Human Rights লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Human Rights লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ মার্চ, ২০২৬

 


A Call for Global Awakening in Defense of Humanity 🌍✊🔥

By Taifur Baizid Akhand

Across many parts of the world today, injustice, betrayal, and the abuse of power are tightening their grip on humanity. Innocent people are suffering under the arrogance of authority, while fundamental truths are being suppressed behind the veil of unchecked power. In times like these, silence is not neutrality — it is a form of indirect support for injustice. The time has come to hold governments everywhere accountable and to compel them to stand on the side of justice and bring an end to all forms of oppression.

Standing for justice is not the responsibility of any single nation or people; it is a collective obligation of all humanity. Despite differences in language, culture, and geography, our position against injustice must remain united and indivisible. Whenever humanity is wounded in one part of the world, the conscience of the entire world is put on trial.

Not everyone may be able to take to the streets, and not everyone possesses the same means. Yet each of us can contribute from our own position — through our voices, our words, our awareness, and our acts of principled protest.

Let a common call rise today from every city and every street across the world:

You are servants of the people, not their oppressors.
Stop enabling injustice from the seats of power. Let every decision you make reflect the interests of humanity, not the ambitions of narrow and self-serving forces.

Silence Means Consent

When oppression continues in one part of the world while governments elsewhere turn away, it is more than a failure — it is a betrayal. Diplomacy must never be placed above justice.

The People Have the Final Voice

No government stands above the will of its people. It is the strength of ordinary people that shapes history, and that same strength will compel leaders to stand with the oppressed and restrain the hands of tyranny.

Remember:

Taking to the streets does not mean destruction — it means awareness.
Protest does not mean violence — it means a firm stand for truth.

This awakening is not merely a slogan for the streets; it is a clear message to governments and heads of state around the world. The voice of the people has always shaped history, and when people unite, even the strongest structures of injustice inevitably fall.

Let this message echo in every city, every neighborhood, and every heart:

“For humanity we stand united; for justice we stand united; against oppression we stand united.”

We seek a world where governance is guided not by the force of weapons but by justice and human dignity. Today, every administration must make a choice: will you be remembered in history as oppressors, or as defenders of humanity?

Let us unite — with the full strength we possess. The time to stand for justice is now.


===============================


মানবতার পক্ষে বিশ্বজাগরণের আহ্বান 🌍✊🔥

—তাইফুর বায়জীদ আখন্দ

আজ পৃথিবীর নানা প্রান্তে অন্যায়, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার অপব্যবহার মানবতার টুটি চেপে ধরেছে। ক্ষমতার দম্ভে নিরপরাধ মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, আর অন্ধ শক্তির আড়ালে চাপা পড়ছে চরম সত্য। এই সংকটকালে নীরব থাকা মানেই পরোক্ষভাবে অন্যায়কে সমর্থন করা। এখনই সময় — প্রতিটি দেশের সরকারকে বাধ্য করার, যেন তারা ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সব ধরনের অত্যাচার বন্ধ করে।

ন্যায়ের পক্ষে দাঁড়ানো কোনো নির্দিষ্ট দেশ বা জাতির একক দায়িত্ব নয়; এটি সমগ্র মানবজাতির সম্মিলিত দায়িত্ব। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হওয়া উচিত এক ও অবিচ্ছেদ্য। যখন কোথাও মানবতা আঘাতপ্রাপ্ত হয়, তখন তা আসলে পুরো বিশ্বের বিবেককেই কাঠগড়ায় দাঁড় করায়।

কিন্তু আমরা সবাই হয়তো রাজপথে নামতে পারব না, সবার সামর্থ্য এক নয়। তাই যার যার অবস্থান থেকে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এই প্রতিবাদে শামিল হোন — কণ্ঠ দিয়ে, কলম দিয়ে, সচেতনতা দিয়ে, প্রতিবাদ দিয়ে।

আজ পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি রাস্তা, প্রতিটি মানুষের কণ্ঠে উঠুক একই আহ্বান —

আপনারা জনগণের সেবক, শোষক নন:

ক্ষমতার মসনদে বসে অন্যায়কে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। আপনাদের প্রতিটি সিদ্ধান্ত হোক মানবতার পক্ষে, কোনো স্বার্থান্বেষী শক্তির পক্ষে নয়।

নীরবতা মানেই সম্মতি:

যখন পৃথিবীর এক প্রান্তে অত্যাচার চলে আর অন্য প্রান্তের সরকারগুলো মুখ ফিরিয়ে থাকে — সেটি শুধু ব্যর্থতা নয়, সেটি বিশ্বাসঘাতকতা। কূটনীতি কখনোই ন্যায়বিচারের চেয়ে বড় হতে পারে না।

জনগণই শেষ কথা:

মনে রাখবেন, কোনো সরকারই জনগণের ইচ্ছার ঊর্ধ্বে নয়। জনগণের শক্তিই ইতিহাস বদলায়, আর সেই শক্তিই আপনাদের বাধ্য করবে শোষিতের পাশে দাঁড়াতে এবং অত্যাচারী হাতগুলো থামাতে।


মনে রাখবেন —

রাজপথে নামা মানে ধ্বংস নয়, বরং সচেতনতা।

প্রতিবাদ মানে সহিংসতা নয়, বরং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান।


এই জাগরণ কেবল রাজপথের স্লোগান নয় — এটি বিশ্বের প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতি এক স্পষ্ট সতর্কবার্তা। মানুষের কণ্ঠস্বরই ইতিহাস বদলায়, আর যখন মানুষ এক হয়, তখন অন্যায়ের শক্তি যত বড়ই হোক, তা ভেঙে পড়তেই বাধ্য।


আজ পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি গলি আর প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হোক—

"মানবতার জন্য আমরা এক; ন্যায়ের জন্য আমরা এক; অত্যাচারের বিরুদ্ধে আমরা এক।"


আমরা এমন এক পৃথিবী চাই যেখানে শাসনব্যবস্থা চলবে অস্ত্রের জোরে নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে। আজ প্রতিটি দেশের প্রশাসনকে বেছে নিতে হবে — আপনারা কি ইতিহাসের পাতায় শোষক হিসেবে নাম লেখাবেন, নাকি মানবতার রক্ষক হিসেবে?

আসুন, আমরা এক হই — নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। এখনই সময় ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 


‘Shown Arrest’: A Grave Violation of the Rule of Law and Fundamental Rights

Who authorized this directive — the Inspector General of Police or a government minister? Or is it still being implemented in the interest of a covert political group?


A recent official order issued by the Rajshahi Range Deputy Inspector General’s office has generated widespread public concern and serious legal questions. The directive reportedly instructs law enforcement authorities that individuals affiliated with a particular political ideology, if released on bail and found capable of strengthening or organizing their party and remaining active at the grassroots level, should be rearrested or subjected to “shown arrest” in other cases after their release on bail.

Such explicit written instructions by law enforcement agencies are not only contrary to the rule of law but also constitute a direct infringement upon citizens’ fundamental rights.

Violation of the Rule of Law

Under the Constitution of Bangladesh, every citizen has the right to protection of the law. When a person is granted bail by a court, it signifies that the judiciary considers the individual eligible to remain free pending trial. However, re-arresting a person — or showing them arrested in another case — before they even leave the prison gates effectively nullifies the court’s order.

Such practices represent a calculated attempt to undermine judicial authority and interfere with the independence of the judiciary.

Legal Accountability and Potential Penalties

Issuing such unlawful and discriminatory orders constitutes a serious violation of the Constitution and existing laws. The official responsible may face legal action under Sections 166, 167, 220, 342, and 506 of the Penal Code.

These provisions address offences such as public servants disobeying the law, preparing improper official documents with malicious intent, unlawfully detaining individuals, and intimidation through threats of arrest or harm. Each offence may carry penalties ranging from one to seven years of imprisonment, fines, or both.

Beyond criminal liability, disciplinary action may also be taken under the Government Servants (Discipline and Appeal) Rules, 2018, which could result in permanent dismissal from service.

Since the directive effectively obstructs the implementation of court-ordered bail, the High Court may take suo motu cognizance and initiate contempt of court proceedings against the responsible officials.

Furthermore, under Articles 31 and 32 of the Constitution, victims whose personal liberty has been unlawfully curtailed may seek civil remedies and compensation.

Suspicion Versus Criminal Liability

According to internationally recognized human rights standards, detaining individuals based merely on suspicion or the possibility of future political activity violates the principles of justice.

The directive appears to justify preventive detention on the grounds that an individual may become politically active or help organize a political movement. Law must operate on evidence and established facts — not speculation or assumptions.

Detaining individuals based on theoretical fears of future wrongdoing is incompatible with the norms of a civilized democratic state. Such practices resemble a modernized form of preventive detention, historically used as an instrument of political repression.

A Call for Lawful Justice

Criminal acts must undoubtedly be investigated and prosecuted. However, justice must be administered through transparent and lawful procedures. The misuse of legal authority for retaliation or political suppression ultimately damages the professionalism of law enforcement agencies and erodes public trust in state institutions.

We urge the relevant authorities to withdraw this controversial and unreasonable directive without delay and to ensure legal protections for all citizens regardless of political affiliation.

Failure to do so risks deepening the culture of impunity and encouraging arbitrary use of power by public officials.


=========================================



আইনের শাসন ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন ‘শোন-অ্যারেস্ট’

এই আদেশ দেওয়া হয়েছে কি আইজি বা মন্ত্রীর নির্দেশে? নাকি এখনও কোনো গুপ্ত রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে?


সম্প্রতি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে ইস্যু করা একটি দাপ্তরিক আদেশ জনমনে গভীর উদ্বেগ ও আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। ওই আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কোনো ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর যদি দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করাতে সক্ষম থাকে, তবে তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় প্রেফতার বা ‘Shown Arrest’ দেখাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রকাশ্য ও লিখিত নির্দেশনা কেবল আইনের শাসনের পরিপন্থীই নয়, বরং এটি নাগরিকের মৌলিক অধিকারের ওপর এক সরাসরি আঘাত।

আইনের শাসনের লঙ্ঘন:

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার আছে। একজন ব্যক্তি যখন আদালত থেকে জামিন পান, তার অর্থ হলো বিজ্ঞ আদালত তাকে কারামুক্ত থাকার যোগ্য মনে করেছেন। কিন্তু জেল গেট থেকে বের হওয়ার আগেই তাকে অন্য কোনো পুরোনো বা সাজানো মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো বিচার বিভাগের স্বাধীনতার ওপর এক ধরনের হস্তক্ষেপ। এটি আদালতের আদেশকে অকার্যকর করার এক সুপরিকল্পিত অপচেষ্টা।

আদেশ দাতার আইনি দায়বদ্ধতা ও সাজার বিধান: 

এই ধরনের বেআইনি ও বৈষম্যমূলক আদেশ জারি করা বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের চরম লঙ্ঘন। এই আদেশ দাতা কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২২০, ৩৪২ ও ৫০৬ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী হয়েও আইন অমান্য করা, অসাধু উদ্দেশ্যে বা কারো ক্ষতি করার জন্য অশুদ্ধ দাপ্তরিক দলিল তৈরি করা, বিদ্বেষপ্রসূতভাবে কাউকে বেআইনিভাবে আটকে রাখা কিংবা কাউকে গ্রেপ্তার বা বড় কোনো ক্ষতির হুমকি দেওয়ার প্রতিটি অপরাধের জন্য আলাদাভাবে ১ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।

ফৌজদারি সাজার বাইরেও 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত (Dismissal) করা যেতে পারে। যেহেতু এই আদেশটি আদালতের জামিন দেওয়ার ক্ষমতাকে কৌশলে বাধাগ্রস্ত করছে, তাই উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে (Suo Moto) সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) রুল জারি করতে পারেন। এছাড়া, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করার কারণে ভুক্তভোগী ব্যক্তি ওই কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি প্রতিকার বা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

আশঙ্কা বনাম অপরাধ:

মানবাধিকারের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, উক্ত আদেশে প্রমাণ ছাড়া কেবল ‘তৎপর হওয়ার সম্ভাবনা’ বা ‘সংগঠিত করার সন্দেহে’ কাউকে ‘Preventive Detention’ বা আগাম আটকে রাখা ন্যায়বিচারের পরিপন্থী। আইন চলে তথ্য ও প্রমাণের ভিত্তিতে, কেবল অনুমানের ওপর ভিত্তি করে নয়। ভবিষ্যতে কেউ অপরাধ করতে পারে—এই তাত্ত্বিক আশঙ্কায় তাকে বিনা বিচারে আটকে রাখা কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। এটি নিবর্তনমূলক আটকাদেশের এক আধুনিক সংস্করণ, যা অতীতেও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।


আমাদের প্রত্যাশা অপরাধের বিচার অবশ্যই হতে হবে, তবে তা হতে হবে প্রচলিত স্বচ্ছ আইনি প্রক্রিয়ায়। প্রতিহিংসা বা দমন-পীড়নের উদ্দেশ্যে আইনের অপব্যবহার করলে তা শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে ধ্বংস করে দেয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিতর্কিত ও অযৌক্তিক আদেশটি দ্রুত প্রত্যাহার করবে এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেকের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে। অন্যথায়, এটি দেশে বিচারহীনতার সংস্কৃতিকে আরও ভয়াবহ রূপ দেবে এবং কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতাকে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 


Security of Minorities and Statistics: The Need for Clarity in Perspective

By Taifur Baizid Akhand | Geopolitical Analyst & Columnist

Recently, a set of statistics on crimes involving minorities in 2025 was published on the verified Facebook page of the Chief Adviser of the interim government, Dr. Muhammad Yunus, citing police reports. This modern democratic practice of sharing information directly with the public from the highest level of government is certainly commendable. However, the definition of “communal violence” applied in these statistics raises serious questions about how closely it corresponds with ground realities and the lived experiences of victims. Statistics are meant to help us understand reality, not to obscure it.

One of the primary indicators of how civilized and democratic a state is lies in how safely and fearlessly its minority citizens can live. According to the Chief Adviser’s statement, out of 645 incidents involving minority communities, only 71 were identified as “communal.” The government’s explanation is that violence is considered communal only if it occurs in temples or religious sites; otherwise, it is not. The remaining 574 incidents have been classified as land disputes, personal enmity, theft, or “unnatural deaths,” and placed under the category of general crime.

But the crucial question is this: when a citizen is targeted outside a temple because of their religious identity, under what definition does that fall? Is communal violence limited only to attacks on places of worship?

Public reaction has already exposed the limits of this statistical simplification. The burning to death of Dipu Das over allegations of blasphemy, the arson attack in Raozan where a Hindu family was locked inside their home, or the assault on Gopal Biswas in Jhenaidah after he was labeled an “Indian agent” because he wore a red thread—none of these occurred in temples. Yet are they outside the scope of minority persecution?

Most alarming is the classification of 172 “unnatural deaths” and 58 cases of rape involving minority citizens as mere “general crimes.” This raises serious concerns about further narrowing the path to justice for victims. The fundamental question remains: if these individuals were not members of minority communities, would they have been targeted in the same way?

In Bangladesh’s social reality, minorities have historically occupied a structurally vulnerable position. In cases of land grabbing, neighborhood disputes, or local conflicts, religious identity often turns them into “soft targets.” The dispute may begin over property, but it is their minority status that frequently deprives them of justice, administrative protection, or community support. Is the state still failing to recognize this underlying pattern?

We call mass killing “genocide.” But are hundreds of scattered killings, assaults, and rapes occurring throughout the year any less terrifying?

Even if one were to accept the government’s narrow definition for the sake of argument, the question of accountability cannot be avoided. When the government itself acknowledges that at least 71 incidents had direct communal elements—where even one would be unacceptable—it is only natural to ask: has a single one of these cases resulted in visible and exemplary justice? On the other hand, when a religious leader in police custody is implicated in an external murder case, public distrust toward the neutrality of the administration and the justice system is inevitable.

The government claims that law and order is improving and that, on average, around 3,500 people die violently each year across all communities. While this may offer statistical comfort, reality sends a different message. When people are beaten to death by mobs in public, and when a culture of extracting self-confessed killers from police stations becomes visible, such comfort remains confined to paper.

Ordinary people do not primarily interpret political parties or ideologies; they understand the security of their lives. The foremost expectation from this interim government was not as Hindus, Buddhists, or Christians, but as Bangladeshis—to feel safe in their own country.

From an administration led by a Nobel Peace Prize laureate, a symbol of peace, a lack of sociological and humanitarian perspective is deeply troubling. The notion that “if it is not an attack on a temple, it is not communal” is not only illogical, but dangerous. It conceals the deeper structural nature of communal violence and risks normalizing it.

The true measure of a civilized state is how safely its most vulnerable citizen can sleep at night. Alongside transparency in statistics, what is urgently needed is clarity in definitions, visible justice, and a genuine reflection of human dignity in state conduct. Recognizing this reality, Bangladesh must adopt a more objective, sensitive, and structural approach to defining communal violence, presenting data, and administering justice. Because minority security is not a matter of communal charity; it is a test of the moral capacity of the state.


=====================


সংখ্যালঘুর নিরাপত্তা ও পরিসংখ্যান: প্রয়োজন দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা

তাইফুর বায়জীদ আখন্দ | ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে পুলিশি প্রতিবেদনের বরাতে ২০২৫ সালের সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি জনগণের সঙ্গে তথ্য প্রদানের এই আধুনিক গণতান্ত্রিক চর্চা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রকাশিত পরিসংখ্যানে ‘সাম্প্রদায়িক সহিংসতা’র যে সংজ্ঞা প্রয়োগ করা হয়েছে, তা বাস্তব পরিস্থিতি ও ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে কতটা সংগতিপূর্ণ—সেই প্রশ্ন গভীর পর্যালোচনার দাবি রাখে। পরিসংখ্যান বাস্তবতা বোঝার হাতিয়ার হওয়ার কথা; বাস্তবতাকে আড়াল করার কৌশল নয়।

একটি রাষ্ট্র কতটা সভ্য ও গণতান্ত্রিক, তার অন্যতম প্রধান সূচক হলো—সে দেশে সংখ্যালঘু নাগরিকেরা কতটা নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনের বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টিকে ‘সাম্প্রদায়িক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সহিংসতা কেবল মন্দির বা ধর্মীয় স্থাপনায় সংঘটিত হলেই তা সাম্প্রদায়িক হিসেবে গণ্য; অন্যথায় নয়। বাকি ৫৭৪টি ঘটনাকে জমি সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা, চুরি বা ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে সাধারণ অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো—মন্দিরের বাইরে যখন একজন নাগরিককে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয়, সেটিকে আমরা কোন সংজ্ঞায় ফেলব? সাম্প্রদায়িক সহিংসতার ধারণা কি কেবল উপাসনালয়কেন্দ্রিক হামলার মধ্যেই সীমাবদ্ধ?

সামাজিক প্রতিক্রিয়াই এই পরিসংখ্যানগত সরলীকরণের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যা, রাউজানে একটি হিন্দু পরিবারকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়া, কিংবা ঝিনাইদহে হাতে লাল সুতো থাকায় ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে গোপাল বিশ্বাসকে মারধরের ঘটনাগুলো কোনো মন্দিরে ঘটেনি। কিন্তু এগুলো কি সংখ্যালঘু নির্যাতনের বাইরে পড়ে?

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সংখ্যালঘু নাগরিকদের ১৭২টি ‘অস্বাভাবিক মৃত্যু’ এবং ৫৮টি ধর্ষণের ঘটনাকে নিছক ‘সাধারণ অপরাধ’ হিসেবে শ্রেণিভুক্ত করা। এতে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের পথ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানে মৌলিক প্রশ্নটি হলো—এই মানুষগুলো যদি সংখ্যালঘু না হতেন, তবে কি তারা একইভাবে অপরাধের শিকার হতেন?

বাংলাদেশের সামাজিক বাস্তবতায় সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবেই একটি কাঠামোগতভাবে নাজুক (structurally vulnerable) অবস্থানে বসবাস করে। জমি দখল, প্রতিবেশী বিরোধ কিংবা স্থানীয় দ্বন্দ্বের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—ধর্মীয় পরিচয়ই তাদের অপরাধীদের কাছে ‘সহজ লক্ষ্যবস্তু’তে (soft target) পরিণত করে। বিরোধের সূত্রপাত হয়তো সম্পত্তি নিয়ে, কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণেই তারা ন্যায়বিচার ও প্রশাসনিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়, কিংবা পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পায় না। এই অদৃশ্য প্যাটার্নটি রাষ্ট্র কি এখনও অনুধাবনে ব্যর্থ?

গণহারে হত্যাকে আমরা ‘গণহত্যা’ বলি। কিন্তু সারা বছরজুড়ে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া শত শত হত্যা, নির্যাতন ও ধর্ষণ কি কোনো অংশে কম আতঙ্কজনক?

তর্কের খাতিরে যদি সরকারের এই সীমিত সংজ্ঞা মেনেও নেওয়া হয়, তবুও দায়বদ্ধতার প্রশ্ন এড়ানো যায় না। সরকার যখন স্বীকার করছে অন্তত ৭১টি ঘটনায় সরাসরি সাম্প্রদায়িক উপাদান ছিল—যেখানে একটি ঘটনাও গ্রহণযোগ্য নয়—তখন জানতে চাওয়ার অধিকার তৈরি হয়: এই চিহ্নিত ঘটনাগুলোর একটিতেও কি ভুক্তভোগীরা দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার পেয়েছে? অন্যদিকে, পুলিশের হেফাজতে থাকা একজন ধর্মীয় নেতাকে যখন বাইরের একটি হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়, তখন বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হওয়া স্বাভাবিক।

সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে এবং দেশে প্রতিবছর গড়ে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি ঘটে—যা সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যুক্তি পরিসংখ্যানগত আপেক্ষিক স্বস্তি দিলেও বাস্তবতা ভিন্ন বার্তা দেয়। যখন প্রকাশ্য মব সহিংসতার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, আত্মস্বীকৃত খুনিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সংস্কৃতি দৃশ্যমান থাকে—তখন এই স্বস্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে।

মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শ বোঝে না; সাধারণ মানুষ বোঝে তার জীবনের নিরাপত্তা। একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান নয়—একজন বাংলাদেশি হিসেবে নিজের রাষ্ট্রে নিরাপদ বোধ করাই ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে সর্বস্তরের মানুষের প্রধান প্রত্যাশা।

প্রধান উপদেষ্টার মতো একজন নোবেলজয়ী শান্তির প্রতীক ব্যক্তিত্বের প্রশাসনের কাছ থেকে সমাজতাত্ত্বিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ঘাটতি কাম্য নয়। “মন্দিরে হামলা না হলে তা সাম্প্রদায়িক নয়”—এই ধারণা কেবল অযৌক্তিকই নয়, বরং বিপজ্জনক। এটি অপরাধের গভীর কাঠামোগত দিকগুলো আড়াল করে সাম্প্রদায়িক সহিংসতাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করে।

একটি সভ্য রাষ্ট্রের প্রকৃত পরিচয় মেলে তার সবচেয়ে দুর্বল নাগরিকটি কতটা নিরাপদে রাতে ঘুমাতে পারে, তার মধ্য দিয়ে। পরিসংখ্যানের স্বচ্ছতার পাশাপাশি প্রয়োজন সংজ্ঞার স্বচ্ছতা, বিচারের দৃশ্যমানতা এবং রাষ্ট্রীয় আচরণে মানবিক মর্যাদার বাস্তব প্রতিফলন। এই বাস্তবতা স্বীকার করেই সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞা, তথ্য উপস্থাপন ও বিচারপ্রক্রিয়ায় আরও বস্তুনিষ্ঠ, সংবেদনশীল ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। কারণ সংখ্যালঘুর নিরাপত্তা কোনো সম্প্রদায়গত অনুকম্পার বিষয় নয়; এটি রাষ্ট্রের নৈতিক সক্ষমতার পরীক্ষা।

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 


Mob Violence is Not Part of the Uprising—It Came After

By Taifur Baiazid Akhand | Geopolitical Analyst and Columnist

It is crucial to clarify one thing from the outset: the recent incidents of "mob justice" or "mob violence" occurred after the mass uprising. They were never part of the movement, nor do they represent its spirit. The mass uprising was driven by a clear political objective, overwhelming public support, and specific demands. In contrast, a "mob" is a leaderless, unaccountable, and lawless crowd.

Let us be clear—no one is labeling the uprising itself as a "mob." The uprising stands as a historic event in its own right. To conflate the two is to distort both history and reality.

However, we must also acknowledge that the mobs formed in the post-uprising period cannot be justified as an "extension" or "continuation" of the revolution. Crime, violence, or looting do not become legitimate simply by invoking the name of a revolution.

While a mass uprising is a struggle to transform and rebuild the state, mob violence creates a state of lawlessness. Conflating the two causes double-edged damage: it tarnishes the moral authority of the uprising and provides a shield for mob violence to remain hidden.


==================================================


মব অভ্যুত্থানের অংশ নয় — মব হয়েছে অভ্যুত্থানের পরে।

— তাইফুর বায়জীদ আখন্দ । ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


প্রথমেই বিষয়টা পরিষ্কার করা দরকার—সাম্প্রতিক যেসব ‘মব’ ঘটনা ঘটেছে, সেগুলো গণঅভ্যুত্থানের পরে। এগুলো কোনোভাবেই গণঅভ্যুত্থানের অংশ ছিল না, অংশও নয়। গণঅভ্যুত্থান হয়েছে একটি রাজনৈতিক লক্ষ্য, গণসমর্থন ও স্পষ্ট দাবিকে কেন্দ্র করে। আর মব হলো লক্ষ্যহীন, দায়হীন ও আইনবহির্ভূত ভিড়।

এখানে আরেকটা বিষয়ও পরিষ্কার—কেউ গণঅভ্যুত্থানকে মব বলছে না। গণঅভ্যুত্থান তার জায়গায় গণঅভ্যুত্থানই। সেটাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ইতিহাস ও বাস্তবতার বিকৃতি।

কিন্তু একইভাবে এটাও মানতে হবে—অভ্যুত্থান–পরবর্তী সময়ে যেসব মব তৈরি হয়েছে, তাদেরকে ‘অভ্যুত্থানের অংশ’ বা ‘অভ্যুত্থানের ধারাবাহিকতা’ বলে চালিয়ে দেওয়া যাবে না। কোনো অপরাধ, সহিংসতা বা লুটপাট বিপ্লবের নাম নিলেই বৈধ হয়ে যায় না।


গণঅভ্যুত্থান রাষ্ট্র বদলানোর সংগ্রাম।

মব রাষ্ট্রহীনতা তৈরি করে।


একটাকে অন্যটার সঙ্গে গুলিয়ে ফেললে ক্ষতি দু’দিকেই—গণঅভ্যুত্থানের নৈতিকতা নষ্ট হয়, আর মব সহিংসতা আড়াল পায়।

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

 


The July Uprising and the “Indemnity Ordinance”: Legal Protection vs. the Challenge of Establishing Justice

By Taifur Baizid Akhand

The July–August student–people uprising marks a watershed moment in Bangladesh’s history. Through this movement, a long-entrenched authoritarian system came to an end on August 5. History shows that major political upheavals are often accompanied by confrontation and violence. Arson on the streets, attacks on public property, and clashes are all criminal offences. Yet political science also recognizes a principle: in many countries, certain political acts committed during mass uprisings and regime change are considered under the framework of transitional justice.

The scale of public participation and sacrifice transformed this movement from a mere power struggle into a national resistance. It is therefore natural that, at this transitional moment of rebuilding the state, the question of legal protection or limited indemnity for July’s activists arises—primarily to shield genuine participants from political retaliation. But where that protection should end, and for whom, is now the most urgent legal and moral question.


The legitimacy of the movement and the logic of indemnity

The core objective of the July movement was the fall of fascism and the restoration of dignity, equality, and justice. That political objective was achieved on the afternoon of August 5 with the fall of the Hasina government. Political philosophy recognizes the “right to rebel” against oppressive rule. Barricades, street resistance, and even sporadic arson during the movement were, in many cases, spontaneous reactions to prolonged state repression.

In this context, it is not inherently unjustified for an interim government to consider limited legal protection for political acts committed during the uprising. The purpose should be clear: to prevent the law from later being weaponized for political revenge against genuine movement participants.


The limits of indemnity and post–August 5 violence

But serious questions remain. Why were police stations burned after victory had already been achieved? Why were prisons broken open to free hardened criminals? Why did arms looting, police killings, and acts of grotesque brutality—such as displaying corpses in public—take place?

If any member of the security forces committed personal crimes, they must be prosecuted under existing law. But the killing of police officers by mobs, desecration of bodies, arson, prison breaks, and weapons looting are grave criminal offences under the Penal Code of 1860. These were not acts of an anti-authoritarian struggle; they were assaults on the very foundations of the state.

International law and UN transitional justice principles are explicit: murder, torture, arson, and looting cannot fall under general amnesty. The rule of law demands a clear distinction between political confrontation before August 5 and organized anarchy after victory was achieved.


Mob violence and the culture of impunity

Following the fall of the Hasina government and the formation of the interim administration, mob violence spread across the country. One of its most disturbing aspects has been the settlement of personal scores under the banner of “revolution.” Land disputes, business rivalries, and private vendettas were played out behind the anonymity of the crowd.

Under the Penal Code, killing as part of a mob is still murder. When groups begin to believe that political identity places them above the law, society slides rapidly toward criminalization and impunity. Articles 27 and 31 of the Constitution obligate the state to protect life and personal security. Yet lax enforcement has emboldened offenders, fostering the belief that taking the law into one’s own hands is an act of heroism.


State institutions and the reality of a weak state

During the uprising, the army’s professional decision to stand with the people earned widespread praise. However, when police stations were attacked, public assets destroyed, and police officers killed after August 5, the lack of decisive intervention by other security institutions raised serious questions.

Political theory refers to this as “omission liability”—the failure to prevent crime despite possessing the authority to do so. This vacuum encouraged further lawlessness.

Today, the police have effectively become a broken and traumatized force. When law enforcement collapses, a functioning state is transformed into a weak state in practice. Bangladesh is no longer facing only a law-and-order crisis; it is confronting a crisis of state capacity.


Drawing the line: what indemnity must—and must not—cover

If the interim government moves forward with an “Indemnity Ordinance,” two clear distinctions are essential:

First: Political actions carried out up to the afternoon of August 5 as part of the struggle against authoritarianism—acts that were fundamentally political in nature—may qualify for legal protection.

Second: Acts committed after victory—arson, prison breaks, arms looting, police killings, mob violence, extortion, and the settling of personal vendettas—are grave criminal offences. They must not be indemnified; they must be prosecuted without delay.


To build a new Bangladesh, justice must be non-negotiable. Protecting those who genuinely fought fascism is a responsibility of the state. But that protection must not become a shield for looters, killers, and perpetrators of mob violence. An offender must be seen as an offender—not as a “revolutionary.” Otherwise, the rule of law will be replaced by a permanent culture of anarchy, betraying the very spirit of the July uprising.

======================================

জুলাই অভ্যুত্থান ও ‘দায়মুক্তি অধ্যাদেশ’: আইনি সুরক্ষা বনাম ইনসাফ কায়েমের চ্যালেঞ্জ


জুলাই–আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী একটি শাসনব্যবস্থার অবসান ঘটে। ইতিহাস সাক্ষ্য দেয়—বড় রাজনৈতিক আন্দোলনে সংঘাত ও সহিংসতা ঘটে থাকে। রাস্তায় অগ্নিসংযোগ, সরকারি সম্পদে হামলা, সংঘর্ষ—এসব ফৌজদারি অপরাধ। তবে রাষ্ট্রবিজ্ঞানে স্বীকৃত একটি নীতি হলো, গণঅভ্যুত্থান ও সরকার পতনের প্রক্রিয়ায় সংঘটিত কিছু রাজনৈতিক কর্মকাণ্ড অনেক দেশে ‘Transitional Justice’-এর আওতায় বিশেষ বিবেচনায় আসে।

আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক ত্যাগ ও অংশগ্রহণ এটিকে নিছক ক্ষমতার দ্বন্দ্ব নয়, বরং একটি জাতীয় প্রতিরোধে পরিণত করেছে। তাই নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের সন্ধিক্ষণে জুলাই বিপ্লবীদের আইনি সুরক্ষা বা সীমিত দায়মুক্তির প্রশ্নটি প্রাসঙ্গিক—যার মূল উদ্দেশ্য হলো প্রকৃত আন্দোলনকারীদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে রক্ষা করা। তবে এই দায়মুক্তির সীমা কোথায় এবং কাদের জন্য—আজ সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক প্রশ্ন।


আন্দোলনের সাফল্য ও দায়মুক্তির যৌক্তিকতা

জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবং একটি সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। ৫ আগস্ট দুপুরে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেই রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়। আন্তর্জাতিক রাষ্ট্রদর্শনে জনগণের ‘Right to Rebel’ বা দমনমূলক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের অধিকার স্বীকৃত। আন্দোলনকালীন ব্যারিকেড, অগ্নিসংযোগ বা প্রতিরোধমূলক সংঘর্ষ ছিল রাষ্ট্রযন্ত্রের দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।

এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকার যদি আন্দোলনকালীন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সীমিত দায়মুক্তি বিবেচনা করে, তবে তা নীতিগতভাবে সঠিক। এর উদ্দেশ্য হওয়া উচিত—যাতে পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে আইন ব্যবহার করে প্রকৃত আন্দোলনকারীদের হয়রানি না করা হয়।


দায়মুক্তির সীমা ও ৫ আগস্ট–পরবর্তী সহিংসতা

কিন্তু প্রশ্ন হলো, ৫ আগস্টের বিজয়ের পর কেন দেশের বিভিন্ন স্থানে থানা পুড়িয়ে দেওয়া হলো? কেন জেল ভেঙে দুর্ধর্ষ অপরাধীদের মুক্ত করা হলো? কেন অস্ত্র লুট ও পুলিশ হত্যার মতো নৃশংসতা ঘটল? কেন মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখার মতো বর্বরতার দৃশ্য দেখা গেল?

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ব্যক্তিগত অপরাধ করলে তার বিচার প্রচলিত আইনে হবে। কিন্তু উন্মত্ত জনতার হাতে পুলিশ হত্যা, লাশের অবমাননা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুট—দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ। এগুলো কোনো সরকারবিরোধী আন্দোলনের অংশ ছিল না; এগুলো ছিল রাষ্ট্রের ভিত্তি ভেঙে দেওয়ার কার্যক্রম।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ট্রানজিশনাল জাস্টিস নীতিমালাও স্পষ্ট—হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাট সাধারণ দায়মুক্তির আওতায় পড়ে না। আইনের শাসনের মৌলিক দাবি হলো—৫ আগস্ট বিজয়ের আগের ‘রাজনৈতিক সংঘাত’ আর তার পরের ‘পরিকল্পিত অরাজকতা’কে একপাল্লায় মাপা যাবে না।


মব ভায়োলেন্স: বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি

হাসিনা সরকার পতনের পর এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে যে মব ভায়োলেন্স ছড়িয়ে পড়ে, তার একটি ভয়াবহ দিক হলো—ব্যক্তিগত শত্রুতা ও স্বার্থের নিষ্পত্তি আন্দোলনের নামে ঘটানো। কোথাও জমিজমা, কোথাও ব্যবসায়িক দ্বন্দ্ব, কোথাও ব্যক্তিগত প্রতিহিংসা—ভিড়ের আড়ালে মানুষ হত্যা হয়েছে। দণ্ডবিধি অনুযায়ী, দলবদ্ধভাবে কাউকে হত্যা করাও সরাসরি খুনের অপরাধ।

যখন কোনো গোষ্ঠী বিশ্বাস করতে শুরু করে যে রাজনৈতিক পরিচয়ের কারণে তারা আইনের ঊর্ধ্বে, তখন সমাজ অপরাধপ্রবণ ও বিচারহীন সংস্কৃতির দিকে ধাবিত হয়। সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদ রাষ্ট্রকে নাগরিকের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছে। কিন্তু আইনের প্রয়োগে শৈথিল্য অনেক ক্ষেত্রে অপরাধীদের উৎসাহিত করেছে—তারা মনে করছে আইন নিজের হাতে তুলে নেওয়াই বীরত্ব।


রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা ও দুর্বল রাষ্ট্রের বাস্তবতা

আন্দোলন চলাকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে যে পেশাদারিত্ব দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার। কিন্তু বিজয়ের পতনের পরবর্তী সহিংসতায় যখন থানা আক্রমণ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও পুলিশ হত্যা ঘটছিল, তখন তখন অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা রোধে কার্যকর উদ্যোগের অভাব জনমনে প্রশ্ন তুলেছে।

রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় “omission liability”—ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধ প্রতিরোধে ব্যর্থ হওয়াও দায়ের মধ্যে পড়ে। এই শূন্যতাই অপরাধীদের সাহস বাড়িয়েছে।

পুলিশ আজ আতঙ্কিত ও ভেঙে পড়া একটি বাহিনীতে পরিণত হয়েছে। যখন আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়ে, তখন একটি কার্যকর রাষ্ট্র বাস্তবে ‘দুর্বল রাষ্ট্রে’ রূপান্তরিত হয়।


দায়মুক্তির সীমারেখা: কী হওয়া উচিত

অন্তর্বর্তী সরকার যদি ‘দায়মুক্তি অধ্যাদেশ’ জারি করে, তবে তাতে দুটি স্পষ্ট বিভাজন থাকা অত্যাবশ্যক:

এক. ৫ আগস্ট দুপুর পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের প্রক্রিয়ায় সংঘটিত কর্মকাণ্ড—যেগুলো মূলত রাজনৈতিক চরিত্রের—সেগুলোকে দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান।

দুই. বিজয়ের পর অগ্নিসংযোগ, জেল ভাঙা, অস্ত্র লুট, পুলিশ হত্যা, মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও ব্যক্তিগত শত্রুতা—এসব গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কোনো দায়মুক্তি নেই; বরং অবিলম্বে বিচার প্রয়োজন।


শেষে, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায়বিচার প্রশ্নাতীত হতে হবে। যারা জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তাদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই সুরক্ষার আড়ালে যেন থানা লুটকারী, অস্ত্র ছিনতাইকারী বা মব ভায়োলেন্সে লিপ্ত অপরাধীরা পার না পেয়ে যায়। অপরাধীকে ‘অপরাধী’ হিসেবেই দেখতে হবে, ‘বিপ্লবী’ হিসেবে নয়। অন্যথায় আইনের শাসনের পরিবর্তে দেশে অরাজকতার সংস্কৃতি স্থায়ী রূপ নেবে, যা জুলাই অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী।

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Attack on Osman Hadi: Demand for Investigation and an Acceptable Election

I strongly condemn the barbaric attack on Osman Hadi. I demand an immediate, fair, and impartial investigation into this incident to bring the actual perpetrators to justice. Such subversive activities right after the announcement of the election schedule are an ominous sign for the country’s stability.

In the current context of the country, this incident cannot be viewed in isolation. There are logical questions and realities that cannot be ignored. Following the remarks of the Chief Adviser and the top leaders of the July Mass Uprising—if the attack on Hadi is indeed a deep-seated conspiracy to foil the election—we must first identify who truly benefits from the cancellation of the polls. If any particular quarter fears losing their currently occupied positions in a fair election, it is only natural to be suspicious of their motives.

Key Points for Investigation:

The investigation must seriously consider the following:

  1. Loss of Control: A certain group might lose their current grip on vital institutions (universities, ministries, banks) if a specific party comes to power through an election.

  2. Staged Incident: It is crucial to investigate whether the attack on Osman Hadi was a staged drama intended to frame opposition leaders (such as Mirza Abbas) and drive them out of the political field.

  3. Hidden Links: There are allegations that many attackers and masterminds previously held privileged positions under the guise of Chhatra League while hiding their true party identity. Will these old links be prioritized in the investigation, or will the old politics of blame-shifting continue?

An Acid Test for the Government:

If such sabotage continues following the announcement of the schedule, there is a risk of even greater anarchy ahead. Can the government suppress these ill-intentioned activities with an iron hand? Now is the time for the state apparatus to prove its capability.

My Final Stance:

I demand a fair and participatory election under any circumstances. The country’s uncertain journey, the insecurity of human life, and the endless arrogance of unelected forces are no longer tolerable.

To Resolve the Crisis, I Propose:

  1. Effective Dialogue: An immediate and effective dialogue is needed between the conflicting parties of the state. Public interest, not political stubbornness, should be the focal point of discussion.

  2. Right to Life: People must be guaranteed a "natural death" (security of life).

  3. Learning from the Past: Lessons must be drawn from the experiences of elections over the last decade (such as 2014 or 2018) to create an acceptable environment, ensuring Bangladesh's dignity is not questioned internationally.

Political instability only increases the suffering of the common people and pushes the country’s economy toward destruction. We want no more bloodshed or uncertainty; we want our voting rights and peace.


=======================================================

 
ওসমান হাদির ওপর হামলা:

তদন্ত ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি।
ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দাবি করছি, অবিলম্বে এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। তফসিল ঘোষণার পরপরই এমন নাশকতামূলক কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য এক অশনিসংকেত।
​এই হামলাকে কেন্দ্র করে কিছু যৌক্তিক প্রশ্ন ও বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। প্রধান উপদেষ্টা ও জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ নেতাদের কথামতো, হাদির ওপর হামলা যদি সত্যিই নির্বাচন বানচালের কোনো সুগভীর ষড়যন্ত্র হয়, তবে সবার আগে দেখতে হবে—নির্বাচন ভণ্ডুল হলে আসলে লাভবান হবে কারা? যদি কোনো বিশেষ পক্ষ মনে করে যে সুষ্ঠু নির্বাচন হলে তারা তাদের বর্তমান দখলকৃত পদ হারাবে, তবে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক।

​তদন্তের ক্ষেত্রে নিচের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন:
১. নির্বাচনে জয়ী হয়ে নির্দিষ্ট কোনো দল ক্ষমতায় আসলে একটি পক্ষ তাদের বর্তমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়, ব্যাংক) থেকে তাদের নিয়ন্ত্রণ হারাবে।
২. ওসমান হাদির ওপর হামলাটি আদতে একটি সাজানো নাটক কি না, যার লক্ষ্য হলো বিরোধী রাজনৈতিক নেতাদের (যেমন মির্জা আব্বাস) ওপর দায় চাপিয়ে তাদের মাঠ থেকে সরিয়ে দেওয়া—এই দিকটিও তদন্তের আওতায় আনা জরুরি।
৩. হামলাকারী ও পরিকল্পনাকারীদের অনেকেই একসময় ছাত্রলীগের আড়ালে নিজের দলের পরিচয় গোপন করে সুবিধাভোগী অবস্থানে ছিল বলে অভিযোগ রয়েছে। এই পুরনো যোগসূত্রগুলো কি তদন্তে গুরুত্ব পাবে? নাকি দায় চাপানোর সেই পুরনো রাজনীতিই চলবে?

সরকারের জন্য অগ্নিপরীক্ষা:
তফসিল পরবর্তী সময়ে যদি এমন নাশকতা চলতে থাকে, তবে সামনে আরও বড় ধরনের অরাজকতার আশঙ্কা তৈরি হয়। সরকার কি এই অপতৎপরতা কঠোর হাতে দমন করতে পারবে? রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা প্রমাণের এখনই সময়।

আমার চূড়ান্ত অবস্থান:
আমি যেকোনো পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। দেশের অনিশ্চিত যাত্রা, মানুষের অনিরাপদ জীবন এবং অনির্বাচিত শক্তির অন্তহীন আস্ফালন আর সহ্য হচ্ছে না।

সংকট নিরসনে আমি মনে করি:
১. রাষ্ট্রের বিবদমান পক্ষগুলোর মধ্যে অনতিবিলম্বে কার্যকর সংলাপ হওয়া প্রয়োজন। রাজনৈতিক জেদাজেদি নয়, জনস্বার্থই হোক আলোচনার কেন্দ্রবিন্দু।
২. মানুষকে 'স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি' দিতে হবে।
৩. বিগত দশকের নির্বাচনগুলোর অভিজ্ঞতা (যেমন ২০১৪ বা ২০১৮) থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে হবে, যাতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা প্রশ্নবিদ্ধ না হয়।

​রাজনৈতিক অস্থিরতা কেবল সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায় এবং দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা আর কোনো রক্তক্ষয় বা অনিশ্চয়তা চাই না; আমরা চাই ভোটের অধিকার এবং শান্তি।




ঘটনার মূল রহস্য সম্ভবত এখানেই লুকিয়ে আছে! হাদি হত্যার প্রকৃত আসামিদের ধরতে গেলে হয়তো থলের বিড়াল বেরিয়ে পড়বে এবং নিজেদের লোকরাই ফেঁসে যাবে—এই ভয় থেকেই কি তদন্তের মোড় অন্যদিকে ঘুরানোর চেষ্টা হচ্ছে?
​সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং দায় অন্য পক্ষের ওপর চাপিয়ে দেওয়া মূলত সময়ক্ষেপণের একটি অপকৌশল মাত্র। এতে করে প্রকৃত খুনিদের পালিয়ে যাওয়ার বা আত্মগোপন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে যারা এই ধরনের গেম প্ল্যান সাজাচ্ছেন, তাদের মুখোশ উন্মোচন হওয়া এখন সময়ের দাবি। আমরা আর কতদিন এই ছদ্মবেশী ষড়যন্ত্রের বলি হবো?





মাস্টার প্ল্যান তো ঐখানেই! একদিকে ষড়যন্ত্র করে হামলা, আর অন্যদিকে বিচারের নামে সহানুভূতি পাওয়ার চেষ্টা—এই ছদ্মবেশীরাই কি তবে নির্বাচনের প্রধান বাধা? জনগণের চোখ ধুলো দেওয়া এত সহজ নয়।







https://youtu.be/hJs1zUrM6zQ?si=paZXmufTd0Q9oL3r



Stop the Conspiracy of Brutality and Instability Under the False Pretext of Blasphemy!

I strongly condemn and protest the brutal murder of Dipu Chandra Das in Bhaluka, who was beaten to death and whose body was subsequently hung from a tree and burned—an act that has shamed humanity. This is a well-planned political murder. RAB (Rapid Action Battalion) investigations have already proven that no incident of blasphemy ever occurred there. Yet, a specific political group used Islam as a shield to carry out this diabolical act.

Today, I want to speak some hard truths:

1. Why the Silence Despite Video Evidence?

Numerous video clips of this horrific incident have gone viral online. The faces of the killers are clearly visible. Everyone knows which party they follow and who led the attack. Why, then, do the masterminds remain untouched to this day? Is the failure to arrest them despite video evidence a total administrative failure, or a sign of loyalty to a specific political party?

2. Administrative Occupation and Obstruction of Justice:

After the mass uprising, there was hope for justice. However, it appears that people from a specific party have occupied high-ranking positions within the government and administration. They are attempting to control the entire system using their power and influence. These "occupiers" hiding within the administration are obstructing the judicial process to ensure their cadres escape punishment.

3. A Blueprint for Instability and Sabotaging Elections:

As the country moves toward a fair election under the current interim government, why do these so-called "religion-traders" suddenly emerge? Their goal is not religion; rather, they use religion as a shield to keep the country unstable. Is this a blueprint to sabotage the upcoming elections and forcibly maintain power or influence?

4. Irreligion in the Name of Islam:

Those who burn people in the name of religion do not, by any means, represent Islam. They are abusing religion to achieve their narrow political interests. It is time to recognize their true faces. They are not servants of religion; they are its greatest enemies.


My Demands:

  • Every single killer must be identified through video footage, arrested immediately, and given the maximum punishment through a Fast-Track Tribunal.

  • No political identity or "special blessings" should serve as a shield for these murderers.

  • It is time to identify those within the administration who are pushing a specific political agenda.

As a conscious citizen, I demand that Bangladesh must not become a breeding ground for mob violence or extremism. We want a Bangladesh built on equality and justice. Regardless of the killers' political affiliations, they are criminals. The administration must not stain its own reputation by trying to protect them.


=====================================

 

ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে নৃশংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত বন্ধ হোক!

ভালুকার দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে গাছে ঝুলিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার যে মানবতাকে লজ্জিত করেছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। র্যাবের তদন্তে ইতিমধ্যে প্রমাণিত যে, ধর্ম অবমাননার কোনো ঘটনাই সেখানে ঘটেনি। অথচ একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে এই পৈশাচিকতা চালিয়েছে।

আজ কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই:

১. ভিডিও প্রমাণ সত্ত্বেও নীরবতা কেন?
এই নৃৃশংস ঘটনার অসংখ্য ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল। খুনিদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই জানে তারা কোন দলের অনুসারী এবং কারা সেখানে নেতৃত্ব দিয়েছে। অথচ আজ পর্যন্ত মূল হোতারা কেন ধরাছোঁয়ার বাইরে? ভিডিও থাকার পরও তাদের গ্রেফতার না করা কি প্রশাসনের চরম ব্যর্থতা নাকি বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য?

২. প্রশাসনিক দখলদারিত্ব ও বিচারের বাধা:
গণ-অভ্যুত্থানের পর আশা ছিল ন্যায়বিচারের। কিন্তু দেখা যাচ্ছে, সরকারের ভেতর এবং বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় একটি নির্দিষ্ট দলের লোক দখল নিয়েছে। তারা নিজেদের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা এই দখলদাররা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে যাতে তাদের কর্মীরা পার পেয়ে যায়।

৩. নির্বাচন বানচাল ও অস্থিতিশীলতার ছক:
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে, তখনই কেন এই তথাকথিত ধর্মব্যবসায়ীদের আবির্ভাব ঘটে? আসলে এদের লক্ষ্য ধর্ম নয় বরং ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থির করে রাখা। এটা কি আসন্ন নির্বাচন বানচাল করে জোরপূর্বক ক্ষমতা বা প্রভাব ধরে রাখার কোনো নীল নকশা?

৪. ইসলামের নামে অধর্ম:
যারা ধর্মের নাম নিয়ে মানুষ পোড়ায়, তারা আর যাই হোক ইসলামের প্রতিনিধিত্ব করে না। এরা ধর্মের অপব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। এদের আসল চেহারা চিনে রাখার সময় এসেছে। এরা ধর্মের সেবক নয়, বরং ধর্মের সবচেয়ে বড় শত্রু।

আমার দাবি:
ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকটি খুনিকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো দলীয় পরিচয় বা ‘বিশেষ আশীবাদ’ যেন খুনিদের ঢাল না হয়। যদি কেউ প্রশাসনের ভেতরে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন চায়, তাদের চিহ্নিত করার সময় এসেছে।
একজন সচেতন নাগরিক হিসেবে আমি দাবি করছি—বাংলাদেশ কোনো মব ভায়োলেন্স বা উগ্রবাদের চারণভূমি হতে পারে না। আমরা সাম্য এবং ন্যায়বিচারের বাংলাদেশ চাই।
খুনিদের দলীয় পরিচয় যাই হোক, তারা অপরাধী। তাদের বাঁচাতে গিয়ে প্রশাসন নিজের গায়ে কলঙ্ক মাখবেন না।

ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে কমেন্ট খবরের লিঙ্কটি দেখুন।