Geopolitics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Geopolitics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

Iran as a Natural Fortress: The Hard Truth of a Ground Invasion

By Taifur Baizid Akhand Geopolitical Analyst

In the complex landscape of Middle Eastern geopolitics, Iran has always remained a pivotal power. While regional tensions frequently spark fears of a full-scale ground invasion, Iran’s unique geography tells a story of formidable defense. Bordered on three sides by vast, rugged mountain ranges and on the fourth by the narrow, strategic waters of the Persian Gulf, the nation is a natural citadel. In the world of military strategy, it is often said, "He who holds the high ground, holds the battle." By occupying these elevated terrains, Iran maintains a perpetual vantage point, enabling it to monitor every move of an advancing force and launch long-range artillery or missile strikes from positions of strength. This unique topography has effectively transformed the country into a robust "natural defense shield."

To the west, while the Khuzestan province bordering Iraq offers relatively flat terrain, it is quickly met by the Zagros Mountains—a colossal natural wall. The lessons of the 1980-1988 Iran-Iraq War led Tehran to fortify this border extensively. Furthermore, the Shatt al-Arab delta and its sprawling marshlands can significantly impede the movement of modern infantry. Thus, despite the initial geographical accessibility, the combination of organized defense systems and the presence of localized forces poses a severe strategic challenge for any invading army.

To the northwest, the Zagros range continues along the Turkish border, with peaks reaching 14,000 feet. Executing large-scale military movements or deploying heavy armor through this region is nearly impossible. The steep cliffs, narrow passes, and unpredictable weather conditions make it a high-risk zone for modern militaries, while providing defenders with ideal opportunities for devastating ambushes.

The borders with Armenia and Azerbaijan are primarily defined by the turbulent Aras River, complemented by dense forests and mountains. During winter, bone-chilling snowfall and thick fog render aerial support and drone surveillance nearly ineffective. Since the river crossings are limited to a few "bottleneck" bridges, their destruction could leave thousands of enemy troops and armored columns stranded. This synergy of river and mountain makes large-scale maneuvers exceptionally difficult, further complicated by Russia's significant geopolitical influence in the region.

To the northeast, the Turkmen border presents a harsh mix of the Karakum Desert and the Koppeh Dag Mountains. This region, though lower in elevation, is a basin surrounded by peaks, acting as a natural "buffer zone" where an invading force would be vulnerable to attacks from the surrounding high ground.

To the east, any force attempting to enter through the Afghan border would be met by the Dasht-e Lut and Dasht-e Kavir—some of the hottest and most arid deserts on Earth. With summer temperatures recorded at 70°C, maintaining logistics and supply chains for thousands of soldiers is nearly impossible. Additionally, fierce sandstorms can rapidly degrade the operational capacity of advanced drones, helicopters, and other military hardware.

In the southeast, the Sistan-Baluchestan border with Pakistan offers the Hamun wetlands and saline deserts. During the dry season, 120 km/h winds create "dust hells," while the monsoon transforms the area into slippery mud—a death trap for heavy tanks. While regular armies struggle to survive here, local guerrilla forces have adapted over decades. Further south, the rugged and treeless Makran Mountains rise abruptly behind the coast, where the lack of infrastructure and the "shadowing" effect of the peaks often disrupt modern GPS and satellite tracking.

Finally, a maritime invasion from the south must navigate the Strait of Hormuz. The coastal plain is extremely narrow, quickly giving way to steep hills. Operating large warships or aircraft carriers in these constricted waters is perilous, as they remain highly vulnerable to swarms of fast-attack craft and coastal missile batteries.

Ultimately, Iran’s vast territory, ringed by mountains and centered by deserts, creates an unparalleled natural defensive perimeter. This geography does more than just slow an invasion; it exerts immense logistical pressure on the aggressor while granting the defender a permanent strategic advantage. History reminds us how the Russian winter defeated the grand ambitions of Napoleon Bonaparte and Adolf Hitler; similarly, Iran’s unforgiving terrain ensures that any ground-based campaign remains a complex, high-stakes, and potentially catastrophic endeavor for even the most technologically advanced military powers.


===============================


প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ

তাইফুর বায়জীদ আখন্দ, ভূ-রাজনৈতিক বিশ্লেষক


মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান সবসময়ই এক কেন্দ্রীয় শক্তি। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মাঝেমধ্যেই স্থল অভিযানের আশঙ্কায় উত্তপ্ত হয়ে ওঠে। তবে ইরানের মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, এর তিন দিক বিস্তৃত পর্বতমালা দ্বারা সুরক্ষিত এবং অন্যদিকে রয়েছে সরু জলপথ পেরিয়ে পারস্য উপসাগর। বাস্তবে "যে পাহাড়ের দখল রাখে, সে যুদ্ধের নিয়ন্ত্রণও ধরে রাখে।" ইরান এই উঁচুতল বা 'High Ground' আগে থেকেই দখল করে রাখায় নিচে থাকা অগ্রসরমান সেনার প্রতিটি পদক্ষেপ তারা সহজেই পর্যবেক্ষণ করতে পারে এবং ওপর থেকে দূরপাল্লার আর্টিলারি বা মিসাইল হামলা চালাতে পারে। দেশটির এই বিশেষ ভূ-সংস্থান বা টপোগ্রাফি একে একটি কার্যকর ‘প্রাকৃতিক প্রতিরক্ষা বলয়ে’ পরিণত করেছে।

পশ্চিমের ইরাক সীমান্তে খুজেস্তান প্রদেশটি তুলনামূলকভাবে কিছুটা সমতল হলেও, এর অল্প পরেই শুরু হওয়া ‘জাগ্রোস পর্বতমালা’ এক শক্তিশালী প্রাকৃতিক বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সংঘটিত “Iran–Iraq War” ইরানকে এই সীমান্তের প্রতিরক্ষা জোরদার করতে শিখিয়েছে। এছাড়া ‘শাত-আল-আরব’ নদীর মোহনা এবং বিস্তীর্ণ জলাভূমি যেকোনো আধুনিক পদাতিক বাহিনীর গতিপথকে ধীর করে দিতে সক্ষম। ফলে এখানে প্রবেশের ভৌগোলিক সুবিধা থাকলেও বাস্তবে শক্ত প্রতিরোধ, সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থানীয় বাহিনীর উপস্থিতি অগ্রসরমান বাহিনীর জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উত্তর-পশ্চিমে তুরস্ক সীমান্ত ঘেঁষে বিস্তৃত ‘জাগ্রোস পর্বতমালা’। এই পর্বতশৃঙ্গগুলো কোনো কোনো স্থানে ১০ থেকে ১৪ হাজার ফুট পর্যন্ত উঁচু। এই পাহাড়ি অঞ্চল দিয়ে আধুনিক ট্যাংক, ভারী সাঁজোয়া বহর বা বড় আকারের সামরিক মুভমেন্টকে পরিচালনা করা কঠিন; খাড়া পাহাড়, সংকীর্ণ গিরিপথ ও প্রতিকূল আবহাওয়া অতিক্রম করা যেকোনো আধুনিক সেনাবাহিনীর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এবং প্রতিরক্ষাকারীদের জন্য ‘অ্যাম্বুশ’ বা অতর্কিত হামলার মোক্ষম সুযোগ তৈরি করে দেয়।

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্ত মূলত বেশিরভাগই খরস্রোতা ‘আরাশ নদী’ এবং বাকিটা ঘন বনভূমি ও পাহাড় দ্বারা বিভক্ত। শীতকালে এখানকার হাড়কাঁপানো তুষারপাত ও কুয়াশা ড্রোন বা বিমানবাহিনীর আকাশপথের সহায়তা (Air Support) বা  নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে। সীমান্তের ওপারেই পাহাড়ের উচ্চতা বাড়তে থাকায় এবং নদী পার হওয়ার সীমিত প্রবেশপথ বা ‘বটলনেক’গুলো ধ্বংস করে দিলে হাজার হাজার শত্রুসেনা ও সাঁজোয়া বহর সীমান্তের ওপারেই স্থবির হয়ে পড়বে। নদী এবং পাহাড়ের এই সমন্বয় বড় আকারের সামরিক মুভমেন্টকে খুবই কঠিন করে তোলে। এছাড়া এই অঞ্চলে রাশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব সামরিক সমীকরণকে আরও জটিল করে তোলে।

উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান সীমান্তের ভেতরের অংশটি মূলত শুষ্ক ও রুক্ষ ‘কারাকুম মরুভূমি’ এবং ইরানের ‘কোপেত দাগ পর্বতমালা’র এক বিচিত্র সংমিশ্রণ। এখানে বড় বড় গিরিখাত এবং দুর্গম গিরিপথ রয়েছে। এটি তুলনামূলকভাবে নিচু এলাকা হলেও চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। ফলে কোনো বহিঃশক্তি যদি এই পথ ব্যবহার করতে চায়, তবে দুই পাশের পাহাড় থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এটি একটি প্রাকৃতিক বাফার জোন হিসেবে কাজ করে।

পূর্ব দিকে আফগানিস্তান সীমান্ত দিয়ে যদি শত্রু সৈন্যরা প্রবেশ করতে চায়, তবে তাদের স্বাগত জানাবে পৃথিবীর অন্যতম উত্তপ্ত মরুভূমি— ‘দাস্ত-এ লুত’ এবং ‘দাস্ত-এ কাভির’। এই লবণাক্ত মরুভূমিগুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা ৭০° সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। মাইলের পর মাইল জনমানবহীন এই বালুরাশিতে হাজার হাজার সৈন্যের জন্য পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহ বা লজিস্টিকস বজায় রাখা অত্যন্ত কঠিন। এছাড়া তীব্র ধূলিঝড় অত্যাধুনিক ড্রোন, হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জামের কার্যক্ষমতা দ্রুত দুর্বল করে দিতে পারে।

দক্ষিণ-পূর্বে পাকিস্তান সীমান্তে জাবোল অঞ্চলের ‘হামুন জলাভূমি’ ও লবণাক্ত মরুভূমি আর এক বড় বাধা। শুষ্ক মৌসুমে ১০০-১২০ কিলোমিটার বেগের ধূলিঝড় এবং বর্ষায় কর্দমাক্ত পিচ্ছিল মাটি ভারী ট্যাংকের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে। যেখানে আধুনিক সেনাবাহিনী দীর্ঘক্ষণ টিকে থাকতে পারে না, অথচ স্থানীয় গেরিলা বাহিনী এই পরিবেশে দীর্ঘদিন ধরে খাপ খাইয়ে নিয়েছে। আবার উপকূলীয় চাবাহার ও গোয়াদর সংলগ্ন সমতলের ঠিক পরেই রয়েছে রুক্ষ, গাছপালাহীন ও উঁচু ‘মাকরান পর্বতমালা’—যেখানে কোনো সুনির্দিষ্ট রাস্তা নেই, কেবল পাথুরে গিরিপথ। সেখানে আধুনিক জিপিএস বা স্যাটেলাইট ট্র্যাকিং পাহাড়ের কারণে অনেক সময় বাধাগ্রস্ত হয়।

সবশেষে দক্ষিণের সমুদ্রপথে আক্রমণের কথা ভাবলে সামনে আসে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমোজ প্রণালী। এই অঞ্চলটি ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত জটিল। উপকূল থেকে মূল ভূখণ্ডে ঢোকার সমতল ভূমি খুবই সামান্য, যার পরেই খাড়া পাহাড় শুরু হয়। এছাড়া হরমোজ প্রণালীর সরু জলপথে বড় যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করা ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে ছোট ছোট দ্রুতগামী বোট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সহজেই আঘাত হানা সম্ভব।

সার্বিকভাবে বলা যায়, বিস্তৃত আয়তন ও চারপাশের রুক্ষ পাহাড়, কেন্দ্রীয় মরুভূমি অঞ্চল ও সীমিত প্রবেশপথ মিলিয়ে দেশটি এক প্রাকৃতিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই ভূগোল কেবল সামরিক অগ্রযাত্রাকে ধীর করে না, বরং অগ্রসরমান সেনার ওপর লজিস্টিক চাপ বাড়িয়ে দেয় এবং প্রতিরক্ষাকারীদের কৌশলগত সুবিধা এনে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, রাশিয়ার তুষারপাত যেমন Napoleon Bonaparte বা Adolf Hitler এর অভিযানকে ব্যর্থ করেছিল, তেমনি ইরানের ভূ-প্রকৃতিও প্রযুক্তিগত ও সামরিকভাবে অগ্রসর শক্তির জন্য স্থলভিত্তিক অভিযানকে জটিল ও উচ্চ ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 


A New Equation on the Middle Eastern Battlefield: America’s Defense ‘Blind Spot’

The familiar grammar of war is rapidly changing across the geopolitical chessboard of the Middle East. Recent missile strikes targeting the “eyes” of U.S. air defense systems—the radar network—have revealed that modern conflict is no longer merely about territorial conquest. Instead, it is evolving into a multidimensional confrontation in which sensor networks, maritime routes, and digital infrastructure have become strategic targets alongside traditional military bases.

Striking at the Backbone of Defense

Traditionally, the primary targets in warfare have been an adversary’s military bases and armories. However, the dynamics of recent conflicts indicate that the focal point of modern warfare has shifted to the “brain” of air defense systems—the radar networks. In particular, long-range early-warning radars such as PAVE PAWS and AN/TPY-2 (X-Band) have emerged as key targets of strikes. The effectiveness of defense systems like THAAD (Terminal High Altitude Area Defense), Patriot, or Israel’s Iron Dome in intercepting or neutralizing incoming missiles largely depends on the precise and timely intelligence provided by these radars. Strikes aimed at these radar networks across strategic deployments increasingly appear as a deliberate military tactic to undermine U.S. air defenses in the Middle East.

What is particularly concerning is the replacement timeline for such radar systems. These are not mass-produced technologies. Rebuilding a modern radar network can take between two and four years. During that period, the resulting “blind spot” represents not only a military vulnerability but also raises serious questions among allied nations about the credibility of the United States’ security guarantees. This concern becomes more pronounced when Washington’s defensive priorities appear to be primarily focused on ensuring Israel’s security, prompting Arab allies to question the effectiveness of the broader security umbrella.

The Fall of a Data Empire on the Battlefield

The theater of war is no longer confined to military installations alone. U.S. technology companies and data infrastructure located across the Middle East are increasingly becoming part of the battlefield.

In twenty-first century warfare, data centers, cloud servers, and communication networks constitute the operational backbone of modern military systems. From drone operations to artificial intelligence-driven intelligence analysis, nearly every component of contemporary warfare depends on these digital lifelines.

A successful strike against such infrastructure does not simply destroy a facility—it can cripple a large portion of an adversary’s intelligence analysis capabilities, communication networks, and cyber operations. In today’s strategic landscape, a data center can be just as critical a target as a military base.

Technological Superiority vs. Effective Application

Iran’s use of ballistic missiles such as the Ghadr, Emad, and Kheibar Shekan, combined with high-speed Fattah missiles and slower-moving drones, represents a significant tactical development.

In particular, the maneuverability of the Kheibar Shekan missile within the atmosphere may challenge even advanced missile defense systems. Simultaneously deploying fast ballistic missiles alongside slower drones—a tactic known in military terminology as a “saturation attack”—can effectively overwhelm and confuse defensive networks.

War, ultimately, is not determined solely by technological superiority. It is equally defined by how effectively technology is deployed.

The side that controls precise sensor data, superior intelligence, and the flow of information gains the decisive strategic advantage on the battlefield. Iran’s strategy of targeting the adversary’s operational nerve centers is increasingly exposing the limitations within the U.S. defense framework.

Economic Chokepoints and Control of Maritime Routes

Beyond concerns over airspace control, tensions are also rising across key maritime corridors. The Strait of Hormuz, one of the world’s most critical energy transit routes, remains particularly vulnerable. Any mining operations or military disruptions there could send shockwaves through global energy markets.

Tehran’s message is clear: if its strategic interests are threatened, the passage will not remain uninterrupted.

In such a scenario, the potential imposition of transit tolls or additional levies on shipping to offset wartime losses could create serious geopolitical risks for international trade. Such measures would not only disrupt global energy supply chains but could also challenge the strategic foundations of U.S. economic and military dominance.

An Uncertain Future

The evolving dynamics in the Middle East point toward a broader strategy aimed at dismantling what has long been perceived as America’s “invisible shield.”

Iran’s emerging multi-domain warfare approach—integrating operations across air, sea, and cyberspace—appears designed to expose the hidden vulnerabilities within U.S. defense systems.

When the “eyes” of defense systems go blind, maritime routes become contested, and technological infrastructure comes under attack, the outcome of war is no longer determined solely by the strength of weapons.

The skies over the Middle East are no longer controlled merely by military might; they are increasingly shaped by a complex contest of information, technology, and strategic dominance.

Taifur Baizid Akhand
Geopolitical Analyst


===========================


মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নতুন সমীকরণ: মার্কিন প্রতিরক্ষার ‘ব্লাইন্ড স্পট’


মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে যুদ্ধের চিরচেনা ব্যাকরণ দ্রুত বদলে যাচ্ছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘চোখ’—রাডার নেটওয়ার্ক—লক্ষ্যবস্তু হওয়ার পর স্পষ্ট হয়েছে, আধুনিক সংঘাত এখন আর কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়। বরং এটি ক্রমশ বহুমাত্রিক সংঘাতে রূপ নিচ্ছে—যেখানে সামরিক ঘাঁটির পাশাপাশি সেন্সর নেটওয়ার্ক, সমুদ্রপথ এবং ডিজিটাল অবকাঠামোও কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।


প্রতিরক্ষার মেরুদণ্ডে আঘাত

সাধারণত যুদ্ধের প্রথাগত লক্ষ্য থাকে প্রতিপক্ষের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার। কিন্তু সাম্প্রতিক সংঘাতের গতিপ্রকৃতি বলছে, আধুনিক যুদ্ধের মূল লক্ষ্যবস্তু এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘মস্তিষ্ক’ তথা রাডার নেটওয়ার্ক। বিশেষ করে Long-range Early-warning radar (PAVE PAWS) এবং AN/TPY-2 (X-Band) এখন আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু। থাড (Terminal High Altitude Area Defense), প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের আয়রন ডোম—এই প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থার সফল ইন্টারসেপশন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা মূলত এই রাডারগুলোর দেওয়া নিখুঁত ও আগাম তথ্যের ওপর নির্ভরশীল। বিভিন্ন কৌশলগত স্থাপনায় এই রাডার নেটওয়ার্ককে লক্ষ্য করে আঘাত হানা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত সামরিক কৌশল হিসেবে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই রাডারগুলোর প্রতিস্থাপন প্রক্রিয়া। এগুলো কোনো গণউৎপাদিত প্রযুক্তি নয়। একটি আধুনিক রাডার নেটওয়ার্ক পুনর্গঠন করতে দুই থেকে চার বছর সময় লাগতে পারে। এই দীর্ঘ সময়ে তৈরি হওয়া ‘ব্লাইন্ড স্পট’ বা অন্ধবিন্দু শুধু সামরিক ঝুঁকি নয়; এটি মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার বিশ্বাসযোগ্যতাকেও গভীর প্রশ্নের মুখে ফেলছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা প্রধানত ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার দিকেই বেশি কেন্দ্রীভূত বলে প্রতীয়মান হয়, তখন আরব মিত্রদের কাছে সেই নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে নতুন সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক।


রণক্ষেত্রে ডেটা সাম্রাজ্যের পতন

যুদ্ধের পরিধি এখন আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ডেটা অবকাঠামোও এখন রণক্ষেত্রের অংশ। একবিংশ শতাব্দীর সামরিক ব্যবস্থায় ডেটা সেন্টার, ক্লাউড সার্ভার ও যোগাযোগ অবকাঠামোই আধুনিক যুদ্ধযন্ত্রের মূল চালিকাশক্তি। ড্রোন অপারেশন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গোয়েন্দা বিশ্লেষণ—সবই এই ডিজিটাল লাইফলাইনের ওপর নির্ভরশীল।

এই অবকাঠামোতে সফল আঘাত মানে কেবল একটি স্থাপনা ধ্বংস করা নয়; বরং প্রতিপক্ষের গোয়েন্দা বিশ্লেষণ, যোগাযোগ ব্যবস্থা এবং সাইবার সক্ষমতার একটি বড় অংশকে কার্যত অচল করে দেওয়া। ফলে আধুনিক সংঘাতের মানচিত্রে এখন একটি ডেটা সেন্টার ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যতটা একটি সামরিক ঘাঁটি।


প্রযুক্তির শ্রেষ্ঠত্ব বনাম কার্যকর প্রয়োগ

ইরানের গাদর, এমাদ এবং খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে উচ্চগতির ‘ফাতাহ’ এবং অল্প গতির ড্রোন ব্যবহারের কৌশলটি বেশ তাৎপর্যপূর্ণ।  বিশেষ করে খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের বায়ুমণ্ডলে দিক পরিবর্তনের সক্ষমতা (maneuverability) উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। একই সঙ্গে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল ও ধীরগতির ড্রোনের সমন্বিত ব্যবহার—যাকে সামরিক ভাষায় ‘স্যাচুরেশন অ্যাটাক’ বলা হয়—প্রতিরক্ষা নেটওয়ার্ককে বিভ্রান্ত করার একটি কার্যকর কৌশল হিসেবে সামনে এসেছে।


“যুদ্ধ কেবল প্রযুক্তির শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে না। বরং প্রযুক্তি কতটা কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে তার ওপরও নির্ভর করে।”


যার হাতে নির্ভুল সেন্সর ডাটা, উন্নত গোয়েন্দা তথ্য এবং তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতা বেশি, সেই পক্ষই রণক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জন করে। প্রতিপক্ষের স্নায়ুকেন্দ্রে আঘাত হানার এই ইরানি কৌশলটি মূলত মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকেই নতুনভাবে সামনে এনে দিচ্ছে।


অর্থনৈতিক শ্বাসরোধ ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ

আকাশের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগের পাশাপাশি সমুদ্রপথেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ‘হরমুজ প্রণালি’তে মাইন বা সামরিক অস্থিরতা মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধির তীব্র ঢেউ। তেহরানের বার্তা স্পষ্ট—তাদের কৌশলগত স্বার্থ ক্ষুণ্ন হলে এই পথ আর নির্বিঘ্ন থাকবে না।

এমন পরিস্থিতিতে যুদ্ধজনিত ক্ষতি পুষিয়ে নিতে জাহাজ চলাচলের ওপর সম্ভাব্য টোল বা অতিরিক্ত কর আরোপের ধারণাও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুতর ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। এটি কেবল হুমকি নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা এবং মার্কিন অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের কৌশলগত ভিত্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।


এক অনিশ্চিত ভবিষ্যৎ

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি মার্কিন ‘ইনভিজিবল শিল্ড’ বা অদৃশ্য ঢালকে স্থায়ীভাবে চুরমার করে দেওয়ার এক সুদূরপ্রসারী নীলনকশা। ইরানের এই ‘মাল্টি-ডোমেইন’ আক্রমণ পদ্ধতি—যেখানে আকাশ, সমুদ্র এবং সাইবার জগতকে একই সুতোয় গাঁথা হয়েছে—আক্রমণ কৌশল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অদৃশ্য দুর্বলতাগুলোকে নতুন করে সামনে এনে দিচ্ছে।

যখন প্রতিরক্ষার চোখ (রাডার) অন্ধ হয়ে যায়, সমুদ্রপথ রুদ্ধ হয় এবং প্রযুক্তির উৎস আক্রান্ত হয়, তখন যুদ্ধের ফলাফল আর অস্ত্রের জোরে নির্ধারিত হয় না। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কেবল সামরিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয়; বরং এটি ক্রমেই তথ্য, প্রযুক্তি এবং কৌশলগত নিয়ন্ত্রণের জটিল শক্তির খেলায় পরিণত হচ্ছে।


তাইফুর বায়জীদ আখন্দ

ভূরাজনৈতিক বিশ্লেষক

সোমবার, ৯ মার্চ, ২০২৬

 


The Middle East on the Brink: Regional Security or a New Global Power Contest
By Taifur Baizid Akhand

The Middle East is once again engulfed in a volatile and uncertain landscape. The escalating Iran–Israel tensions are evolving beyond a bilateral dispute, raising questions not only about regional stability but also about the global balance of power. What appears to be a local confrontation is increasingly becoming a broader geopolitical shadow war.

Israel’s Security Concerns vs. Political Calculus:
Israel has long perceived Iran’s nuclear program as a potential existential threat to its small territory. Its strategic doctrine emphasizes neutralizing Iran’s capabilities before they can achieve nuclear proficiency. Yet internal politics also play a crucial role—analysts suggest that targeting Iran helps deflect attention from domestic and international pressures arising from the Gaza conflict while reinforcing the Netanyahu government’s military credibility. Recent “pre-emptive strikes” reflect this dual-purpose strategy.

Arab States’ Balancing Act and Monarchical Security:
Many Arab states remain wary of Iran’s growing influence. Their fear: if Iran fully leverages its energy resources and military capabilities, regional leadership could tilt in Tehran’s favor. With relatively limited military power, these states continue to rely on the U.S. security umbrella. To safeguard their monarchies and regional positions, they seek a strategic balance by aligning with both Tel Aviv and Washington.

U.S. Control and the Petro-Dollar:
For the United States, the Middle East is not merely a zone of influence but a lifeline for its global economy. Washington maintains dual strategies: projecting power through military bases across Arab states to secure oil routes—especially the Strait of Hormuz—and leveraging Israel as its most reliable regional partner. Beyond regional security, U.S. policies ensure both the stability of the petro-dollar and the protection of its homeland, particularly in light of concerns over Iran’s long-range missile ambitions, as highlighted by former President Donald Trump.

Iran’s “Resistance Axis” and Strategic Deterrence:
Rather than engaging in direct war, Iran relies on proxy and shadow tactics to establish regional influence. Through allies in Lebanon, Syria, Iraq, and Yemen, Tehran has created a “resistance belt,” generating multiple fronts of tension without triggering full-scale conflict. These actions serve both to consolidate Iran’s military and political standing and to signal that major regional decisions cannot ignore Tehran. Its strategy underscores a clear deterrence posture: any direct attack on Iranian territory could provoke a wider regional response.

Iran’s recent tactics—coordinated drone and missile barrages to overwhelm Israel’s air defenses and potential closure of the Strait of Hormuz—demonstrate its strategic leverage. By threatening global energy supply, Iran aims to pressure the international community to urge Washington toward negotiation, using the crisis to secure maximal concessions at the bargaining table.

China’s Emerging Role:
A critical dimension of the current crisis is global power competition. China, a key economic and strategic partner of Iran, seeks to safeguard energy supplies and advance its Belt and Road Initiative. Beijing strengthens Tehran’s capabilities through diplomacy, economic cooperation, and technology, aiming to erode U.S. dominance. A protracted U.S. entanglement in the Middle East could provide China with opportunities to expand influence in other strategic theaters, including Taiwan and the South China Sea.

Russia’s Strategic Calculus:
Following the Ukraine war, Iran’s strategic value to Moscow has surged. Russia benefits from U.S. preoccupation in the Middle East, potentially diverting Western military and financial support away from Ukraine. Moreover, Russia and Iran are jointly developing the International North-South Transport Corridor (INSTC)—a trade corridor connecting India, Iran, and Russia—that could reduce reliance on the Suez Canal and create a new geopolitical paradigm to bypass Western sanctions.

This reality underscores a stark truth: no nation participates in this conflict purely out of alliance loyalty. Each pursues its strategic and economic interests, while ordinary people and the global economy bear the heaviest costs. Sustainable peace in the Middle East requires prioritizing diplomatic engagement and regional consensus over military competition.


=========================


মধ্যপ্রাচ্যের অগ্নিকুণ্ড: আঞ্চলিক নিরাপত্তা নাকি নতুন বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা

—তাইফুর বায়জীদ আখন্দ


বর্তমানে মধ্যপ্রাচ্য আবারও তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তার এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ইরান–ইসরায়েল উত্তেজনা ক্রমেই এমন এক সংঘাতে রূপ নিচ্ছে, যার প্রভাব কেবল আঞ্চলিক রাজনীতিতে সীমাবদ্ধ নয়; বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। এই সংঘাত আসলে দ্বিপাক্ষিক লড়াইয়ের গণ্ডি ছাড়িয়ে এক বৃহত্তর ভূরাজনৈতিক ‘ছায়াযুদ্ধে’ রূপ নিচ্ছে।

ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বনাম রাজনৈতিক কৌশল:

দীর্ঘদিন ধরে ইসরাইল মনে করে, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের এই ছোট ভূখণ্ডের রাষ্ট্রটির অস্তিত্বের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে। ইসরায়েলের কৌশলগত নীতি হলো—ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করার আগেই তাদের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো ধ্বংস বা অকার্যকর করে দেওয়া। তবে এর পেছনে অভ্যন্তরীণ রাজনীতির হিসাবও প্রবল। গাজা যুদ্ধে সৃষ্ট আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ থেকে জনদৃষ্টি সরাতে এবং নেতানিয়াহু সরকারের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এখন ইরানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। সাম্প্রতিক ‘প্রি-এম্পটিভ স্ট্রাইক’ বা আগাম হামলার কৌশল সেই পরিকল্পনারই অংশ।

আরব বিশ্বের দোদুল্যমানতা ও রাজতন্ত্রের নিরাপত্তা:

মধ্যপ্রাচ্যের অনেক আরব রাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। তাদের ভয়, ইরান যদি তার জ্বালানি সম্পদ ও সামরিক শক্তিকে পূর্ণরূপে কাজে লাগাতে পারে, তবে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব তেহরানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। নিজস্ব শক্তিশালী সামরিক কাঠামোর অভাবে এই দেশগুলো এখনো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের ওপর নির্ভরশীল। তারা মনে করে, যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছাড়া তাদের রাজতন্ত্র ও আঞ্চলিক স্থিতি হুমকির মুখে পড়বে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা তেল আবিব ও ওয়াশিংটনের সাথে কৌশলগত ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও পেট্রো-ডলারের সুরক্ষা:

যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্য কেবল একটি আধিপত্য বিস্তারের অঞ্চল নয়, বরং তাদের বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন। ওয়াশিংটন এই অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। আরব রাষ্ট্রগুলোতে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের তেল সম্পদ এবং বাণিজ্যের নৌপথ—বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে প্রভাব বজায় রাখে। অন্যদিকে, আরব রাষ্ট্রগুলোর ওপর প্রভাব বজায় রাখতে ইসরায়েলকে এই অঞ্চলে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার আড়ালেই টিকে আছে মার্কিন অস্ত্র বাণিজ্য এবং পেট্রো-ডলারের আধিপত্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করার চেষ্টা করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে ইসরায়েল ও আরব মিত্রদের 'ঢাল' হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র কেবল তার বৈশ্বিক প্রভাবই নয়, বরং নিজেদের মূল ভূখণ্ডের নিরাপত্তাও নিশ্চিত করতে চাইছে।

ইরানের ‘প্রতিরোধ অক্ষ’ ও কৌশলগত ডিটারেন্স:

ইরান সরাসরি যুদ্ধের চেয়ে প্রক্সি বা ছায়াযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখে নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে তাদের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা একটি ‘প্রতিরোধ বলয়’ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মাধ্যমে তেহরান সরাসরি বড় যুদ্ধ ছাড়াই বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা তৈরি করছে। এর উদ্দেশ্য—প্রতিপক্ষকে প্রতিরক্ষামূলক অবস্থানে রাখা। এর মাধ্যমে ইরান একদিকে নিজের সামরিক ও রাজনৈতিক অবস্থান শক্ত করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে এই অঞ্চলের বড় কোনো সিদ্ধান্তে ইরানকে উপেক্ষা করা সম্ভব নয়। একই সঙ্গে তাদের ভূখণ্ডে সরাসরি আঘাত এলে তার প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে—এমন একটি বার্তাও তারা দিতে চায়। এটি মূলত ইরানের কৌশলগত ‘ডিটারেন্স’ বা প্রতিরোধমূলক বার্তা হিসেবে ধরা হয়।

ইরানের সাম্প্রতিক রণকৌশল হলো—বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (ইন্টারসেপ্টর) সক্ষমতা ও মজুদ কমিয়ে আনা। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি করা তেহরানের একটি বড় কৌশলগত হাতিয়ার। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন এক সংকটে ফেলতে চায়, যাতে দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থেই ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধে চাপ দিতে বাধ্য হয়। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান চূড়ান্ত আলোচনার টেবিলে নিজেদের শক্তিশালী দাবিগুলো আদায় করে নিতে চায়।

মধ্যপ্রাচ্যে চীনের নতুন কৌশল:

এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৈশ্বিক নেতৃত্বের প্রতিযোগিতা। চীন ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং তাদের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” বাস্তবায়নের ক্ষেত্রে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক কেন্দ্র। চীন সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়ে কূটনৈতিক, অর্থনৈতিক এবং উন্নত প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ইরানের সক্ষমতা বৃদ্ধি করছে। এর মূল লক্ষ্য হলো—এই অঞ্চলে ওয়াশিংটনের একচ্ছত্র প্রভাব খর্ব করা এবং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কৌশলগত আধিপত্য চ্যালেঞ্জ করা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তারা যেমন বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে, তেমনি তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর ইস্যুতে বেইজিংয়ের জন্য আঞ্চলিক প্রভাব আরও বিস্তারের একটি সুযোগ তৈরি হবে।

রাশিয়ার কৌশলগত অবস্থান:

ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার কাছে ইরানের কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। মস্কো চায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই সংঘাতে দীর্ঘমেয়াদে জড়িয়ে পড়ুক; কারণ আমেরিকা এখানে ব্যস্ত থাকলে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর মাধ্যমে রাশিয়া মূলত একটি পাল্টা কৌশল গ্রহণ করেছে—ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমা বিশ্ব যেভাবে রাশিয়াকে সামরিক ও আর্থিকভাবে দুর্বল করতে চেয়েছিল, ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রকে চাপে রাখার সুযোগ দেখছে। এছাড়া রাশিয়া ও ইরান মিলে ‘International North-South Transport Corridor’ (INSTC) তৈরির কাজ করছে। ভারত–ইরান–রাশিয়া সংযোগকারী একটি বিকল্প বাণিজ্য করিডর, যা কার্যকর হলে সুয়েজ খালের ওপর নির্ভরতা কমবে এবং পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটানোর এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

এই বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠছে—এই সংঘাতে কোনো রাষ্ট্র নিছক মিত্রতার কারণে অংশ নিচ্ছে না; বরং প্রত্যেকেই নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখেই অবস্থান নিচ্ছে। কিন্তু এই ক্ষমতার খেলায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বিশ্ব অর্থনীতি। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সামরিক শক্তির প্রতিযোগিতার পরিবর্তে কূটনৈতিক সংলাপ ও আঞ্চলিক সমঝোতার পথ খুঁজে বের করাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 


Shadow Partnerships and Strategic Self-Reliance — China and Russia’s Calculated Position in the Iran Crisis

By Taifur Baizid Akhand

The recent unprecedented strikes by the United States and Israel, which reportedly resulted in the death of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei and the loss of thousands of military and civilian lives, have sent a shockwave through global politics. Yet the debate surrounding the decision of China and Russia not to enter the battlefield directly reveals a far more complex military and diplomatic equation. While some observers interpret their stance as passivity, a deeper analysis suggests it may in fact represent a long-term strategy designed to strengthen Iran itself.

Why Not Direct War?

Many assume that direct intervention means deploying fighter jets or launching missiles. However, in modern warfare such actions are not always the most effective solution. Had China or Russia sent troops or conducted attacks from their own territories, Iran might have been perceived as a “protected zone” or a dependent state—similar to countries heavily backed by Western powers.

Such a scenario could have undermined Iran’s independent military credibility and weakened the morale of its armed forces and population. For a nation that prides itself on self-reliance and strategic autonomy, that perception would carry significant political and psychological costs.

The “Technological Anchor” Behind the Scenes

In reality, China and Russia have not abandoned Iran. Instead, their support arguably operates at a level more strategic than direct combat. Moscow has reportedly helped Tehran strengthen its military balance through advanced technologies such as the S-400 Air Defense System and Sukhoi Su-35 fighter jets. Meanwhile, Beijing is believed to be providing satellite intelligence, advanced guidance systems, and air defense platforms like the HQ-9 Air Defense System, along with Modern Fighter Jets.

At the same time, analysts speculate that Iran’s missile program has become increasingly precise and formidable through technological collaboration involving China, Russia, and North Korea. Such support enables Iran to confront major global powers without appearing dependent on them.

In essence, the message from Moscow and Beijing appears clear: “The weapons may come from us, but the fight is yours.” This dynamic cultivates national pride within Iran, reinforcing the perception that the country is defending itself with its own strength rather than relying on foreign troops.

Sovereignty and the Projection of Capability

Iran is far from a weak state. It possesses a large military force and an extensive arsenal of domestically developed drones and missiles. If foreign powers had taken over the battlefield on Iran’s behalf, it would have overshadowed decades of development by Iranian defense institutions. On the global stage, Tehran might have been portrayed as little more than a proxy of Moscow or Beijing.

Instead, by providing advanced systems while allowing Iran to lead the confrontation, China and Russia have effectively prepared the strategic arena without claiming ownership of the conflict. This approach allows Iran to demonstrate its capacity to resist aggression independently, reinforcing its image as a sovereign power capable of defending its own interests.

Strategic Advantage: A Long-Term Calculation

Direct military involvement by China or Russia could have escalated the conflict instantly into a global confrontation, potentially even a World War III, with the accompanying risk of nuclear escalation. In such a scenario, Iran itself could face catastrophic destruction.

By maintaining what appears to be a “strategic balance,” Moscow and Beijing can strengthen Iran without triggering an immediate global war. The advanced technologies they provide may enable Tehran to challenge sophisticated radar networks and stealth capabilities associated with Western military power.


China and Russia’s apparent silence may therefore be better understood as a form of strategic restraint. Rather than stepping directly onto the battlefield, they are equipping Iran with the tools necessary to defend itself. In doing so, they preserve Iran’s sovereignty while simultaneously advancing their broader geopolitical objectives.


=============================


ছায়া-মিত্রতা ও আত্মনির্ভরতা—ইরান সংকটে চীন-রাশিয়ার কৌশলী অবস্থান

—তাইফুর বায়জীদ আখন্দ

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং সহস্রাধিক সামরিক ও বেসামরিক নাগরিকের প্রাণহানি বিশ্বরাজনীতিতে এক প্রলয়ঙ্কারী বার্তা দিচ্ছে। তবে এই চরম সংকটের মুহূর্তে চীন ও রাশিয়ার সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার গভীরে রয়েছে এক অসাধারণ সামরিক ও কূটনৈতিক সমীকরণ। অনেকেই একে ‘নিষ্ক্রিয়তা’ হিসেবে দেখলেও, গভীর বিশ্লেষণে দেখা যায় এটি আসলে ইরানকে শক্তিশালী করার এক সুদূরপ্রসারী কৌশল।

কেন সরাসরি যুদ্ধ নয়?

অনেকে মনে করেন সরাসরি যুদ্ধ মানেই হলো চীন বা রাশিয়ার যুদ্ধবিমান বা মিসাইল দিয়ে হামলা চালানো। কিন্তু আধুনিক যুদ্ধের ময়দানে এটি সব সময় সেরা সমাধান নয়। চীন ও রাশিয়া যদি সরাসরি সৈন্য পাঠাত বা নিজ দেশ থেকে হামলা করত, তবে তা ইরানকে পশ্চিমা মদতপুষ্ট কিছু দেশের মতো একটি ‘সংরক্ষিত অঞ্চল’ বা ‘অধীনস্থ রাষ্ট্রে’ পরিণত করত। এতে করে ইরানের নিজস্ব সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে পড়ত এবং দেশটির গর্বিত সেনাবাহিনী ও জনগণের মনোবল ক্ষুণ্ণ হতো।

‘প্রযুক্তিগত নোঙ্গর’ ও নেপথ্যের কারিগর

বাস্তবতা হলো, চীন ও রাশিয়া ইরানকে একা ফেলে যায়নি। তারা ইরানের জন্য যা করছে, তা সরাসরি যুদ্ধের চেয়েও কার্যকর। বর্তমানে রাশিয়া ইরানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং Su-35 ফাইটার জেটের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে সামরিক ভারসাম্য রক্ষা করছে। চীন ইরানকে দিচ্ছে উন্নত স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং গাইডেন্স সিস্টেমসহ HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ও আধুনিক যুদ্ধবিমান। একইসাথে ধারণা করা যায়— চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও ক্রমশ আরও নিখুঁত ও বিধ্বংসী হয়ে উঠছে। এই সহায়তাগুলোর কারণেই ইরান অন্যের ওপর নির্ভরশীল না হয়ে একা হাতে বিশ্বশক্তির মোকাবিলা করার সাহস পাচ্ছে। এটি তেহরানকে একটি স্বচ্ছ বার্তা দিচ্ছে— "অস্ত্র আমাদের, কিন্তু লড়াইটা তোমাদের"। এর ফলে ইরানি জনগণের মধ্যে নিজেদের সামর্থ্য নিয়ে যে গর্ব তৈরি হচ্ছে, তা যেকোনো বিদেশি সেনার উপস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী।

সার্বভৌমত্ব ও সক্ষমতার প্রকাশ

ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয়; তাদের রয়েছে বিশাল বাহিনী এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার। কোনো বিদেশি শক্তি যদি সরাসরি ইরানের হয়ে যুদ্ধ পরিচালনা করত, তবে তা ইরানি সেনাবাহিনীর দীর্ঘদিনের পরিশ্রম ও সক্ষমতাকে ম্লান করে দিত। বিশ্ব দরবারে তেহরানের পরিচয় হতো মস্কো বা বেইজিংয়ের ‘পুতুল’ হিসেবে। কিন্তু চীন ও রাশিয়া ইরানকে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম দিয়ে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে, যাতে ইরান নিজের শক্তিতেই প্রতিশোধ নিতে পারে। এটি প্রমাণ করছে যে, ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তারা নিজ পায়ে দাঁড়িয়ে যেকোনো আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম একটি স্বাধীন পরাশক্তি।

কৌশলগত সুবিধা: দীর্ঘমেয়াদী জয়

সরাসরি যুদ্ধে জড়ালে তা মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত, যেখানে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ঝুঁকি তৈরি হতো। তেমনটি ঘটলে ইরানের ভূখণ্ড পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা থাকত। এর পরিবর্তে একটি ‘কৌশলগত ভারসাম্য’ বজায় রেখে ইরানকে পেছন থেকে শক্তিশালী করাই ছিল মস্কো ও বেইজিংয়ের মূল লক্ষ্য। তারা ইরানকে এমন সব প্রযুক্তি দিচ্ছে যা দিয়ে ইসরায়েলের অত্যাধুনিক রাডার বা আমেরিকার স্টিলথ প্রযুক্তিকে চ্যালেঞ্জ করা সম্ভব হচ্ছে।


পরিশেষে বলা যায়, চীন ও রাশিয়ার এই নীরবতা আসলে এক প্রকার ‘কৌশলগত গর্জন’। তারা ইরানকে তলোয়ার দিচ্ছে, কিন্তু তলোয়ার চালানোর অধিকার ও মর্যাদাটা ইরানের হাতেই রাখছে। এটি কেবল কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং ইরানকে একটি সত্যিকারের স্বাধীন পরাশক্তি হিসেবে গড়ে তোলার সুচিন্তিত পরিকল্পনা। আজকের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান যে নিজের শক্তিতে প্রতিরোধ গড়ছে, তা আগামীর পৃথিবীতে তেহরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কেবল স্বার্থের সমীকরণে নয়, বরং সক্ষমতার লড়াইয়ে ইরানকে যোগ্য করে তোলাই ছিল বেইজিং ও মস্কোর মূল ভূ-রাজনৈতিক লক্ষ্য।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 


Security of Minorities and Statistics: The Need for Clarity in Perspective

By Taifur Baizid Akhand | Geopolitical Analyst & Columnist

Recently, a set of statistics on crimes involving minorities in 2025 was published on the verified Facebook page of the Chief Adviser of the interim government, Dr. Muhammad Yunus, citing police reports. This modern democratic practice of sharing information directly with the public from the highest level of government is certainly commendable. However, the definition of “communal violence” applied in these statistics raises serious questions about how closely it corresponds with ground realities and the lived experiences of victims. Statistics are meant to help us understand reality, not to obscure it.

One of the primary indicators of how civilized and democratic a state is lies in how safely and fearlessly its minority citizens can live. According to the Chief Adviser’s statement, out of 645 incidents involving minority communities, only 71 were identified as “communal.” The government’s explanation is that violence is considered communal only if it occurs in temples or religious sites; otherwise, it is not. The remaining 574 incidents have been classified as land disputes, personal enmity, theft, or “unnatural deaths,” and placed under the category of general crime.

But the crucial question is this: when a citizen is targeted outside a temple because of their religious identity, under what definition does that fall? Is communal violence limited only to attacks on places of worship?

Public reaction has already exposed the limits of this statistical simplification. The burning to death of Dipu Das over allegations of blasphemy, the arson attack in Raozan where a Hindu family was locked inside their home, or the assault on Gopal Biswas in Jhenaidah after he was labeled an “Indian agent” because he wore a red thread—none of these occurred in temples. Yet are they outside the scope of minority persecution?

Most alarming is the classification of 172 “unnatural deaths” and 58 cases of rape involving minority citizens as mere “general crimes.” This raises serious concerns about further narrowing the path to justice for victims. The fundamental question remains: if these individuals were not members of minority communities, would they have been targeted in the same way?

In Bangladesh’s social reality, minorities have historically occupied a structurally vulnerable position. In cases of land grabbing, neighborhood disputes, or local conflicts, religious identity often turns them into “soft targets.” The dispute may begin over property, but it is their minority status that frequently deprives them of justice, administrative protection, or community support. Is the state still failing to recognize this underlying pattern?

We call mass killing “genocide.” But are hundreds of scattered killings, assaults, and rapes occurring throughout the year any less terrifying?

Even if one were to accept the government’s narrow definition for the sake of argument, the question of accountability cannot be avoided. When the government itself acknowledges that at least 71 incidents had direct communal elements—where even one would be unacceptable—it is only natural to ask: has a single one of these cases resulted in visible and exemplary justice? On the other hand, when a religious leader in police custody is implicated in an external murder case, public distrust toward the neutrality of the administration and the justice system is inevitable.

The government claims that law and order is improving and that, on average, around 3,500 people die violently each year across all communities. While this may offer statistical comfort, reality sends a different message. When people are beaten to death by mobs in public, and when a culture of extracting self-confessed killers from police stations becomes visible, such comfort remains confined to paper.

Ordinary people do not primarily interpret political parties or ideologies; they understand the security of their lives. The foremost expectation from this interim government was not as Hindus, Buddhists, or Christians, but as Bangladeshis—to feel safe in their own country.

From an administration led by a Nobel Peace Prize laureate, a symbol of peace, a lack of sociological and humanitarian perspective is deeply troubling. The notion that “if it is not an attack on a temple, it is not communal” is not only illogical, but dangerous. It conceals the deeper structural nature of communal violence and risks normalizing it.

The true measure of a civilized state is how safely its most vulnerable citizen can sleep at night. Alongside transparency in statistics, what is urgently needed is clarity in definitions, visible justice, and a genuine reflection of human dignity in state conduct. Recognizing this reality, Bangladesh must adopt a more objective, sensitive, and structural approach to defining communal violence, presenting data, and administering justice. Because minority security is not a matter of communal charity; it is a test of the moral capacity of the state.


=====================


সংখ্যালঘুর নিরাপত্তা ও পরিসংখ্যান: প্রয়োজন দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা

তাইফুর বায়জীদ আখন্দ | ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে পুলিশি প্রতিবেদনের বরাতে ২০২৫ সালের সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি জনগণের সঙ্গে তথ্য প্রদানের এই আধুনিক গণতান্ত্রিক চর্চা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রকাশিত পরিসংখ্যানে ‘সাম্প্রদায়িক সহিংসতা’র যে সংজ্ঞা প্রয়োগ করা হয়েছে, তা বাস্তব পরিস্থিতি ও ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে কতটা সংগতিপূর্ণ—সেই প্রশ্ন গভীর পর্যালোচনার দাবি রাখে। পরিসংখ্যান বাস্তবতা বোঝার হাতিয়ার হওয়ার কথা; বাস্তবতাকে আড়াল করার কৌশল নয়।

একটি রাষ্ট্র কতটা সভ্য ও গণতান্ত্রিক, তার অন্যতম প্রধান সূচক হলো—সে দেশে সংখ্যালঘু নাগরিকেরা কতটা নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনের বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টিকে ‘সাম্প্রদায়িক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সহিংসতা কেবল মন্দির বা ধর্মীয় স্থাপনায় সংঘটিত হলেই তা সাম্প্রদায়িক হিসেবে গণ্য; অন্যথায় নয়। বাকি ৫৭৪টি ঘটনাকে জমি সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা, চুরি বা ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে সাধারণ অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো—মন্দিরের বাইরে যখন একজন নাগরিককে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয়, সেটিকে আমরা কোন সংজ্ঞায় ফেলব? সাম্প্রদায়িক সহিংসতার ধারণা কি কেবল উপাসনালয়কেন্দ্রিক হামলার মধ্যেই সীমাবদ্ধ?

সামাজিক প্রতিক্রিয়াই এই পরিসংখ্যানগত সরলীকরণের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যা, রাউজানে একটি হিন্দু পরিবারকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়া, কিংবা ঝিনাইদহে হাতে লাল সুতো থাকায় ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে গোপাল বিশ্বাসকে মারধরের ঘটনাগুলো কোনো মন্দিরে ঘটেনি। কিন্তু এগুলো কি সংখ্যালঘু নির্যাতনের বাইরে পড়ে?

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সংখ্যালঘু নাগরিকদের ১৭২টি ‘অস্বাভাবিক মৃত্যু’ এবং ৫৮টি ধর্ষণের ঘটনাকে নিছক ‘সাধারণ অপরাধ’ হিসেবে শ্রেণিভুক্ত করা। এতে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের পথ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানে মৌলিক প্রশ্নটি হলো—এই মানুষগুলো যদি সংখ্যালঘু না হতেন, তবে কি তারা একইভাবে অপরাধের শিকার হতেন?

বাংলাদেশের সামাজিক বাস্তবতায় সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবেই একটি কাঠামোগতভাবে নাজুক (structurally vulnerable) অবস্থানে বসবাস করে। জমি দখল, প্রতিবেশী বিরোধ কিংবা স্থানীয় দ্বন্দ্বের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—ধর্মীয় পরিচয়ই তাদের অপরাধীদের কাছে ‘সহজ লক্ষ্যবস্তু’তে (soft target) পরিণত করে। বিরোধের সূত্রপাত হয়তো সম্পত্তি নিয়ে, কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণেই তারা ন্যায়বিচার ও প্রশাসনিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়, কিংবা পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পায় না। এই অদৃশ্য প্যাটার্নটি রাষ্ট্র কি এখনও অনুধাবনে ব্যর্থ?

গণহারে হত্যাকে আমরা ‘গণহত্যা’ বলি। কিন্তু সারা বছরজুড়ে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া শত শত হত্যা, নির্যাতন ও ধর্ষণ কি কোনো অংশে কম আতঙ্কজনক?

তর্কের খাতিরে যদি সরকারের এই সীমিত সংজ্ঞা মেনেও নেওয়া হয়, তবুও দায়বদ্ধতার প্রশ্ন এড়ানো যায় না। সরকার যখন স্বীকার করছে অন্তত ৭১টি ঘটনায় সরাসরি সাম্প্রদায়িক উপাদান ছিল—যেখানে একটি ঘটনাও গ্রহণযোগ্য নয়—তখন জানতে চাওয়ার অধিকার তৈরি হয়: এই চিহ্নিত ঘটনাগুলোর একটিতেও কি ভুক্তভোগীরা দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার পেয়েছে? অন্যদিকে, পুলিশের হেফাজতে থাকা একজন ধর্মীয় নেতাকে যখন বাইরের একটি হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়, তখন বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হওয়া স্বাভাবিক।

সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে এবং দেশে প্রতিবছর গড়ে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি ঘটে—যা সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যুক্তি পরিসংখ্যানগত আপেক্ষিক স্বস্তি দিলেও বাস্তবতা ভিন্ন বার্তা দেয়। যখন প্রকাশ্য মব সহিংসতার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, আত্মস্বীকৃত খুনিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সংস্কৃতি দৃশ্যমান থাকে—তখন এই স্বস্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে।

মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শ বোঝে না; সাধারণ মানুষ বোঝে তার জীবনের নিরাপত্তা। একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান নয়—একজন বাংলাদেশি হিসেবে নিজের রাষ্ট্রে নিরাপদ বোধ করাই ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে সর্বস্তরের মানুষের প্রধান প্রত্যাশা।

প্রধান উপদেষ্টার মতো একজন নোবেলজয়ী শান্তির প্রতীক ব্যক্তিত্বের প্রশাসনের কাছ থেকে সমাজতাত্ত্বিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ঘাটতি কাম্য নয়। “মন্দিরে হামলা না হলে তা সাম্প্রদায়িক নয়”—এই ধারণা কেবল অযৌক্তিকই নয়, বরং বিপজ্জনক। এটি অপরাধের গভীর কাঠামোগত দিকগুলো আড়াল করে সাম্প্রদায়িক সহিংসতাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করে।

একটি সভ্য রাষ্ট্রের প্রকৃত পরিচয় মেলে তার সবচেয়ে দুর্বল নাগরিকটি কতটা নিরাপদে রাতে ঘুমাতে পারে, তার মধ্য দিয়ে। পরিসংখ্যানের স্বচ্ছতার পাশাপাশি প্রয়োজন সংজ্ঞার স্বচ্ছতা, বিচারের দৃশ্যমানতা এবং রাষ্ট্রীয় আচরণে মানবিক মর্যাদার বাস্তব প্রতিফলন। এই বাস্তবতা স্বীকার করেই সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞা, তথ্য উপস্থাপন ও বিচারপ্রক্রিয়ায় আরও বস্তুনিষ্ঠ, সংবেদনশীল ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। কারণ সংখ্যালঘুর নিরাপত্তা কোনো সম্প্রদায়গত অনুকম্পার বিষয় নয়; এটি রাষ্ট্রের নৈতিক সক্ষমতার পরীক্ষা।

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 


Mob Violence is Not Part of the Uprising—It Came After

By Taifur Baiazid Akhand | Geopolitical Analyst and Columnist

It is crucial to clarify one thing from the outset: the recent incidents of "mob justice" or "mob violence" occurred after the mass uprising. They were never part of the movement, nor do they represent its spirit. The mass uprising was driven by a clear political objective, overwhelming public support, and specific demands. In contrast, a "mob" is a leaderless, unaccountable, and lawless crowd.

Let us be clear—no one is labeling the uprising itself as a "mob." The uprising stands as a historic event in its own right. To conflate the two is to distort both history and reality.

However, we must also acknowledge that the mobs formed in the post-uprising period cannot be justified as an "extension" or "continuation" of the revolution. Crime, violence, or looting do not become legitimate simply by invoking the name of a revolution.

While a mass uprising is a struggle to transform and rebuild the state, mob violence creates a state of lawlessness. Conflating the two causes double-edged damage: it tarnishes the moral authority of the uprising and provides a shield for mob violence to remain hidden.


==================================================


মব অভ্যুত্থানের অংশ নয় — মব হয়েছে অভ্যুত্থানের পরে।

— তাইফুর বায়জীদ আখন্দ । ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


প্রথমেই বিষয়টা পরিষ্কার করা দরকার—সাম্প্রতিক যেসব ‘মব’ ঘটনা ঘটেছে, সেগুলো গণঅভ্যুত্থানের পরে। এগুলো কোনোভাবেই গণঅভ্যুত্থানের অংশ ছিল না, অংশও নয়। গণঅভ্যুত্থান হয়েছে একটি রাজনৈতিক লক্ষ্য, গণসমর্থন ও স্পষ্ট দাবিকে কেন্দ্র করে। আর মব হলো লক্ষ্যহীন, দায়হীন ও আইনবহির্ভূত ভিড়।

এখানে আরেকটা বিষয়ও পরিষ্কার—কেউ গণঅভ্যুত্থানকে মব বলছে না। গণঅভ্যুত্থান তার জায়গায় গণঅভ্যুত্থানই। সেটাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ইতিহাস ও বাস্তবতার বিকৃতি।

কিন্তু একইভাবে এটাও মানতে হবে—অভ্যুত্থান–পরবর্তী সময়ে যেসব মব তৈরি হয়েছে, তাদেরকে ‘অভ্যুত্থানের অংশ’ বা ‘অভ্যুত্থানের ধারাবাহিকতা’ বলে চালিয়ে দেওয়া যাবে না। কোনো অপরাধ, সহিংসতা বা লুটপাট বিপ্লবের নাম নিলেই বৈধ হয়ে যায় না।


গণঅভ্যুত্থান রাষ্ট্র বদলানোর সংগ্রাম।

মব রাষ্ট্রহীনতা তৈরি করে।


একটাকে অন্যটার সঙ্গে গুলিয়ে ফেললে ক্ষতি দু’দিকেই—গণঅভ্যুত্থানের নৈতিকতা নষ্ট হয়, আর মব সহিংসতা আড়াল পায়।

 


Political Equations: Public Aspirations and the Potential Polarization of Power

— Taifur Baizid Akhand | Geopolitical Analyst and Columnist

There is a prevalent concept in Bangladesh's electoral politics: “Make the strong even stronger.” This psychology is not merely theoretical; it is clearly reflected in the voting behavior of the general populace. When people perceive a particular party to be on the verge of state power, the public tide naturally shifts in that direction. This is not just opportunism; rather, it is a ‘development-oriented reality’ born from long-standing experiences within the state structure. Grassroots voters believe that if their local representative belongs to the ruling party, only then can development, protection, and administrative benefits be secured. Whichever way the wind of power blows, common voters often set their sails in that direction.

The Search for Stability and Political Change

In the aftermath of the recent fall of authoritarian rule and the student-led mass uprising, the country is navigating a profound transitional period. Emerging from this instability, a strong public desire has surfaced: the re-establishment of stability and security. In this psychological context, many analysts believe the BNP, as a major political party, could attract significant public support. Their organizational reach, field-level presence, and acceptability as a ‘potential power-in-waiting’ are creating a strong possibility for a major victory.

There is a well-known saying in politics: “Politics is the art of the possible.” When field politics, sympathy for the opposition, and the expectation of a change in power converge to create a ‘perception of victory,’ a large segment of general voters naturally gravitates toward that side.

Fear and Security: The Silent Drivers of the Vote

Another critical factor is the experience of persecution and harassment. Humans are naturally inclined to avoid conflict. Those who have endured years of lawsuits, arrests, and social or administrative pressure generally prefer a party or candidate whose local victory might reduce the risk of fresh oppression.

Political scientist Harold Lasswell’s famous definition states: “Politics is who gets what, when, and how.” In the current reality of Bangladesh, this could be translated as: “Who will remain safe, when, and under whose shadow.” This sense of security often silently dictates the direction of the vote.

The politics of the Jatiya Party has historically been more restrained and less confrontational. They have typically maintained their presence by staying near the circles of power rather than engaging in direct street agitation. For those seeking a centrist and relatively stable path outside the BNP or Jamaat-e-Islami spheres, the Jatiya Party could emerge as a viable alternative. Currently, a real opportunity has arisen for the Jatiya Party to establish itself as a primary opposition force.

Islamist Politics and the Impact of Division

Another significant turning point is the vote bank of faith-based parties. For a long time, Jamaat-e-Islami held its voters within the sphere of an “Islamic” identity. However, the rise of parties like Islami Andolan Bangladesh and their distinct stance has posed a major challenge to Jamaat. In the past, many scholars and intellectuals have questioned Jamaat’s political ideology and its use of Islam.

As the Islamist vote splits into different streams, Jamaat’s singular dominance will naturally weaken. If parties like Islami Andolan can successfully frame Jamaat’s activities as ‘detrimental to Islam,’ it will create deep hesitation among devout voters. In such a case, Jamaat’s crisis will not just be political; it will extend to the question of religious legitimacy. In this scenario, they risk sliding to the third position in the electoral polarization.

“The ballot is stronger than the bullet,” Abraham Lincoln’s quote reminds us that the final decision rests with the people. However, that decision is often determined more by pragmatic calculations, the perception of possibility, and the need for security than by emotion. History shows that despite organizational expansion, when a party moves away from its core ideology toward a defensive and compromising stance, its vote bank usually shrinks rather than expands.

In conclusion, Bangladeshi voters are now more pragmatic than ever. They decide not just based on ideology, but by weighing the probability of a party coming to power, personal security, and regional interests. The victory or defeat of political parties will depend on how deeply they understand this public psychology.

In this election, the ballot box will weigh more than just parties; it will weigh people’s fears, their sense of security, and their belief in “who is going to win.” Often, that belief becomes more substantial than ideology itself.


============================================


রাজনৈতিক সমীকরণ: জনআকাঙ্ক্ষা ও ক্ষমতার সম্ভাব্য মেরুকরণ

— তাইফুর বায়জীদ আখন্দ । ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


বাংলাদেশের ভোটের রাজনীতিতে একটি প্রচলিত ধারণা রয়েছে—“শক্তিশালীকে আরও শক্তিশালী করো।” এই মনস্তত্ত্ব শুধু তাত্ত্বিক নয়; বরং সাধারণ ভোটারদের ভোটদানের আচরণেও এর প্রতিফলন স্পষ্ট। যখন মানুষ বুঝতে পারে কোনো নির্দিষ্ট দল রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে, তখন জনস্রোত স্বাভাবিকভাবেই সেই দিকেই ঝুঁকে পড়ে। এটি নিছক সুযোগসন্ধানী মানসিকতা নয়; বরং রাষ্ট্রব্যবস্থার ভেতর দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক ধরনের ‘উন্নয়নমুখী বাস্তবতা’। তৃণমূলের ভোটারদের বিশ্বাস—এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি যদি ক্ষমতাসীন দলের হন, তবেই উন্নয়ন, সুরক্ষা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। ক্ষমতার এই সুবাতাস যেদিকে বয়, সাধারণ ভোটাররাও প্রায়শই সেদিকেই পাল তোলেন।


স্থিতিশীলতার অন্বেষণ ও রাজনৈতিক পরিবর্তন

সাম্প্রতিক কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী বাস্তবতায় দেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনমনে একটি প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে—স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা। এই মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের ধারণা, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি উল্লেখযোগ্য জনসমর্থন নিজেদের দিকে টানতে সক্ষম হতে পারে। তাদের সাংগঠনিক বিস্তার, মাঠপর্যায়ের উপস্থিতি এবং ‘সম্ভাব্য ক্ষমতাসীন শক্তি’ হিসেবে গ্রহণযোগ্যতা একটি বড় ধরনের বিজয়ের সম্ভাবনা তৈরি করছে।

রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা আছে—“Politics is the art of the possible.” অর্থাৎ, রাজনীতি সম্ভাবনার শিল্প। মাঠের রাজনীতি, বিরোধী অবস্থানের প্রতি সহানুভূতি এবং ক্ষমতার পালাবদলের প্রত্যাশা—এই তিনের সমন্বয়ে যখন ‘জয়ের সম্ভাবনার ধারণা’ তৈরি হয়, তখন সাধারণ ভোটারের বড় অংশ স্বাভাবিকভাবেই সেদিকেই ঝুঁকে পড়ে।


ভয় ও নিরাপত্তা: ভোটের নীরব চালিকা শক্তি

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—নির্যাতন ও হয়রানির অভিজ্ঞতা। মানুষ স্বভাবগতভাবেই সংঘাত এড়িয়ে চলতে চায়। যারা দীর্ঘদিন মামলা, গ্রেপ্তার, সামাজিক ও প্রশাসনিক চাপের ভেতর থাকে, তারা সাধারণত এমন দল বা প্রার্থীকে বেছে নিতে চায়, যে স্থানীয়ভাবে ক্ষমতায় গেলে অন্তত নতুন করে নিপীড়নের আশঙ্কা কমে যাবে।

রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাসওয়েলের বিখ্যাত সংজ্ঞা—“Politics is who gets what, when, and how.” বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটিকে এভাবে বলা যায়—“কে নিরাপদ থাকবে, কখন থাকবে, আর কার ছায়ায় থাকবে।” এই নিরাপত্তাবোধই অনেক সময় নীরবে ভোটের দিক নির্ধারণ করে দেয়।

জাতীয় পার্টির রাজনীতি বরাবরই তুলনামূলকভাবে সংযত ও কম সংঘর্ষমুখী ধারায় পরিচালিত হয়েছে। তারা সাধারণত সরাসরি রাজপথের সংঘাতে না গিয়ে ক্ষমতার বলয়ের আশপাশে অবস্থান করে নিজেদের রাজনৈতিক উপস্থিতি টিকিয়ে রেখেছে। বিএনপি বা জামায়াতের বলয়ের বাইরে যারা একটি মধ্যপন্থী ও তুলনামূলক স্থিতিশীল ধারা খুঁজছেন, তাদের কাছে জাতীয় পার্টি একটি সম্ভাব্য বিকল্প হয়ে উঠতে পারে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে।


ইসলামপন্থী রাজনীতি ও বিভাজনের প্রভাব

রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মোড় হলো ধর্মভিত্তিক দলগুলোর ভোটব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াত “ইসলাম” পরিচয়ের বলয়ে তাদের ভোটারদের ধরে রেখেছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলোর উত্থান এবং তাদের আলাদা অবস্থান জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতে বহু আলেম ও বুদ্ধিজীবী জামায়াতের রাজনৈতিক আদর্শ ও ইসলামের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন।

বর্তমানে ইসলামপন্থী ভোট যখন বিভিন্ন ধারায় বিভক্ত হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই জামায়াতের একক আধিপত্য দুর্বল হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো যদি জামায়াতের কার্যক্রমকে ‘ইসলামের জন্য ক্ষতিকর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, তবে ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে গভীর দ্বিধা তৈরি হবে। সে ক্ষেত্রে জামায়াতের সংকট কেবল রাজনৈতিক নয়; তা ধর্মীয় বৈধতার প্রশ্নে গিয়ে ঠেকবে। এই পরিস্থিতিতে ভোটের মেরুকরণে তারা তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

“The ballot is stronger than the bullet.” — আব্রাহাম লিংকনের এই উক্তিটি মনে করিয়ে দেয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতেই। তবে সেই সিদ্ধান্ত অনেক সময় আবেগের চেয়ে বেশি নির্ধারিত হয় বাস্তব হিসাব-নিকাশ, সম্ভাবনার বোধ এবং নিরাপত্তার প্রয়োজন থেকে। ইতিহাস দেখায়, সাংগঠনিক বিস্তার থাকা সত্ত্বেও যখন কোনো দল তার মূল আদর্শ ও পরিচয় থেকে সরে গিয়ে কেবল প্রতিরক্ষামূলক ও আপসকামী রাজনীতির দিকে চলে যায়, তখন তার ভোটব্যাংক সাধারণত প্রসারিত হয় না—বরং সংকুচিত হয়।


পরিশেষে বলা যায়, বাংলাদেশের ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী। তারা শুধু আদর্শ দেখে নয়, বরং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের সমীকরণ মিলিয়েই সিদ্ধান্ত নেন। রাজনৈতিক দলগুলোর জয়–পরাজয় নির্ভর করবে তারা এই জনমনস্তত্ত্ব কতটা গভীরভাবে বুঝতে পারছে তার ওপর।

এই নির্বাচনে ব্যালট বাক্সে শুধু দল নয়—ওজন হবে মানুষের ভয়, নিরাপত্তাবোধ এবং “কারা জিততে যাচ্ছে” সেই বিশ্বাসের। অনেক সময় সেই বিশ্বাসই আদর্শের চেয়ে বাস্তবতা ভারী হয়ে ওঠে।

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Is Peace Only Bangladesh's Responsibility?

Indian Provocations and Our Stance

The recent reactions within Indian political circles regarding some personal statements made by Hasnat Abdullah, a coordinator of the Anti-Discrimination Student Movement, are not only concerning but also extremely provocative. Our Ministry of Foreign Affairs has already clarified that Hasnat’s statements do not represent the official state position of Bangladesh.

1. Expression of Grievance vs. Cold-Blooded Violence

Hasnat Abdullah has emerged as a leader from being a young student. Driven by grievances against long-standing exploitation and India’s unilateral hegemonic policies, he may have made some emotional remarks that fell outside the bounds of diplomatic etiquette. It is not unusual for a young political activist’s words to contain a degree of "immaturity" or "excessive emotion." However, the response coming from India in contrast cannot, by any means, be considered the work of a sane mind.

2. A Former Army Officer’s Advice: "Not the head, shoot the neck!"

Colonel Ajay Raina, a former Indian Army officer, author, and security analyst—who claims to be civil and experienced—alluded to Hasnat Abdullah by stating:

"Neck!

No headshot.

Silence him first!

Will also take care of small errors."


Furthermore, he posted on social media:

"He is the next after Hadi!"

 

When such statements are made, it must be understood that this is not a momentary emotional outburst. When a former high-ranking military official coolly incites murder in this manner, it is an expression of long-standing, "cold-blooded" extremist thought. When an author’s pen incites killing, where does their sense of civility go?

3. Nuclear Threats and Secessionist Rhetoric from the Assam CM:

It is not just former military officials; several responsible leaders, ranging from Assam Chief Minister Himanta Biswa Sarma to others, are issuing "nuclear threats" to Dhaka and showing the audacity to challenge Bangladesh’s integrity by talking about "separating Chittagong." These provocative statements have also been broadcast across India’s mainstream media, which constitutes a gross violation of international law.

Our Position

We acknowledge that Hasnat Abdullah’s language may not have been diplomatic. But can the response to a young person’s emotional words from a state’s responsible figures be threats of "murder" or "annexation"?

We seek a friendly relationship with our neighbor, but not at the cost of our self-respect. If India believes it can infringe upon our sovereignty simply because it is a larger state, they are mistaken. If Hasnat’s statement is "immature," then the statements of these Indian leaders reveal a "terrorist" mindset. As a neighbor, we want peace—but not by accepting anyone’s bullying or death threats.

Bangladesh is not an individual; it is an indivisible country of 160 million people.


==========================


শান্তি কি শুধু বাংলাদেশের একার দায়?

ভারতের উস্কানি ও আমাদের অবস্থান
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কিছু ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা কেবল উদ্বেগজনক নয় বরং চরম উস্কানিমূলক। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, হাসনাতের বক্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান নয়।

১. ক্ষোভের বহিঃপ্রকাশ বনাম ঠান্ডা মাথার সহিংসতা:
হাসনাত আবদুল্লাহ একজন তরুণ শিক্ষার্থী থেকে নেতা হয়ে উঠেছেন। দীর্ঘদিনের শোষণ আর ভারতের একপাক্ষিক আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে তিনি হয়তো কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে আবেগপ্রবণ কিছু কথা বলেছেন। একজন তরুণ রাজনৈতিক কর্মীর কথায় কিছুটা 'অপরিপক্কতা' বা 'আবেগের আধিক্য' থাকা অস্বাভাবিক নয়। কিন্তু তার বিপরীতে ভারতের পক্ষ থেকে যা আসছে, তা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না।

২. সাবেক সেনা কর্মকর্তার 'মাথায় নয়, ঘাড়ে গুলি' করার পরামর্শ!
ভারতের সাবেক সেনা কর্মকর্তা, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অজয় রায়না, যিনি নিজেকে সুশীল ও অভিজ্ঞ দাবি করেন, তিনি হাসনাত আবদুল্লাহর প্রতি ইঙ্গিত করে বলেছেন
"Neck!
No headshot.
Silence him first!
Will also take care of small errors."

আবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন:
"He is the next after Hadi!"

তখন বুঝতে হবে এটি কোনো তাৎক্ষণিক আবেগ নয়। একজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য যখন ঠান্ডা মাথায় এভাবে খুনের উস্কানি দেন, তা তার দীর্ঘদিনের 'ঠান্ডা মাথার' উগ্রবাদী চিন্তার বহিঃপ্রকাশ। একজন লেখকের কলম যখন খুনের উস্কানি দেয়, তখন তার শিষ্টাচার কোথায় থাকে?

৩. আসামের মুখ্যমন্ত্রীর পারমাণবিক ও বিভাজনের হুমকি:
শুধু সাবেক সেনাকর্তাই নন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে একাধিক দায়িত্বশীল নেতা ঢাকাকে 'পারমাণবিক হুমকি' দিচ্ছেন এবং বাংলাদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে 'চট্টগ্রামকে আলাদা করার' মতো ধৃষ্টতা দেখাচ্ছেন।
ভারতের মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও এই উস্কানিমূলক বক্তব্যগুলো প্রচারিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

আমাদের অবস্থান
আমরা মানছি, হাসনাত আবদুল্লাহর ভাষা হয়তো কূটনৈতিক ছিল না। কিন্তু একজন তরুণের আবেগী কথার জবাব কি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে 'খুন' বা 'দেশ দখলের' হুমকি দিয়ে হতে পারে?
আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। ভারত যদি মনে করে তারা বড় রাষ্ট্র বলে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত করবে, তবে তারা ভুল করছে। হাসনাতের বক্তব্য যদি 'অপরিণত' হয়, তবে ভারতের এসব নেতাদের বক্তব্য 'সন্ত্রাসবাদী' মানসিকতার পরিচয় দেয়। আমরা প্রতিবেশী হিসেবে শান্তি চাই, কিন্তু কারো দাদাগিরি বা খুনের হুমকি মেনে নিয়ে নয়।

বাংলাদেশ কোনো ব্যক্তি নয়, ১৬ কোটি মানুষের অখণ্ড দেশ।