বা প্ররোচনা থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিচারপ্রক্রিয়া নিয়ে অনাস্থা প্রকাশ করে ক্যান্টনমেন্ট ও যমুনা ঘেরাওয়ের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে; এ ঘটনায় সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বরং এমন বক্তব্য রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য একটি অ্যালার্মিং সংকেত।

৫ আগস্ট-পরবর্তী সময়ে হাদীর কিছু আচরণকে কেউ কেউ সীমিত অর্থে ‘এনার্কিস্ট’ বললেও, জীবনের শেষ পর্যায়ে তিনি নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথকে গ্রহণ করেছিলেন। সীমিত সামর্থ্য নিয়েও তিনি সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালিয়েছেন। এমনকি তার মৃত্যুর পর তার বোনও স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন—এই ঘটনাকে কেন্দ্র করে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত না হয়।

অথচ এখন তার নাম ব্যবহার করে যে তৎপরতা চলছে, তা কি কোনো দল বা গোষ্ঠীর হাতে নির্বাচন বানচালের হাতিয়ার হয়ে উঠছে—এই প্রশ্ন এড়ানো যায় না। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার সময়ও তার নাম ব্যবহার করা হয়েছিল, যদিও ওই ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না।

এই প্রেক্ষাপটে বিএনপির জন্য মাঠে থাকা এখন কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং সময়ের বাস্তবতায় একটি অপরিহার্য দায়িত্ব। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক উপস্থিতি ও রাজনৈতিক শক্তির দৃশ্যমান প্রকাশ জরুরি—নইলে সেই শূন্যস্থান অন্য শক্তির দখলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

তবে এই শক্তি প্রদর্শন হতে হবে দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত। মাঠে থাকা জরুরি, শক্তি প্রদর্শনের প্রয়োজনও রয়েছে—কিন্তু এমনভাবে যাতে কোনো উসকানি বা সংঘর্ষের সুযোগ সৃষ্টি না হয়। এই ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে, তা বিএনপিকেই কৌশলগতভাবে নির্ধারণ করতে হবে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর যখন দেশ ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে, তখন শাহবাগকেন্দ্রিক এই অস্থিরতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে—এটি কি সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো অংশের নীরব প্রশ্রয় ছাড়া সম্ভব?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করতে হবে—তারা নির্বাচন, আইনের শাসন ও রাষ্ট্রীয় নিরপেক্ষতার প্রশ্নে কতটা দৃঢ়। যারা হাদীর নাম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই হবে তার প্রতি প্রকৃত সম্মান।

নির্বাচনের পথে এমন ষড়যন্ত্র আরও আসতে পারে। কিন্তু এখনই যদি রাষ্ট্র দৃঢ় অবস্থান না নেয়, তবে ইতিহাসের কাঠগড়ায় সেই দায় বহন করতে হবে।

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

A Planned Drama and a Deepening Political Crisis: Election or Controlled Mandate?

Following the Chief Adviser’s recent address regarding the election and referendum, the situation is no longer a matter of mere speculation. Instead of resolving the ongoing political crisis, his speech has intensified it. Analyzing the entire process suggests that the government led by Dr. Muhammad Yunus has established a well-planned political framework aimed at effectively imposing specific decisions on political parties.

The "July Order" and the Drama of Legitimacy

The signing of the "July Order" and the rapid publication of the gazette are not merely administrative actions; they are part of a psychological strategy. The drama surrounding the President's resignation or removal, only to ultimately conduct all proceedings through the President, appears clearly to be an attempt to drape the process in a cloak of "legitimacy."

Referendum: Seeking Opinion or Forcing a Package?

The most controversial and alarming issue is the proposal for a referendum. The government claims that for the sake of cost-efficiency, the referendum will be held on the same day as the election. However, the issue is not about cost; it is about the process.

Four options—A, B, C, and D—have been presented in the referendum as an inseparable package. Yet, the BNP has expressed a clear "Note of Dissent" regarding the caretaker government system and the constitutional commission. Specifically, the BNP’s long-standing policy objections to the "Upper House" and the Proportional Representation (PR) system included in option "B" are well known.

By bypassing these dissenting views, everyone is being forced into a "Yes" or "No" vote. This means if someone wants the caretaker government system—a nearly unanimous demand—they are forced to accept the Upper House or PR system as well. This is in no way consistent with an ideal democratic process.

Pre-planned Political Equations

The advance demand for a referendum raised by Jamaat-e-Islami and the discussions initiated by the NCP regarding alternatives to the President are not isolated incidents. Rather, they are part of a coordinated political strategy designed to show that "everyone is making concessions," and therefore, the BNP must also accept the government’s predetermined formula.

Imposing Reforms in the Name of Public Mandate

In a democratic system, the standard path for constitutional amendment is through an elected parliament, where debates occur, amendments are proposed, and votes are cast. By sending controversial constitutional issues to a referendum before the election, the government can easily claim in the future: "The people have given their verdict; why should political parties not accept it?"

In reality, this is nothing more than a tactic to forcibly impose reforms on a major political force.

Facilitator or Controller?

The Chief Adviser has repeatedly stated that the government will act as a "facilitator." However, the reality suggests otherwise. An effective political control structure has emerged between the government and certain political forces, determined to implement their own agendas.

For a party that has been a victim of enforced disappearances, murders, lawsuits, and suppression for the last 15 years, this attempt to impose planned political decisions is an alarming sign for future political culture.

Final Word

The country is likely heading toward deep political instability and chaos. In this situation, the government’s responsibility was to engage in meaningful dialogue with the major political parties before making an announcement. By avoiding that path, the government’s decisions raise serious questions about its true intentions.

People expected an acceptable electoral environment from Dr. Yunus's government. However, through its current actions, the government itself is becoming a primary architect of the crisis. No system imposed in the name of "reform" can be beneficial for the country in the long run.


===========================================

 
একটি পরিকল্পিত নাটক ও ঘনীভূত রাজনৈতিক সংকট: নির্বাচন না কি নিয়ন্ত্রিত সিদ্ধান্ত?

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক নির্বাচন ও গণভোট সম্পর্কিত ভাষণের পর তা আর সন্দেহের পর্যায়ে নেই। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের বদলে এই বক্তব্য সংকটকে আরও ঘনীভূত করেছে। পুরো প্রক্রিয়াটি বিশ্লেষণ করলে মনে হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি সুপরিকল্পিত রাজনৈতিক কাঠামো দাঁড় করিয়েছে, যার লক্ষ্য—রাজনৈতিক দলগুলোর ওপর নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত কার্যত চাপিয়ে দেওয়া।
জুলাই আদেশ ও ‘বৈধতা’র নাটক:
জুলাই আদেশে স্বাক্ষর এবং দ্রুত গেজেট প্রকাশ—এই পুরো ঘটনাপ্রবাহটি নিছক প্রশাসনিক নয়; বরং একটি মনস্তাত্ত্বিক কৌশলের অংশ। রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ নিয়ে নাটক তৈরি করে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা স্পষ্টভাবে একটি ‘বৈধতা’র আবরণ দেওয়ার প্রচেষ্টা বলেই প্রতীয়মান হয়।
গণভোট: মতামত গ্রহণ, না কি প্যাকেজ চাপিয়ে দেওয়া?
সবচেয়ে বিতর্কিত ও উদ্বেগজনক বিষয় হলো গণভোটের প্রস্তাব। সরকার দাবি করছে, ব্যয় সাশ্রয়ের জন্য নির্বাচনের দিনই গণভোট হবে। কিন্তু প্রশ্নটি ব্যয়ের নয়; প্রশ্নটি প্রক্রিয়ার।
গণভোটে ক, খ, গ, ঘ—এই চারটি অপশনকে একটি অবিচ্ছেদ্য প্যাকেজ হিসেবে হাজির করা হয়েছে। অথচ এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক কমিশন বিষয়ে বিএনপির সুস্পষ্ট ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। বিশেষ করে ‘খ’ অপশনে অন্তর্ভুক্ত আপার হাউস এবং পিআর (Proportional Representation) ব্যবস্থা নিয়ে বিএনপির দীর্ঘদিনের নীতিগত আপত্তি সর্বজনবিদিত।
এখন এই ভিন্নমতগুলোকে পাশ কাটিয়ে একটি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের সামনে সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, কেউ যদি তত্ত্বাবধায়ক সরকার চায়—যা প্রায় সর্বসম্মত দাবি—তাহলে তাকে বাধ্যতামূলকভাবে আপার হাউস বা পিআর ব্যবস্থাও মেনে নিতে হবে। এটি কোনোভাবেই আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পূর্বপরিকল্পিত রাজনৈতিক সমীকরণ:
মাঠে জামায়াতের মাধ্যমে আগেভাগে গণভোটের দাবি তোলা এবং এনসিপিকে দিয়ে রাষ্ট্রপতির বিকল্প অনুসন্ধানের আলোচনা সামনে আনা—এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। বরং এগুলো একটি সমন্বিত রাজনৈতিক কৌশলের অংশ, যার উদ্দেশ্য হলো—দেখানো যে সবাই কোনো না কোনো ‘ছাড়’ দিচ্ছে, সুতরাং বিএনপিকেও সরকারের নির্ধারিত ফরমুলা মেনে নিতে হবে।
জনগণের রায়ের নামে সংস্কার চাপানো:
একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধনের স্বাভাবিক পথ হলো নির্বাচিত সংসদ। সেখানে বিতর্ক হবে, সংশোধনী আসবে, ভোটাভুটি হবে। কিন্তু নির্বাচনের আগেই বিতর্কিত সাংবিধানিক বিষয়গুলো গণভোটে পাঠিয়ে দিয়ে সরকার ভবিষ্যতে সহজেই বলতে পারবে—“জনগণ তো রায় দিয়েছে, রাজনৈতিক দল কেন মানবে না?”
বাস্তবে এটি একটি বৃহৎ রাজনৈতিক শক্তির ওপর জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেওয়ার কৌশল ছাড়া আর কিছু নয়।
ফ্যাসিলিটেটর নাকি নিয়ন্ত্রক?
প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, সরকার ‘ফ্যাসিলিটেটর’ হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরকার ও কিছু নির্দিষ্ট রাজনৈতিক শক্তির সমন্বয়ে একটি কার্যকর রাজনৈতিক নিয়ন্ত্রণ কাঠামো তৈরি হয়েছে, যা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
যে দলটি গত ১৫ বছর ধরে গুম, খুন, মামলা ও দমননীতির শিকার হয়েছে—সেই দলটির ওপর এখন নতুন করে পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত অশনিসংকেত।
শেষ কথা:
দেশ সম্ভবত একটি গভীর রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে এগোচ্ছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব ছিল—ঘোষণার আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপে বসা। সেই পথ এড়িয়ে গিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলে।
ড. ইউনূসের সরকারের কাছ থেকে মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান পদক্ষেপগুলোতে সরকার নিজেই সংকটের অন্যতম কারিগর হয়ে উঠছে। সংস্কারের নামে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাই দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না।
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #গণভোট #ডইউনূস #রাজনৈতিক_সংকট #সংবিধান_সংস্কার #গণতন্ত্র #BangladeshPolitics #Election2025 #ConstitutionalReform #BNP
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুগপৎভাবে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। জুলাই সনদ বাস্তবায়নে সেখানে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

The text you provided is a critical analysis of the proposed "July National Charter 2025" in Bangladesh. It weighs the government's claim of a "historic achievement" against significant concerns regarding its legal basis, the role of an interim government, and the potential for future political conflict.

Here is the English translation of the analysis and the voting proposal:


The July National Charter 2025: Achievement or Ambiguity?

The government and its supporters are portraying the initiative to draft the "July National Charter 2025" as a historic political milestone. They argue that a foundation for national consensus has finally been established regarding long-stalled constitutional and institutional reforms. However, a review of the journey from the draft to the final declaration reveals fundamental divisions and uncertainties hidden beneath this so-called consensus.

The Question of Legal Validity

The most critical question is: What is the legal basis of this Charter? The interim government’s efforts to implement the Charter through presidential orders or gazette notifications naturally raise questions about its constitutional legitimacy. Several political parties, including the BNP, rightly believe that imposing a long-term political framework without an elected parliament or a direct referendum is inconsistent with democratic norms. If these questions are not satisfactorily addressed, the Charter may become a source of political dispute in the future.

The Reform vs. Election Dilemma

Disagreements regarding the timeline for a referendum and the national election are also evident. While the demand to hold the election and the referendum simultaneously is backed by arguments for stability and pragmatism, the counter-demand to complete reforms before the election stems from a lack of trust born out of past failures. Unless this conflict is resolved, the country risks getting stuck in the familiar "Reforms first or Election first?" debate.

Structural Reforms: The Upper House

The proposal to form an Upper House of Parliament appears to be a structural reform, but it hides deep differences regarding the balance of power. While a strong Upper House based on proportional representation could provide space for smaller parties and minority views, its ability to ensure democratic accountability remains a question. Conversely, a weak, nomination-based Upper House risks becoming a meaningless institution.

Hidden Dissent and Ideological Gaps

Another worrying factor is how disagreements or "Notes of Dissent" from various parties have (or have not) been recorded. Hiding dissent in the name of "consensus" will only increase the crisis of political trust. For it to be a true national document, the Charter should have clearly highlighted differing opinions. Furthermore, the divisions regarding the ideological language of the Charter and references to the Liberation War bring back old political realities. No reform can be sustainable while maintaining ambiguity over the fundamental ideals of the state.

In conclusion, the July National Charter 2025 is a document of potential—but that potential will only be realized if it stands on democratic consent and constitutional legitimacy rather than political pressure. Otherwise, it risks becoming another ambitious but controversial political declaration.


The Proposal: National Election & Referendum on the Same Day

Voters will answer YES / NO to one primary question covering four major areas:

  1. Restoration of the Caretaker Government system and independent institutions.

  2. A bicameral parliament and the role of the Upper House.

  3. Mandatory implementation of 30 major constitutional reforms.

  4. Other reforms included in the July Charter.

What your vote means:

  • YES: Reforms are mandatory; power must be accountable.

  • NO: This reform package will not be implemented together.

Which would you choose—YES or NO?


========================================


জুলাই জাতীয় সনদ ২০২৫

“জুলাই জাতীয় সনদ ২০২৫” প্রণয়নের উদ্যোগকে সরকার ও সমর্থক মহল একটি ঐতিহাসিক রাজনৈতিক অর্জন হিসেবে তুলে ধরছে। বলা হচ্ছে, বহুদিন ধরে ঝুলে থাকা সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নে অবশেষে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তি তৈরি হয়েছে। কিন্তু খসড়া থেকে চূড়ান্ত ঘোষণার পথ পর্যালোচনা করলে দেখা যায়, এই তথাকথিত ঐকমত্যের ভেতরেই রয়ে গেছে একাধিক মৌলিক বিভাজন ও অনিশ্চয়তা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো—এই সনদের আইনি ভিত্তি কী? অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির আদেশ বা গেজেটের মাধ্যমে সনদ কার্যকর করার যে তৎপরতা দেখা গেছে, তা সাংবিধানিক বৈধতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল যথার্থভাবেই মনে করছে, নির্বাচিত সংসদ বা সরাসরি গণভোট ছাড়া এমন একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক কাঠামো চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই প্রশ্নের সন্তোষজনক জবাব না দিয়েই এগিয়ে যাওয়া হলে ভবিষ্যতে সনদটি রাজনৈতিক বিরোধের উৎসে পরিণত হতে পারে।
গণভোট ও জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়েও দ্বিমত স্পষ্ট। নির্বাচন ও গণভোট একসঙ্গে করার দাবি একদিকে যেমন বাস্তবতা ও রাজনৈতিক স্থিতিশীলতার যুক্তি তুলে ধরে, অন্যদিকে নির্বাচনের আগে সংস্কার শেষ করার দাবি আবার অতীতের ব্যর্থতার অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া অবিশ্বাসের বহিঃপ্রকাশ। এই দ্বন্দ্বের মীমাংসা না হলে দেশের রাজনীতি আবারও “আগে নির্বাচন না আগে সংস্কার”—এই চেনা বিতর্কে আটকে পড়ার আশঙ্কা থেকেই যায়।
সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও আপাতদৃষ্টিতে কাঠামোগত সংস্কার মনে হলেও, এর ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্য নিয়ে গভীর মতপার্থক্য। একটি শক্তিশালী ও আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক উচ্চকক্ষ ছোট দল ও সংখ্যালঘু মতকে জায়গা দিতে পারে ঠিকই, তবে সেটি গণতান্ত্রিক জবাবদিহি কতটা নিশ্চিত করবে—সে প্রশ্নও উড়িয়ে দেওয়া যায় না। আবার দুর্বল ও মনোনয়ননির্ভর উচ্চকক্ষ হলে সেটি কার্যত অর্থহীন প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ঝুঁকি রাখে।
আরও উদ্বেগজনক হলো, সনদের ভেতরে দলগুলোর দ্বিমত বা ‘নোট অব ডিসেন্ট’ কীভাবে লিপিবদ্ধ করা হয়েছে বা করা হয়নি—এই বিষয়টি। ঐকমত্যের নামে দ্বিমত আড়াল করা হলে তা ভবিষ্যতে রাজনৈতিক আস্থার সংকটই বাড়াবে। একটি সত্যিকারের জাতীয় দলিল হওয়ার জন্য সনদের উচিত ছিল ভিন্ন মতগুলো স্পষ্টভাবে তুলে ধরা।
এ ছাড়া সনদের আদর্শিক ভাষা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ নিয়েও যে বিভাজন দেখা গেছে, তা বাংলাদেশের রাজনীতির পুরোনো বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। রাষ্ট্রের মৌলিক আদর্শ প্রশ্নে অস্পষ্টতা রেখে কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী হতে পারে না।
সবশেষে বলতে হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫ একটি সম্ভাবনার দলিল—কিন্তু সেই সম্ভাবনা তখনই বাস্তব রূপ পাবে, যখন এটি রাজনৈতিক চাপের ফল নয়, বরং গণতান্ত্রিক সম্মতি ও সাংবিধানিক বৈধতার ওপর দাঁড়াবে। অন্যথায়, এটি আরেকটি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু বিতর্কিত রাজনৈতিক ঘোষণায় পরিণত হওয়ার ঝুঁকি এড়াতে পারবে না। https://www.prothomalo.com/politics/a203ks3exk
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে।
একটি প্রশ্নে জনগণ বলবে YES / NO—চারটি বিষয়ে।
🔹 নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন প্রতিষ্ঠান
🔹 দ্বিকক্ষ সংসদ ও উচ্চকক্ষের ভূমিকা
🔹 ৩০টি বড় সাংবিধানিক সংস্কার বাধ্যতামূলক বাস্তবায়ন
🔹 জুলাই সনদের অন্যান্য সংস্কার
👉 YES মানে: সংস্কার বাধ্যতামূলক, ক্ষমতার জবাবদিহি
👉 NO মানে: এই সংস্কার প্যাকেজ একসাথে কার্যকর নয়
ভোট হবে ভবিষ্যতের দিকনির্দেশনা।
আপনি কোনটা বেছে নেবেন—YES না NO?