Bangladesh Election লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangladesh Election লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 


Political Equations: Public Aspirations and the Potential Polarization of Power

— Taifur Baizid Akhand | Geopolitical Analyst and Columnist

There is a prevalent concept in Bangladesh's electoral politics: “Make the strong even stronger.” This psychology is not merely theoretical; it is clearly reflected in the voting behavior of the general populace. When people perceive a particular party to be on the verge of state power, the public tide naturally shifts in that direction. This is not just opportunism; rather, it is a ‘development-oriented reality’ born from long-standing experiences within the state structure. Grassroots voters believe that if their local representative belongs to the ruling party, only then can development, protection, and administrative benefits be secured. Whichever way the wind of power blows, common voters often set their sails in that direction.

The Search for Stability and Political Change

In the aftermath of the recent fall of authoritarian rule and the student-led mass uprising, the country is navigating a profound transitional period. Emerging from this instability, a strong public desire has surfaced: the re-establishment of stability and security. In this psychological context, many analysts believe the BNP, as a major political party, could attract significant public support. Their organizational reach, field-level presence, and acceptability as a ‘potential power-in-waiting’ are creating a strong possibility for a major victory.

There is a well-known saying in politics: “Politics is the art of the possible.” When field politics, sympathy for the opposition, and the expectation of a change in power converge to create a ‘perception of victory,’ a large segment of general voters naturally gravitates toward that side.

Fear and Security: The Silent Drivers of the Vote

Another critical factor is the experience of persecution and harassment. Humans are naturally inclined to avoid conflict. Those who have endured years of lawsuits, arrests, and social or administrative pressure generally prefer a party or candidate whose local victory might reduce the risk of fresh oppression.

Political scientist Harold Lasswell’s famous definition states: “Politics is who gets what, when, and how.” In the current reality of Bangladesh, this could be translated as: “Who will remain safe, when, and under whose shadow.” This sense of security often silently dictates the direction of the vote.

The politics of the Jatiya Party has historically been more restrained and less confrontational. They have typically maintained their presence by staying near the circles of power rather than engaging in direct street agitation. For those seeking a centrist and relatively stable path outside the BNP or Jamaat-e-Islami spheres, the Jatiya Party could emerge as a viable alternative. Currently, a real opportunity has arisen for the Jatiya Party to establish itself as a primary opposition force.

Islamist Politics and the Impact of Division

Another significant turning point is the vote bank of faith-based parties. For a long time, Jamaat-e-Islami held its voters within the sphere of an “Islamic” identity. However, the rise of parties like Islami Andolan Bangladesh and their distinct stance has posed a major challenge to Jamaat. In the past, many scholars and intellectuals have questioned Jamaat’s political ideology and its use of Islam.

As the Islamist vote splits into different streams, Jamaat’s singular dominance will naturally weaken. If parties like Islami Andolan can successfully frame Jamaat’s activities as ‘detrimental to Islam,’ it will create deep hesitation among devout voters. In such a case, Jamaat’s crisis will not just be political; it will extend to the question of religious legitimacy. In this scenario, they risk sliding to the third position in the electoral polarization.

“The ballot is stronger than the bullet,” Abraham Lincoln’s quote reminds us that the final decision rests with the people. However, that decision is often determined more by pragmatic calculations, the perception of possibility, and the need for security than by emotion. History shows that despite organizational expansion, when a party moves away from its core ideology toward a defensive and compromising stance, its vote bank usually shrinks rather than expands.

In conclusion, Bangladeshi voters are now more pragmatic than ever. They decide not just based on ideology, but by weighing the probability of a party coming to power, personal security, and regional interests. The victory or defeat of political parties will depend on how deeply they understand this public psychology.

In this election, the ballot box will weigh more than just parties; it will weigh people’s fears, their sense of security, and their belief in “who is going to win.” Often, that belief becomes more substantial than ideology itself.


============================================


রাজনৈতিক সমীকরণ: জনআকাঙ্ক্ষা ও ক্ষমতার সম্ভাব্য মেরুকরণ

— তাইফুর বায়জীদ আখন্দ । ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


বাংলাদেশের ভোটের রাজনীতিতে একটি প্রচলিত ধারণা রয়েছে—“শক্তিশালীকে আরও শক্তিশালী করো।” এই মনস্তত্ত্ব শুধু তাত্ত্বিক নয়; বরং সাধারণ ভোটারদের ভোটদানের আচরণেও এর প্রতিফলন স্পষ্ট। যখন মানুষ বুঝতে পারে কোনো নির্দিষ্ট দল রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে, তখন জনস্রোত স্বাভাবিকভাবেই সেই দিকেই ঝুঁকে পড়ে। এটি নিছক সুযোগসন্ধানী মানসিকতা নয়; বরং রাষ্ট্রব্যবস্থার ভেতর দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক ধরনের ‘উন্নয়নমুখী বাস্তবতা’। তৃণমূলের ভোটারদের বিশ্বাস—এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি যদি ক্ষমতাসীন দলের হন, তবেই উন্নয়ন, সুরক্ষা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। ক্ষমতার এই সুবাতাস যেদিকে বয়, সাধারণ ভোটাররাও প্রায়শই সেদিকেই পাল তোলেন।


স্থিতিশীলতার অন্বেষণ ও রাজনৈতিক পরিবর্তন

সাম্প্রতিক কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী বাস্তবতায় দেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনমনে একটি প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে—স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা। এই মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের ধারণা, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি উল্লেখযোগ্য জনসমর্থন নিজেদের দিকে টানতে সক্ষম হতে পারে। তাদের সাংগঠনিক বিস্তার, মাঠপর্যায়ের উপস্থিতি এবং ‘সম্ভাব্য ক্ষমতাসীন শক্তি’ হিসেবে গ্রহণযোগ্যতা একটি বড় ধরনের বিজয়ের সম্ভাবনা তৈরি করছে।

রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা আছে—“Politics is the art of the possible.” অর্থাৎ, রাজনীতি সম্ভাবনার শিল্প। মাঠের রাজনীতি, বিরোধী অবস্থানের প্রতি সহানুভূতি এবং ক্ষমতার পালাবদলের প্রত্যাশা—এই তিনের সমন্বয়ে যখন ‘জয়ের সম্ভাবনার ধারণা’ তৈরি হয়, তখন সাধারণ ভোটারের বড় অংশ স্বাভাবিকভাবেই সেদিকেই ঝুঁকে পড়ে।


ভয় ও নিরাপত্তা: ভোটের নীরব চালিকা শক্তি

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—নির্যাতন ও হয়রানির অভিজ্ঞতা। মানুষ স্বভাবগতভাবেই সংঘাত এড়িয়ে চলতে চায়। যারা দীর্ঘদিন মামলা, গ্রেপ্তার, সামাজিক ও প্রশাসনিক চাপের ভেতর থাকে, তারা সাধারণত এমন দল বা প্রার্থীকে বেছে নিতে চায়, যে স্থানীয়ভাবে ক্ষমতায় গেলে অন্তত নতুন করে নিপীড়নের আশঙ্কা কমে যাবে।

রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাসওয়েলের বিখ্যাত সংজ্ঞা—“Politics is who gets what, when, and how.” বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটিকে এভাবে বলা যায়—“কে নিরাপদ থাকবে, কখন থাকবে, আর কার ছায়ায় থাকবে।” এই নিরাপত্তাবোধই অনেক সময় নীরবে ভোটের দিক নির্ধারণ করে দেয়।

জাতীয় পার্টির রাজনীতি বরাবরই তুলনামূলকভাবে সংযত ও কম সংঘর্ষমুখী ধারায় পরিচালিত হয়েছে। তারা সাধারণত সরাসরি রাজপথের সংঘাতে না গিয়ে ক্ষমতার বলয়ের আশপাশে অবস্থান করে নিজেদের রাজনৈতিক উপস্থিতি টিকিয়ে রেখেছে। বিএনপি বা জামায়াতের বলয়ের বাইরে যারা একটি মধ্যপন্থী ও তুলনামূলক স্থিতিশীল ধারা খুঁজছেন, তাদের কাছে জাতীয় পার্টি একটি সম্ভাব্য বিকল্প হয়ে উঠতে পারে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে।


ইসলামপন্থী রাজনীতি ও বিভাজনের প্রভাব

রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মোড় হলো ধর্মভিত্তিক দলগুলোর ভোটব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াত “ইসলাম” পরিচয়ের বলয়ে তাদের ভোটারদের ধরে রেখেছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলোর উত্থান এবং তাদের আলাদা অবস্থান জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতে বহু আলেম ও বুদ্ধিজীবী জামায়াতের রাজনৈতিক আদর্শ ও ইসলামের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন।

বর্তমানে ইসলামপন্থী ভোট যখন বিভিন্ন ধারায় বিভক্ত হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই জামায়াতের একক আধিপত্য দুর্বল হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো যদি জামায়াতের কার্যক্রমকে ‘ইসলামের জন্য ক্ষতিকর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, তবে ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে গভীর দ্বিধা তৈরি হবে। সে ক্ষেত্রে জামায়াতের সংকট কেবল রাজনৈতিক নয়; তা ধর্মীয় বৈধতার প্রশ্নে গিয়ে ঠেকবে। এই পরিস্থিতিতে ভোটের মেরুকরণে তারা তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

“The ballot is stronger than the bullet.” — আব্রাহাম লিংকনের এই উক্তিটি মনে করিয়ে দেয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতেই। তবে সেই সিদ্ধান্ত অনেক সময় আবেগের চেয়ে বেশি নির্ধারিত হয় বাস্তব হিসাব-নিকাশ, সম্ভাবনার বোধ এবং নিরাপত্তার প্রয়োজন থেকে। ইতিহাস দেখায়, সাংগঠনিক বিস্তার থাকা সত্ত্বেও যখন কোনো দল তার মূল আদর্শ ও পরিচয় থেকে সরে গিয়ে কেবল প্রতিরক্ষামূলক ও আপসকামী রাজনীতির দিকে চলে যায়, তখন তার ভোটব্যাংক সাধারণত প্রসারিত হয় না—বরং সংকুচিত হয়।


পরিশেষে বলা যায়, বাংলাদেশের ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী। তারা শুধু আদর্শ দেখে নয়, বরং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের সমীকরণ মিলিয়েই সিদ্ধান্ত নেন। রাজনৈতিক দলগুলোর জয়–পরাজয় নির্ভর করবে তারা এই জনমনস্তত্ত্ব কতটা গভীরভাবে বুঝতে পারছে তার ওপর।

এই নির্বাচনে ব্যালট বাক্সে শুধু দল নয়—ওজন হবে মানুষের ভয়, নিরাপত্তাবোধ এবং “কারা জিততে যাচ্ছে” সেই বিশ্বাসের। অনেক সময় সেই বিশ্বাসই আদর্শের চেয়ে বাস্তবতা ভারী হয়ে ওঠে।

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫


NCP–Jamaat Alliance: Controversy in the Political Arena, ‘Pre-Determined’ in the Eyes of Voters

— Taifur Baizid Akhand

The news of an alliance between the National Citizen Party (NCP) and Bangladesh Jamaat-e-Islami has stirred significant turbulence in the political arena. However, for many ordinary voters, this development is hardly surprising. Rather, they view it as a formal acknowledgment of a reality that had long been discussed and anticipated.

The situation can be compared to a familiar example from the world of football. For years, Lionel Messi and Antonella Roccuzzo’s relationship was widely regarded as an established fact. Their first child, Thiago, had grown up; their second child, Mateo, had learned to walk—family life in every sense was already visible. Therefore, when their marriage was officially announced, fans were not astonished. Similarly, in the case of the NCP–Jamaat relationship, the final announcement appears to many as little more than a formality.

Following the July uprising, NCP had emerged as a symbol of “new trends” and “new politics” among the younger generation. However, this apparent shift in position has generated deep dissatisfaction within the party itself. Several senior leaders have already resigned, clearly weakening the party’s organizational foundation.

Despite finally securing the Shapla Koli (Water Lily Bud) symbol after prolonged legal battles, NCP now seems increasingly dependent on Jamaat’s organizational strength and financial resources rather than its own political identity. This has raised a critical question: will NCP’s independent political identity ultimately dissolve under the shadow of Jamaat’s Scales (Daripalla) politics?

The controversy surrounding the financial arrangements behind the alliance has further intensified. According to a senior Jamaat leader, Jamaat has agreed to relinquish 30 seats as part of seat-sharing negotiations and has pledged BDT 1.5 crore per seat—amounting to a total of BDT 45 crore—to cover election expenses. In conventional political practice, such direct financial transactions between alliance partners are extremely rare. Critics argue that this arrangement effectively resembles political “buying and selling.”

What is even more striking is that NCP had already sold nomination forms prior to this alliance. Consequently, serious questions now arise regarding the future of those aspiring candidates after such a massive financial deal with Jamaat. Many believe this may have been a carefully orchestrated “nomination trade” from the very beginning.

In this context, slogans like “new trend” and “new politics” are increasingly being viewed by analysts as mere repetitions of old political marketing tactics. The politics that once promised resistance against corruption, extortion, and misgovernance now appears to have betrayed that very promise by aligning with controversial political forces—raising serious concerns among party activists and supporters themselves.

These are the very voters who donated funds to NCP, took risks, marched on the streets, and vocally supported the party on social media. Timelines were once flooded with narratives such as “who is international,” or “who left a PhD abroad to return home.” Today, as those same leaders leave the party or pursue independent political paths, supporters are left asking: who bears responsibility for this breach of trust?

This double standard has already resulted in major fractures within NCP. The most significant example is Dr. Tasnim Jara’s announcement that she will contest the Dhaka-9 seat as an independent candidate. She is not merely a candidate—she has been NCP’s international representative, a prominent voice in policy discussions, and a member of the party’s delegation during the Chief Adviser’s New York visit. If such a leader is unwilling to contest under the Shapla Koli symbol, it starkly illustrates the depth of the party’s internal confidence crisis.

According to defecting leaders, compromising with forces accused of war crimes and anti-liberation activities by exploiting the emotions and sacrifices of those who shed blood during the July uprising amounts to a betrayal of the martyrs’ blood.

Against this backdrop, fresh allegations of Jamaat–Shibir-linked violence at the grassroots level have heightened public concern. In Chapainawabganj, two Jamaat activists were arrested following a case related to the harassment and abduction of a teenage relative of a young man named Abu Sufian. Allegations state that after securing bail, the accused resumed harassing the victims. When Abu Sufian protested, he was reportedly tied to a pole and brutally assaulted, eventually having his hand severed. Critics argue that such incidents signal the return of Jamaat–Shibir’s “old face.”

While one group claims that Jamaat–Shibir has abandoned its violent past, recent developments have cast serious doubt on that assertion. On December 16, 2025, during a public rally, Jamaat’s Amir acknowledged crimes committed during the Liberation War and apologized to the nation, asserting that the party has now “changed.” This raises a fundamental political question: if historical guilt must be acknowledged, what moral or political justification exists for retaining the same party identity while continuing political activities? Critics argue that genuine transformation would require forming a new political platform under a different symbol and seeking public mandate anew.

Meanwhile, allegations of extortion and mob politics involving several coordinators—and the circumstances surrounding their arrests and releases—have further eroded public trust. Claims that one faction’s intervention facilitates the release of another have deepened skepticism toward the political system.

Civic platforms such as Inquilab Mancha have demanded comprehensive investigations and transparent explanations from the Ministry of Home Affairs. In particular, they have called for the full disclosure of a “blueprint” identifying those responsible for recent violent incidents, including the Hadi killing. Sources indicate that several influential Jamaat- and Shibir-affiliated figures have emerged in these discussions.

Critics also argue that seat allocation driven by financial transactions is depriving locally popular and deserving candidates of fair opportunities. Individuals lacking social or political acceptance in their constituencies are gaining parliamentary access under the shelter of larger parties—an outcome fundamentally at odds with democratic principles.

At one point, NCP’s slogan was: “Who are you? Who am I? Rajakar! Rajakar!”—which the party claimed was a satirical protest against authoritarian labeling and a symbol of fearlessness. Today, as the same party stands shoulder to shoulder with identified war criminals and anti-liberation forces in elections, conscious citizens are asking: was this slogan, in fact, an early indication of their true political identity?

Furthermore, NCP has faced criticism for maintaining silence following allegations of the destruction of Liberation War memorials and historical distortions in various parts of the country after the uprising. Aligning with such forces after the fall of fascism has therefore become a profound source of disappointment for many.

Ultimately, the question remains: does NCP genuinely wish to survive as an independent political force, or has it effectively established itself as Jamaat’s “B-team” through this decision? Where this politics of ideological compromise and financial bargaining will lead NCP is something only time will tell.

What is already clear, however, is that NCP now stands before a severe historical test, having lost the confidence of a significant portion of the general electorate.


=========================================================== 


এনসিপি–জামায়াত জোট: রাজনৈতিক অঙ্গনে বিতর্ক, ভোটারের চোখে ‘পূর্বনির্ধারিত’


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াত-এ-ইসলামীর জোটের খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হলেও, অনেক সাধারণ ভোটারের কাছে এটি নতুন কোনো ঘটনা নয়। বরং দীর্ঘদিন ধরে আলোচিত ও অনুমিত বাস্তবতারই এক ধরনের দাপ্তরিক স্বীকৃতি হিসেবে দেখছেন তারা।


ফুটবলপ্রেমীদের একটি পরিচিত নজিরে বিষয়টিকে তুলনা করা যেতে পারে। দীর্ঘদিন ধরে লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জোর দাম্পত্য সম্পর্ক কার্যত প্রতিষ্ঠিত বলেই ধরে নেওয়া হয়েছিল। তাদের প্রথম সন্তান থিয়েগো বড় হয়েছে, দ্বিতীয় সন্তান মাতেও হাঁটতে শিখেছে; পারিবারিক উপস্থিতি—সব মিলিয়ে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণায় যেমন ভক্তরা বিস্মিত হননি, এনসিপি ও জামায়াতের সম্পর্কের রসায়নের ক্ষেত্রেও চূড়ান্ত ঘোষণাটি অনেকের চোখে তেমনই একটি আনুষ্ঠানিকতা মাত্র।


গত জুলাইয়ের অভ্যুত্থানের পর যে দলটিকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে ‘নতুন ধারা’ ও ‘নতুন রাজনীতি’র প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই এনসিপির এই অবস্থান পরিবর্তন দলটির ভেতরেই গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। ইতোমধ্যে শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দলত্যাগ করেছেন, যা দলটির সাংগঠনিক ভিতকে স্পষ্টভাবে দুর্বল করে তুলছে।


দীর্ঘ আইনি লড়াই শেষে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ পেলেও, জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি এখন কার্যত নিজেদের প্রতীকের চেয়ে জামায়াতের সাংগঠনিক ও আর্থিক শক্তির ওপরই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে প্রশ্ন উঠছে—এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় কি শেষ পর্যন্ত ‘দাঁড়িপাল্লা’ রাজনীতির ছায়ায় বিলীন হয়ে যাবে?


জোটের পেছনের আর্থিক সমীকরণ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। জামায়াতের উচ্চপর্যায়ের এক নেতার বরাতে জানা গেছে, আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াত ৩০টি আসন ছেড়ে দিচ্ছে এবং প্রতিটি আসনের নির্বাচনী ব্যয়ের জন্য দেড় কোটি টাকা করে মোট ৪৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সাধারণ রাজনৈতিক বাস্তবতায় জোট গঠনের ক্ষেত্রে এক দলের পক্ষ থেকে অন্য দলকে এভাবে অর্থ প্রদানের নজির বিরল। সমালোচকদের মতে, এই ধরনের সমঝোতা কার্যত একটি রাজনৈতিক ‘ক্রয়-বিক্রয়’-এর ধারণাকেই সামনে নিয়ে আসে।


বিস্ময়কর হলো, এনসিপি এর আগেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে। ফলে জামায়াতের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার পর সেই মনোনয়ন প্রত্যাশীদের ভবিষ্যৎ কী—সে প্রশ্ন এখন সামনে চলে এসেছে। অনেকের ধারণা, এটি শুরু থেকেই একটি সুপরিকল্পিত ‘মনোনয়ন বাণিজ্য’র অংশ হতে পারে।


এই প্রেক্ষাপটে ‘নতুন ধারা’ ও ‘নতুন রাজনীতি’ শব্দবন্ধকে অনেক বিশ্লেষক পুরোনো রাজনৈতিক মার্কেটিং কৌশলের পুনরাবৃত্তি হিসেবেই দেখছেন। দুর্নীতি, চাঁদাবাজি ও অপশাসনের বিরুদ্ধে যে রাজনীতির স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তবে ভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়ার মাধ্যমে সেই স্বপ্নই কি ভেঙে দেওয়া হলো—এই প্রশ্ন উঠছে দলটির কর্মী-সমর্থকদের মধ্যেই।


কারণ এই ভোটাররাই এনসিপির জন্য চাঁদা দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, রাজপথে নেমেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে সরব থেকেছেন। ‘কে কত আন্তর্জাতিক’, ‘কে পিএইচডি ছেড়ে দেশে ফিরে এসেছেন’—এ ধরনের প্রচারণায় ভরা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন। আজ যখন সেই নেতারাই দল ছাড়ছেন বা স্বতন্ত্র রাজনৈতিক পথে হাঁটছেন, তখন কর্মী-সমর্থকদের প্রশ্ন—এই আস্থাভঙ্গের দায় কার?


এই দ্বিমুখী আচরণের প্রতিবাদে ইতোমধ্যেই এনসিপিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত ডা. তাসনিম জারার স্বতন্ত্রভাবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার ঘোষণা। তিনি কেবল একজন প্রার্থী নন; আন্তর্জাতিক পরিসরে এনসিপির প্রতিনিধি, নীতিনির্ধারণী আলোচনায় দলটির মুখ এবং প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরে এনসিপির প্রতিনিধিত্বকারী হিসেবেও পরিচিত ছিলেন। সেই নেত্রী যদি ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করতে অনাগ্রহী হন, তবে দলের ভেতরের আস্থা সংকট কতটা গভীর—তা নতুন করে স্পষ্ট হয়।


দলত্যাগী নেতাদের ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের আবেগ ও আত্মত্যাগকে পুঁজি করে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।


এই রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠপর্যায়ে জামায়াত–শিবির সংশ্লিষ্ট সহিংসতার অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আবু সুফিয়ান নামে এক যুবকের এক কিশোরী আত্মীয়কে উত্যক্ত ও অপহরণের ঘটনায় মামলার পর দুই জামায়াত কর্মী গ্রেপ্তার হন। অভিযোগ রয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর তারা পুনরায় ভুক্তভোগীদের উত্যক্ত করে এবং প্রতিবাদ করায় ওই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়; একপর্যায়ে তার হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলার ঘটনাও ঘটে। সমালোচকদের মতে, এসব ঘটনা জামায়াত–শিবিরের ‘পুরোনো রূপ’ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।


একটি মহল দাবি করছে, জামায়াত-শিবির অতীতের সহিংস রাজনীতি থেকে সরে এসেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। ১৬ ডিসেম্বর ২০২৫-এর জনসভায় জামায়াতের আমির মুক্তিযুদ্ধকালীন অপরাধের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দাবি করেন যে দলটি এখন ‘পরিবর্তিত’। এমন প্রেক্ষাপটে একটি স্বাভাবিক রাজনৈতিক প্রশ্ন উঠে আসে—যদি ঐতিহাসিক দায় স্বীকার করেই এগোতে হয়, তবে সেই দায় বহনকারী দলীয় পরিচয় অক্ষুণ্ন রেখে রাজনীতিতে সক্রিয় থাকার নৈতিক ও রাজনৈতিক যুক্তি কী? সমালোচকদের মতে, সত্যিকারের পরিবর্তনের দাবি থাকলে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ভিন্ন প্রতীকে জনগণের রায় যাচাই করাই হতে পারে অধিকতর গ্রহণযোগ্য পথ।


এদিকে চাঁদাবাজি ও মব রাজনীতির অভিযোগে কয়েকজন সমন্বয়কের গ্রেপ্তার এবং তাদের উদ্ধার ঘিরে পারস্পরিক যোগসাজশের প্রশ্নও উঠেছে। এক পক্ষ গ্রেপ্তার হলে অন্য পক্ষের সক্রিয়তায় মুক্তি পাওয়ার অভিযোগ রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনমনে আরও অনাস্থা তৈরি করছে।


ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন নাগরিক উদ্যোগ থেকে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে স্বচ্ছ ব্যাখ্যার দাবি উঠেছে। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সহিংস ঘটনায় কারা সংযোগ ঘটিয়েছে—সে বিষয়ে পূর্ণাঙ্গ ‘ব্লুপ্রিন্ট’ জনসমক্ষে আনার আহ্বান জানানো হচ্ছে। সূত্র মতে, এসব আলোচনায় জামায়াত ও শিবির-সংশ্লিষ্ট একাধিক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসছে।


সমালোচকদের মতে, অর্থের বিনিময়ে আসন বণ্টনের রাজনীতি স্থানীয়ভাবে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের বঞ্চিত করছে। যাদের নিজ এলাকায় সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই, তারা বড় দলের ছায়ায় এমপি হওয়ার সুযোগ পাচ্ছেন—যা গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।


এক সময় এনসিপির স্লোগান ছিল—“তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!”—যা তারা ব্যঙ্গাত্মক প্রতিবাদ এবং স্বৈরাচারী ট্যাগকে ভয় না পাওয়ার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছিল। আজ যখন সেই দলই চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে নামছে, তখন সচেতন নাগরিকদের প্রশ্ন—এই স্লোগান কি তবে তাদের প্রকৃত রাজনৈতিক পরিচয়েরই ইঙ্গিত ছিল?


এছাড়া, অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস ও ইতিহাস বিকৃতির যে অভিযোগ উঠেছে, তার পেছনে এনসিপির মৌন অবস্থান ছিল বলেও সমালোচনা রয়েছে। ফ্যাসিবাদের পতনের পর এমন শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া তাই অনেকের কাছে গভীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।


সব মিলিয়ে প্রশ্ন একটাই—এনসিপি কি সত্যিই একটি স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে চায়, নাকি এই সিদ্ধান্তের মাধ্যমে তারা কার্যত ‘জামায়াতের বি-টিম’ হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করল? আদর্শ বিসর্জন ও আর্থিক সমঝোতার এই রাজনীতি শেষ পর্যন্ত এনসিপিকে কোথায় নিয়ে যাবে, তা সময়ই বলে দেবে।


তবে এটুকু স্পষ্ট—সাধারণ ভোটারের আস্থা সংকটে পড়ে এনসিপি এখন ইতিহাসের এক কঠিন পরীক্ষার মুখে।

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

Will BNP Fall into the 'Alliance Trap' and Dig Its Own Grave?

Seeing Jamaat-e-Islami’s robust online presence, many might think they are becoming the primary field force. However, looking deeper reveals a different equation. There are valid reasons for concern regarding Jamaat's recent hyper-activity and their pressure on BNP for seat-sharing. Based on long-term observation, if BNP walks the election path with Jamaat again, it could be the most suicidal decision in the party's history. The following points clarify why this is a 'trap' for BNP:

1. Online Hype vs. Electoral Reality: Jamaat has built a massive 'ecosystem' through social media. But in Bangladesh’s current electoral system, increased votes don't always translate to seats. Increasing votes from 10,000 to 20,000 in a constituency is still not enough to win. Realizing this limitation, they are advocating for Proportional Representation (PR). Jamaat knows that contesting alone makes winning an honorable number of seats difficult. Their existing vote bank might secure 10 to 30 seats, but that won't fulfill their long-term political goals. They are currently enjoying unprecedented influence over the government. However, the risk is that if their top leaders lose their seats, the party’s politics could be pushed to the brink. To avoid this debacle, they want seat-sharing with BNP to enter Parliament and share power.

2. A Shadow Government: Jamaat’s primary goal is to gain power alongside BNP and create a parallel power structure within the administration. They will tactically replace BNP-leaning officials with their own. By operating as a "government within a government," they will weaken BNP’s actual control over the administration.

3. Credit for Jamaat, Blame for BNP: This is an old tactic. In a coalition government, their ministers will project themselves as 'honest' and 'efficient.' Conversely, any failure or unpopularity of the government will be cleverly shifted onto BNP. They will craft a narrative that "BNP is corrupt and a failure, while Jamaat ministers are pristine."

4. Strengthening Themselves by Eroding BNP’s Popularity: Jamaat wants to use BNP’s shadow to grow its own vote bank. They will use BNP’s massive public support as a ladder to win, but once in power, they will foster public resentment toward BNP. Their long-term plan is to isolate BNP from the masses until people believe "there is no alternative to Jamaat."

5. The Need to Test Jamaat’s Actual Strength: It is time to gather data on how much the people of Bangladesh truly desire faith-based politics or Sharia-based governance. If Jamaat claims to be incredibly powerful, they should prove it by contesting alone. Why should BNP take the responsibility of carrying them across the finish line?

6. This Time the Damage Will Be Irreparable: In 2001, Jamaat partially succeeded in this. If they get the chance again, they will corner BNP so effectively that the party may never recover. Unlike before, they now have a much more powerful online propaganda machinery.

7. The Death of Centrist Politics: As the world sees a new polarization in right-wing politics, BNP ruining its 'centrist' image by aligning with Jamaat would be suicidal. BNP’s core strength lies in its centrist and nationalist stance. An alliance with Jamaat risks BNP's image among international stakeholders and progressive voters. Why should BNP lose its own vote bank to fulfill someone else's agenda?

If Jatiya Party or a non-criminal faction of the Awami League contests (independently or under a new name), Jamaat might fall to third or fourth place. Fearing this, they use slogans of 'revolutionary reform' or 'unity' to ride on BNP’s back. BNP’s future is only secure if it remains firm and contests alone or leads a coalition of other Islamic and democratic forces without Jamaat. BNP will pay a heavy price if it fails to recognize this political trap. Jamaat’s so-called capability should be tested on the battlefield of votes this time.


====================================


বিএনপি কি জোটের 'ফাঁদে' পা দিয়ে,
নিজের কবর নিজে খুঁড়বে?

​অনলাইনে জামায়াতের সরব উপস্থিতি দেখে অনেকের কাছে মনে হতে পারে তারা হয়তো মাঠের প্রধান শক্তিতে পরিণত হচ্ছে, কিন্তু গভীরে তাকালে ভিন্ন এক সমীকরণ চোখে পড়ে। সম্প্রতি জামায়াতে ইসলামীর অতি-সক্রিয়তা এবং বিএনপির ওপর চাপ তৈরি করে আসন সমঝোতার যে চেষ্টা চলছে, তা নিয়ে গভীর উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ বলছে—বিএনপি যদি আবারও জামায়াতকে সাথে নিয়ে নির্বাচনের পথে হাঁটে, তবে তা হবে দলটির ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কেন এটি বিএনপির জন্য একটি 'ফাঁদ', তা নিচের পয়েন্টগুলো থেকে স্পষ্ট হবে:
​১. অনলাইন হাইপ বনাম ভোটের বাস্তবতা:
সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে জামায়াতে ইসলামীর একটি বিশাল 'ইকোসিস্টেম' তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থায় শুধু ভোট বাড়লেই আসন নিশ্চিত হয় না। কোনো আসনে তাদের ভোট ১০ হাজার থেকে বেড়ে ২০ হাজার হলেও তা জয়ের জন্য পর্যাপ্ত নাও হতে পারে। এই সীমাবদ্ধতা বুঝেই তারা 'পিআর' বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি চাইছে। জামায়াত নিজেও জানে, এককভাবে নির্বাচন করলে সম্মানজনক আসন পাওয়া তাদের জন্য কঠিন হবে। বিভিন্ন এলাকায় তাদের যে ভোটব্যাংক আছে, তা দিয়ে হয়তো ১০, ২০, ৩০টি আসন পাওয়া সম্ভব, কিন্তু তাতে তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূরণ হবে না।
ইতিহাসে এমন সুবর্ণ সময় তারা আগে কখনো পায়নি; বর্তমানে সরকারের ওপর তাদের বিরাট প্রভাব রয়েছে এবং তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। তবে বড় ঝুঁকির জায়গা হলো—এবারের নির্বাচনে জামায়াতের শীর্ষ নেতারাও যদি নিজ নিজ আসনে পরাজিত হন, তবে দলের রাজনীতি খাদের কিনারায় চলে যেতে পারে। এই ভরাডুবি এড়াতেই তারা বিএনপির সাথে আসন সমঝোতা করে সংসদে যেতে চায় এবং সরকারে ভাগ বসাতে আগ্রহী।
২. সরকারের ভেতর আরেক সরকার (Shadow Government):
জামায়াতের মূল লক্ষ্য হলো বিএনপির সাথে থেকে ক্ষমতায় যাওয়া এবং প্রশাসনের ভেতর নিজেদের একটি সমান্তরাল শক্তি বলয় তৈরি করা। অর্থাৎ তারা সুকৌশলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপির লোক সাজিয়ে নিজেদের লোক বসাবে। তারা সরকারের ভেতরে থেকেও এমন এক পরিবেশ তৈরি করবে যেন মনে হয় "সরকারের ভেতরে আরেক সরকার" কাজ করছে। এতে প্রকৃত ক্ষমতা ও প্রশাসনের ওপর বিএনপির নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়বে।
৩. কৃতিত্ব জামায়াতের, দায় বিএনপির:
এটি তাদের পুরনো কৌশল। জোট সরকারে থাকলে তাদের মন্ত্রীরা নিজেদের অত্যন্ত 'সৎ' এবং 'দক্ষ' হিসেবে প্রচার করবে। অন্যদিকে, সরকারের কোনো ভুল, ব্যর্থতা বা অজনপ্রিয় কাজের দায় সুকৌশলে এককভাবে বিএনপির ওপর চাপিয়ে দেবে। তারা জনগণের সামনে এমন একটি ন্যারেটিভ তৈরি করবে যে— "বিএনপি ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত, আর জামায়াতের মন্ত্রীরা ধোয়া তুলসী পাতা।"
​৪. জনপ্রিয়তা হরণ করে নিজেদের শক্তিবৃদ্ধি:
জামায়াত চায় বিএনপির ছায়ায় থেকে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। তারা বিএনপির বিশাল জনসমর্থনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নির্বাচনে জিতবে, কিন্তু ক্ষমতায় বসে সাধারণ মানুষের মনে বিএনপি সম্পর্কে অনীহা তৈরি করবে। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো বিএনপিকে একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত করা, যাতে একসময় মানুষ মনে করে— "জামায়াত ছাড়া দেশে আর কোনো বিকল্প নেই।"
৫. জামায়াতের আসল শক্তি পরীক্ষা হওয়া জরুরি:
বাংলাদেশের মানুষ কতটুকু ধর্মীয় রাজনীতি বা শরীয়াহ ভিত্তিক শাসন চায়, তার একটি প্রকৃত তথ্য (Data) পাওয়া আজ সময়ের দাবি। জামায়াত যদি দাবি করে তারা অবিশ্বাস্য শক্তিশালী, তবে তাদের এককভাবে লড়াই করে তা প্রমাণ করা উচিত। বিএনপি কেন তাদের বৈতরণী পার করার দায়িত্ব নেবে?
৬. এবারকার ক্ষতি হবে অপূরণীয়:
২০০১ সালে জোট করে জামায়াত এই কাজ আংশিকভাবে করেছিল। কিন্তু এবার যদি তারা সেই সুযোগ পায়, তবে তারা বিএনপিকে এমনভাবে কোণঠাসা করবে যে, ভবিষ্যতে বিএনপির পক্ষে আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব হবে না। আগে তাদের প্রচারযন্ত্র সীমিত ছিল, এখন তাদের অনলাইন প্রোপাগান্ডা মেশিনারি অনেক বেশি শক্তিশালী।
​৭. মধ্যপন্থী রাজনীতির অপমৃত্যু:
বর্তমানে বিশ্বজুড়ে যখন রাইটিস্ট পলিটিক্সের এক নতুন মেরুকরণ চলছে, তখন জামায়াতকে সাথে নিয়ে বিএনপি নিজের 'মধ্যপন্থী' ইমেজ নষ্ট করা হবে আত্মঘাতী। বিএনপির মূল শক্তি তার মধ্যপন্থী ও জাতীয়তাবাদী অবস্থান। জামায়াতের সাথে জোট মানেই আন্তর্জাতিক মহলে এবং দেশের প্রগতিশীল ভোটারদের কাছে বিএনপির ইমেজ সংকটে পড়া। বিএনপি কেন অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজের ভোট ব্যাংক হারাবে?
নির্বাচনে যদি জাতীয় পার্টি বা আওয়ামী লীগের একটি অংশ (যারা সরাসরি অপরাধী নয়) ভিন্ন কোনো নামে বা স্বতন্ত্রভাবে অংশ নেয়, তবে জামায়াত হয়তো তৃতীয় বা চতুর্থ অবস্থানে চলে যাবে। এই ভয় থেকেই তারা 'বিপ্লবী সংস্কার' বা 'ঐক্যের' দোহাই দিয়ে আসলে বিএনপির ঘাড়ে চড়তে চাইছে। বিএনপি যদি শক্ত অবস্থানে থেকে একা নির্বাচন করে বা জামায়াতকে ছাড়াই অন্যান্য ইসলামি ও গণতান্ত্রিক শক্তিকে নিয়ে এগোয়, তবেই তাদের ভবিষ্যৎ নিরাপদ।
​জামায়াতের এই রাজনীতির ফাঁদ বুঝতে না পারলে বিএনপিকে ভবিষ্যতে চড়া মূল্য দিতে হবে। জামায়াতের তথাকথিত সক্ষমতা এবার ভোটের ময়দানেই পরখ করা উচিত।

আপনার কি মনে হয় বিএনপির উচিত এককভাবে নির্বাচন করা?