Social Justice লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Social Justice লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ মার্চ, ২০২৬

 


A Call for Global Awakening in Defense of Humanity 🌍✊🔥

By Taifur Baizid Akhand

Across many parts of the world today, injustice, betrayal, and the abuse of power are tightening their grip on humanity. Innocent people are suffering under the arrogance of authority, while fundamental truths are being suppressed behind the veil of unchecked power. In times like these, silence is not neutrality — it is a form of indirect support for injustice. The time has come to hold governments everywhere accountable and to compel them to stand on the side of justice and bring an end to all forms of oppression.

Standing for justice is not the responsibility of any single nation or people; it is a collective obligation of all humanity. Despite differences in language, culture, and geography, our position against injustice must remain united and indivisible. Whenever humanity is wounded in one part of the world, the conscience of the entire world is put on trial.

Not everyone may be able to take to the streets, and not everyone possesses the same means. Yet each of us can contribute from our own position — through our voices, our words, our awareness, and our acts of principled protest.

Let a common call rise today from every city and every street across the world:

You are servants of the people, not their oppressors.
Stop enabling injustice from the seats of power. Let every decision you make reflect the interests of humanity, not the ambitions of narrow and self-serving forces.

Silence Means Consent

When oppression continues in one part of the world while governments elsewhere turn away, it is more than a failure — it is a betrayal. Diplomacy must never be placed above justice.

The People Have the Final Voice

No government stands above the will of its people. It is the strength of ordinary people that shapes history, and that same strength will compel leaders to stand with the oppressed and restrain the hands of tyranny.

Remember:

Taking to the streets does not mean destruction — it means awareness.
Protest does not mean violence — it means a firm stand for truth.

This awakening is not merely a slogan for the streets; it is a clear message to governments and heads of state around the world. The voice of the people has always shaped history, and when people unite, even the strongest structures of injustice inevitably fall.

Let this message echo in every city, every neighborhood, and every heart:

“For humanity we stand united; for justice we stand united; against oppression we stand united.”

We seek a world where governance is guided not by the force of weapons but by justice and human dignity. Today, every administration must make a choice: will you be remembered in history as oppressors, or as defenders of humanity?

Let us unite — with the full strength we possess. The time to stand for justice is now.


===============================


মানবতার পক্ষে বিশ্বজাগরণের আহ্বান 🌍✊🔥

—তাইফুর বায়জীদ আখন্দ

আজ পৃথিবীর নানা প্রান্তে অন্যায়, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার অপব্যবহার মানবতার টুটি চেপে ধরেছে। ক্ষমতার দম্ভে নিরপরাধ মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, আর অন্ধ শক্তির আড়ালে চাপা পড়ছে চরম সত্য। এই সংকটকালে নীরব থাকা মানেই পরোক্ষভাবে অন্যায়কে সমর্থন করা। এখনই সময় — প্রতিটি দেশের সরকারকে বাধ্য করার, যেন তারা ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সব ধরনের অত্যাচার বন্ধ করে।

ন্যায়ের পক্ষে দাঁড়ানো কোনো নির্দিষ্ট দেশ বা জাতির একক দায়িত্ব নয়; এটি সমগ্র মানবজাতির সম্মিলিত দায়িত্ব। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হওয়া উচিত এক ও অবিচ্ছেদ্য। যখন কোথাও মানবতা আঘাতপ্রাপ্ত হয়, তখন তা আসলে পুরো বিশ্বের বিবেককেই কাঠগড়ায় দাঁড় করায়।

কিন্তু আমরা সবাই হয়তো রাজপথে নামতে পারব না, সবার সামর্থ্য এক নয়। তাই যার যার অবস্থান থেকে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এই প্রতিবাদে শামিল হোন — কণ্ঠ দিয়ে, কলম দিয়ে, সচেতনতা দিয়ে, প্রতিবাদ দিয়ে।

আজ পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি রাস্তা, প্রতিটি মানুষের কণ্ঠে উঠুক একই আহ্বান —

আপনারা জনগণের সেবক, শোষক নন:

ক্ষমতার মসনদে বসে অন্যায়কে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। আপনাদের প্রতিটি সিদ্ধান্ত হোক মানবতার পক্ষে, কোনো স্বার্থান্বেষী শক্তির পক্ষে নয়।

নীরবতা মানেই সম্মতি:

যখন পৃথিবীর এক প্রান্তে অত্যাচার চলে আর অন্য প্রান্তের সরকারগুলো মুখ ফিরিয়ে থাকে — সেটি শুধু ব্যর্থতা নয়, সেটি বিশ্বাসঘাতকতা। কূটনীতি কখনোই ন্যায়বিচারের চেয়ে বড় হতে পারে না।

জনগণই শেষ কথা:

মনে রাখবেন, কোনো সরকারই জনগণের ইচ্ছার ঊর্ধ্বে নয়। জনগণের শক্তিই ইতিহাস বদলায়, আর সেই শক্তিই আপনাদের বাধ্য করবে শোষিতের পাশে দাঁড়াতে এবং অত্যাচারী হাতগুলো থামাতে।


মনে রাখবেন —

রাজপথে নামা মানে ধ্বংস নয়, বরং সচেতনতা।

প্রতিবাদ মানে সহিংসতা নয়, বরং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান।


এই জাগরণ কেবল রাজপথের স্লোগান নয় — এটি বিশ্বের প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতি এক স্পষ্ট সতর্কবার্তা। মানুষের কণ্ঠস্বরই ইতিহাস বদলায়, আর যখন মানুষ এক হয়, তখন অন্যায়ের শক্তি যত বড়ই হোক, তা ভেঙে পড়তেই বাধ্য।


আজ পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি গলি আর প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হোক—

"মানবতার জন্য আমরা এক; ন্যায়ের জন্য আমরা এক; অত্যাচারের বিরুদ্ধে আমরা এক।"


আমরা এমন এক পৃথিবী চাই যেখানে শাসনব্যবস্থা চলবে অস্ত্রের জোরে নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে। আজ প্রতিটি দেশের প্রশাসনকে বেছে নিতে হবে — আপনারা কি ইতিহাসের পাতায় শোষক হিসেবে নাম লেখাবেন, নাকি মানবতার রক্ষক হিসেবে?

আসুন, আমরা এক হই — নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। এখনই সময় ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর।

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 


Fear, Words, and Reality: The Politics of Confusion Around the July Charter

— By Taifur Baizid Akhand

Recently, several videos circulating on social media have claimed that if citizens vote “yes,” certain “hidden policy influences” will be imposed on the country. According to these speakers, the ‘July National Charter 2025’ would integrate Bangladesh into the Open Government Partnership (OGP), and they argue this could make the implementation of LGBTQ rights mandatory in the future.

The speakers further claim that terms used in the charter such as “inclusive” and “social justice” signal state recognition of homosexuality and transgender issues. They assert that these words, as used in Western contexts, are being applied in Bangladesh with the same objectives.

Such interpretations are causing public anxiety. The underlying concern is whether the nation’s social or religious values will be altered in the name of governance reform—a legitimate question that deserves discussion.

The primary focus of concern is Article 84 of the charter and its reference to joining the Open Government Partnership. Critics claim that signing this agreement indirectly endorses LGBTQ rights. Additionally, they see the terms “inclusive” and “social justice” as part of a broader political agenda. These explanations have fueled fears that state reforms could undermine core societal values.

However, a closer examination shows that fear is outweighing facts. First, the proposal in Article 84 to join the OGP aims to enhance government transparency, reduce corruption, and ensure public access to official information. The OGP is an international initiative promoting open, accountable, and participatory governance. Many countries are members, and there is no inherent connection to LGBTQ issues. It is a standard of good governance.

Second, the interpretation of “inclusive” as supporting LGBTQ rights is misleading. In the charter’s context, it refers to ensuring participation of all political parties, religious groups, minority communities, and citizens in national decision-making. The term is meant to prevent exclusion and promote equal rights for marginalized populations.

Most importantly, “social justice” in Bangladesh relates to equitable distribution of resources, elimination of exploitation, and fair access to justice—rooted in the 1971 independence declaration and recent social movements. The Western liberal interpretation differs significantly in context and application from the charter’s intent.

The July National Charter 2025 is a framework for political and administrative reform, not a legally binding mandate. Only half of registered political parties contributed to its content, and some ambiguous terminology has caused suspicion. While the charter contains commendable proposals, there are also points open to debate. A close reading confirms that the emphasis is on administrative transparency and inclusive governance, with no legal obligation to implement LGBTQ rights or infringe upon religious values.

In conclusion, questioning a national charter is part of democratic discourse. However, using selective words to instill fear can mislead the public. The safest way to evaluate an important document like the July Charter is to read it, review diverse analyses, and base opinions on verified information. Differences in perspective are natural, but decisions should be guided by facts and reason, not fear.


===========================================


ভয়, শব্দ আর বাস্তবতা: জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির রাজনীতি

— তাইফুর বায়জীদ আখন্দ


সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে—যদি জনগণ “হ্যাঁ ভোট” দেয়, তবে দেশের ওপর কিছু “গোপন নীতিগত প্রভাব” চাপিয়ে দেওয়া হবে। বক্তাদের বক্তব্য অনুযায়ী, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর মাধ্যমে বাংলাদেশ ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে (OGP) যুক্ত হবে এবং তাদের যুক্তি অনুযায়ী ভবিষ্যতে এলজিবিটিকিউ (LGBTQ) অধিকার বাস্তবায়ন বাধ্যতামূলক হয়ে যেতে পারে।

তাদের ব্যাখ্যায় আরও বলা হচ্ছে, সনদে ব্যবহৃত “ইনক্লুসিভ” বা “অন্তর্ভুক্তিমূলক” এবং “সোশ্যাল জাস্টিস” বা “সামাজিক সুবিচার” শব্দগুলো সমকামিতা বা ট্রান্সজেন্ডার বিষয়কে রাষ্ট্রীয়ভাবে বৈধ করার ইঙ্গিত বহন করে—এমন দাবি তারা করছেন। পশ্চিমা দেশগুলোতে এই শব্দগুলো যেভাবে ব্যবহার হয়, বাংলাদেশেও নাকি একই লক্ষ্যেই এগুলো ব্যবহার করা হচ্ছে—এমন আশঙ্কাও তারা প্রকাশ করছেন।

এই ব্যাখ্যা অনেক সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে। রাষ্ট্র সংস্কারের নামে দেশের সামাজিক বা ধর্মীয় মূল্যবোধ পরিবর্তন করা হবে কি না—এটি একটি যৌক্তিক প্রশ্ন, যা আলোচনার বিষয়।

বক্তাদের প্রধান উদ্বেগের জায়গাটি হলো সনদের ৮৪ নম্বর ধারা এবং এতে উল্লিখিত ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’ (OGP)। তাদের দাবি, এই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়া মানেই পরোক্ষভাবে সমকামিতা বা এলজিবিটিকিউ (LGBTQ) অধিকারকে স্বীকৃতি দেওয়া। এছাড়া সনদে ব্যবহৃত ‘ইনক্লুসিভ’ বা ‘অন্তর্ভুক্তিমূলক’ এবং ‘সোশ্যাল জাস্টিস’ বা ‘সামাজিক সুবিচার’ শব্দগুলোকে তারা একটি বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন। তাদের মতে,  আন্তর্জাতিক পরিসরে এসব শব্দ যেভাবে ব্যবহৃত হয়, বাংলাদেশেও একই উদ্দেশ্যে তা ব্যবহার করা হচ্ছে। এ ধরনের ব্যাখ্যা সাধারণ মানুষের একটি অংশের মধ্যে আতঙ্ক তৈরি করছে—রাষ্ট্র সংস্কারের নামে মৌলিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে কি না, সেই প্রশ্ন সামনে আসছে।

তবে ওপরের আলোচনাগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে তথ্যের চেয়ে আশঙ্কার দিকটি বেশি গুরুত্ব পাচ্ছে। প্রথমত, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর ৮৪ নম্বর ধারায় ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’-এ যুক্ত হওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তার মূল উদ্দেশ্য সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি কমানো এবং জনগণের কাছে সরকারি তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ মূলত সরকারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক করার একটি আন্তর্জাতিক উদ্যোগ। বিশ্বের বহু দেশ এই ফোরামের সদস্য, যাদের সাথে এলজিবিটি এজেন্ডার কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি মূলত সুশাসনের একটি আন্তর্জাতিক মানদণ্ড।

দ্বিতীয়ত, ‘ইনক্লুসিভ’ বা ‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দটিকে ঘিরে যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা সনদের প্রকৃত চেতনার পরিপন্থী। এর অর্থ হলো—জুলাই বিপ্লবে দেশের সকল রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। সনদে এই শব্দটি ব্যবহার করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল রাষ্ট্রকে কুক্ষিগত করতে না পারে এবং দেশের প্রান্তিক মানুষেরাও যেন সমান নাগরিক অধিকার ভোগ করতে পারে। এটি রাজনৈতিক বৈষম্য দূর করার একটি পরিভাষা।

সবচেয়ে বড় বিষয় হলো ‘সোশ্যাল জাস্টিস’ বা ‘সামাজিক সুবিচার’। বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এই সনদে 'সামাজিক সুবিচার' বা 'সোশ্যাল জাস্টিস' শব্দটির ব্যবহার করা হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সাম্য ও মানবিক মর্যাদার প্রেক্ষাপটে। বাংলাদেশে এই শব্দের অর্থ হলো সম্পদের সুষম বণ্টন, শোষণমুক্ত সমাজ এবং বৈষম্যহীন বিচার ব্যবস্থা। পশ্চিমা প্রেক্ষাপটে এই শব্দের যে ব্যাখ্যা প্রচলিত, তা বাংলাদেশের আইনি ও সামাজিক বাস্তবতার সঙ্গে হুবহু মেলে না। পশ্চিমা বিশ্বের ‘লিবারেল সোশ্যাল জাস্টিস’ ধারণা এবং বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ‘সোশ্যাল জাস্টিস’ এক নয়—প্রেক্ষাপট ও প্রয়োগ ভিন্ন।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ মূলত একটি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা, তবে এটি কোনো নিখুঁত দলিল নয়। বিশেষ করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মাত্র অর্ধেকের মতামতের প্রতিফলন ঘটেছে এবং অস্পষ্ট কিছু পরিভাষার ব্যবহার অনেককে সন্দিহান করে তুলেছে। ফলে সেখানে যেমন কিছু প্রশংসনীয় উদ্যোগ রয়েছে, তেমনি অনেক প্রস্তাবনা নিয়ে বিশ্লেষকদের মধ্যে জোরালো বিতর্ক ও দ্বিমতও রয়েছে। যদি মূল দলিল পড়া হয়, দেখা যায় প্রশাসনিক স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হয়েছে সুশাসনের স্বার্থে; সেখানে এলজিবিটিকিউ অধিকার বাস্তবায়ন বাধ্যতামূলক বা ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে—এমন কোনো আইনগত বাধ্যবাধকতার উল্লেখ পাওয়া যায় না।

পরিশেষে, জাতীয় দলিল নিয়ে প্রশ্ন তোলা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে শব্দকে প্রসঙ্গ ছাড়া ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করা জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ দলিল মূল্যায়নের সবচেয়ে নিরাপদ উপায় হলো—মূল দলিল পড়া, বিভিন্ন পক্ষের বিশ্লেষণ দেখা এবং তথ্য যাচাই করে মতামত গঠন করা। রাষ্ট্র সংস্কারের যেকোনো উদ্যোগ নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক। তবে সিদ্ধান্ত হওয়া উচিত তথ্য ও যুক্তির ভিত্তিতে—ভয়ের ভিত্তিতে নয়।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 


Security of Minorities and Statistics: The Need for Clarity in Perspective

By Taifur Baizid Akhand | Geopolitical Analyst & Columnist

Recently, a set of statistics on crimes involving minorities in 2025 was published on the verified Facebook page of the Chief Adviser of the interim government, Dr. Muhammad Yunus, citing police reports. This modern democratic practice of sharing information directly with the public from the highest level of government is certainly commendable. However, the definition of “communal violence” applied in these statistics raises serious questions about how closely it corresponds with ground realities and the lived experiences of victims. Statistics are meant to help us understand reality, not to obscure it.

One of the primary indicators of how civilized and democratic a state is lies in how safely and fearlessly its minority citizens can live. According to the Chief Adviser’s statement, out of 645 incidents involving minority communities, only 71 were identified as “communal.” The government’s explanation is that violence is considered communal only if it occurs in temples or religious sites; otherwise, it is not. The remaining 574 incidents have been classified as land disputes, personal enmity, theft, or “unnatural deaths,” and placed under the category of general crime.

But the crucial question is this: when a citizen is targeted outside a temple because of their religious identity, under what definition does that fall? Is communal violence limited only to attacks on places of worship?

Public reaction has already exposed the limits of this statistical simplification. The burning to death of Dipu Das over allegations of blasphemy, the arson attack in Raozan where a Hindu family was locked inside their home, or the assault on Gopal Biswas in Jhenaidah after he was labeled an “Indian agent” because he wore a red thread—none of these occurred in temples. Yet are they outside the scope of minority persecution?

Most alarming is the classification of 172 “unnatural deaths” and 58 cases of rape involving minority citizens as mere “general crimes.” This raises serious concerns about further narrowing the path to justice for victims. The fundamental question remains: if these individuals were not members of minority communities, would they have been targeted in the same way?

In Bangladesh’s social reality, minorities have historically occupied a structurally vulnerable position. In cases of land grabbing, neighborhood disputes, or local conflicts, religious identity often turns them into “soft targets.” The dispute may begin over property, but it is their minority status that frequently deprives them of justice, administrative protection, or community support. Is the state still failing to recognize this underlying pattern?

We call mass killing “genocide.” But are hundreds of scattered killings, assaults, and rapes occurring throughout the year any less terrifying?

Even if one were to accept the government’s narrow definition for the sake of argument, the question of accountability cannot be avoided. When the government itself acknowledges that at least 71 incidents had direct communal elements—where even one would be unacceptable—it is only natural to ask: has a single one of these cases resulted in visible and exemplary justice? On the other hand, when a religious leader in police custody is implicated in an external murder case, public distrust toward the neutrality of the administration and the justice system is inevitable.

The government claims that law and order is improving and that, on average, around 3,500 people die violently each year across all communities. While this may offer statistical comfort, reality sends a different message. When people are beaten to death by mobs in public, and when a culture of extracting self-confessed killers from police stations becomes visible, such comfort remains confined to paper.

Ordinary people do not primarily interpret political parties or ideologies; they understand the security of their lives. The foremost expectation from this interim government was not as Hindus, Buddhists, or Christians, but as Bangladeshis—to feel safe in their own country.

From an administration led by a Nobel Peace Prize laureate, a symbol of peace, a lack of sociological and humanitarian perspective is deeply troubling. The notion that “if it is not an attack on a temple, it is not communal” is not only illogical, but dangerous. It conceals the deeper structural nature of communal violence and risks normalizing it.

The true measure of a civilized state is how safely its most vulnerable citizen can sleep at night. Alongside transparency in statistics, what is urgently needed is clarity in definitions, visible justice, and a genuine reflection of human dignity in state conduct. Recognizing this reality, Bangladesh must adopt a more objective, sensitive, and structural approach to defining communal violence, presenting data, and administering justice. Because minority security is not a matter of communal charity; it is a test of the moral capacity of the state.


=====================


সংখ্যালঘুর নিরাপত্তা ও পরিসংখ্যান: প্রয়োজন দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা

তাইফুর বায়জীদ আখন্দ | ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে পুলিশি প্রতিবেদনের বরাতে ২০২৫ সালের সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি জনগণের সঙ্গে তথ্য প্রদানের এই আধুনিক গণতান্ত্রিক চর্চা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রকাশিত পরিসংখ্যানে ‘সাম্প্রদায়িক সহিংসতা’র যে সংজ্ঞা প্রয়োগ করা হয়েছে, তা বাস্তব পরিস্থিতি ও ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে কতটা সংগতিপূর্ণ—সেই প্রশ্ন গভীর পর্যালোচনার দাবি রাখে। পরিসংখ্যান বাস্তবতা বোঝার হাতিয়ার হওয়ার কথা; বাস্তবতাকে আড়াল করার কৌশল নয়।

একটি রাষ্ট্র কতটা সভ্য ও গণতান্ত্রিক, তার অন্যতম প্রধান সূচক হলো—সে দেশে সংখ্যালঘু নাগরিকেরা কতটা নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনের বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টিকে ‘সাম্প্রদায়িক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সহিংসতা কেবল মন্দির বা ধর্মীয় স্থাপনায় সংঘটিত হলেই তা সাম্প্রদায়িক হিসেবে গণ্য; অন্যথায় নয়। বাকি ৫৭৪টি ঘটনাকে জমি সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা, চুরি বা ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে সাধারণ অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো—মন্দিরের বাইরে যখন একজন নাগরিককে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয়, সেটিকে আমরা কোন সংজ্ঞায় ফেলব? সাম্প্রদায়িক সহিংসতার ধারণা কি কেবল উপাসনালয়কেন্দ্রিক হামলার মধ্যেই সীমাবদ্ধ?

সামাজিক প্রতিক্রিয়াই এই পরিসংখ্যানগত সরলীকরণের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যা, রাউজানে একটি হিন্দু পরিবারকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়া, কিংবা ঝিনাইদহে হাতে লাল সুতো থাকায় ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে গোপাল বিশ্বাসকে মারধরের ঘটনাগুলো কোনো মন্দিরে ঘটেনি। কিন্তু এগুলো কি সংখ্যালঘু নির্যাতনের বাইরে পড়ে?

সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সংখ্যালঘু নাগরিকদের ১৭২টি ‘অস্বাভাবিক মৃত্যু’ এবং ৫৮টি ধর্ষণের ঘটনাকে নিছক ‘সাধারণ অপরাধ’ হিসেবে শ্রেণিভুক্ত করা। এতে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের পথ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানে মৌলিক প্রশ্নটি হলো—এই মানুষগুলো যদি সংখ্যালঘু না হতেন, তবে কি তারা একইভাবে অপরাধের শিকার হতেন?

বাংলাদেশের সামাজিক বাস্তবতায় সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবেই একটি কাঠামোগতভাবে নাজুক (structurally vulnerable) অবস্থানে বসবাস করে। জমি দখল, প্রতিবেশী বিরোধ কিংবা স্থানীয় দ্বন্দ্বের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—ধর্মীয় পরিচয়ই তাদের অপরাধীদের কাছে ‘সহজ লক্ষ্যবস্তু’তে (soft target) পরিণত করে। বিরোধের সূত্রপাত হয়তো সম্পত্তি নিয়ে, কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণেই তারা ন্যায়বিচার ও প্রশাসনিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়, কিংবা পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পায় না। এই অদৃশ্য প্যাটার্নটি রাষ্ট্র কি এখনও অনুধাবনে ব্যর্থ?

গণহারে হত্যাকে আমরা ‘গণহত্যা’ বলি। কিন্তু সারা বছরজুড়ে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া শত শত হত্যা, নির্যাতন ও ধর্ষণ কি কোনো অংশে কম আতঙ্কজনক?

তর্কের খাতিরে যদি সরকারের এই সীমিত সংজ্ঞা মেনেও নেওয়া হয়, তবুও দায়বদ্ধতার প্রশ্ন এড়ানো যায় না। সরকার যখন স্বীকার করছে অন্তত ৭১টি ঘটনায় সরাসরি সাম্প্রদায়িক উপাদান ছিল—যেখানে একটি ঘটনাও গ্রহণযোগ্য নয়—তখন জানতে চাওয়ার অধিকার তৈরি হয়: এই চিহ্নিত ঘটনাগুলোর একটিতেও কি ভুক্তভোগীরা দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার পেয়েছে? অন্যদিকে, পুলিশের হেফাজতে থাকা একজন ধর্মীয় নেতাকে যখন বাইরের একটি হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়, তখন বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হওয়া স্বাভাবিক।

সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে এবং দেশে প্রতিবছর গড়ে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি ঘটে—যা সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যুক্তি পরিসংখ্যানগত আপেক্ষিক স্বস্তি দিলেও বাস্তবতা ভিন্ন বার্তা দেয়। যখন প্রকাশ্য মব সহিংসতার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, আত্মস্বীকৃত খুনিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সংস্কৃতি দৃশ্যমান থাকে—তখন এই স্বস্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে।

মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শ বোঝে না; সাধারণ মানুষ বোঝে তার জীবনের নিরাপত্তা। একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান নয়—একজন বাংলাদেশি হিসেবে নিজের রাষ্ট্রে নিরাপদ বোধ করাই ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে সর্বস্তরের মানুষের প্রধান প্রত্যাশা।

প্রধান উপদেষ্টার মতো একজন নোবেলজয়ী শান্তির প্রতীক ব্যক্তিত্বের প্রশাসনের কাছ থেকে সমাজতাত্ত্বিক ও মানবিক দৃষ্টিভঙ্গির ঘাটতি কাম্য নয়। “মন্দিরে হামলা না হলে তা সাম্প্রদায়িক নয়”—এই ধারণা কেবল অযৌক্তিকই নয়, বরং বিপজ্জনক। এটি অপরাধের গভীর কাঠামোগত দিকগুলো আড়াল করে সাম্প্রদায়িক সহিংসতাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করে।

একটি সভ্য রাষ্ট্রের প্রকৃত পরিচয় মেলে তার সবচেয়ে দুর্বল নাগরিকটি কতটা নিরাপদে রাতে ঘুমাতে পারে, তার মধ্য দিয়ে। পরিসংখ্যানের স্বচ্ছতার পাশাপাশি প্রয়োজন সংজ্ঞার স্বচ্ছতা, বিচারের দৃশ্যমানতা এবং রাষ্ট্রীয় আচরণে মানবিক মর্যাদার বাস্তব প্রতিফলন। এই বাস্তবতা স্বীকার করেই সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞা, তথ্য উপস্থাপন ও বিচারপ্রক্রিয়ায় আরও বস্তুনিষ্ঠ, সংবেদনশীল ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। কারণ সংখ্যালঘুর নিরাপত্তা কোনো সম্প্রদায়গত অনুকম্পার বিষয় নয়; এটি রাষ্ট্রের নৈতিক সক্ষমতার পরীক্ষা।

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 


Mob Violence is Not Part of the Uprising—It Came After

By Taifur Baiazid Akhand | Geopolitical Analyst and Columnist

It is crucial to clarify one thing from the outset: the recent incidents of "mob justice" or "mob violence" occurred after the mass uprising. They were never part of the movement, nor do they represent its spirit. The mass uprising was driven by a clear political objective, overwhelming public support, and specific demands. In contrast, a "mob" is a leaderless, unaccountable, and lawless crowd.

Let us be clear—no one is labeling the uprising itself as a "mob." The uprising stands as a historic event in its own right. To conflate the two is to distort both history and reality.

However, we must also acknowledge that the mobs formed in the post-uprising period cannot be justified as an "extension" or "continuation" of the revolution. Crime, violence, or looting do not become legitimate simply by invoking the name of a revolution.

While a mass uprising is a struggle to transform and rebuild the state, mob violence creates a state of lawlessness. Conflating the two causes double-edged damage: it tarnishes the moral authority of the uprising and provides a shield for mob violence to remain hidden.


==================================================


মব অভ্যুত্থানের অংশ নয় — মব হয়েছে অভ্যুত্থানের পরে।

— তাইফুর বায়জীদ আখন্দ । ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


প্রথমেই বিষয়টা পরিষ্কার করা দরকার—সাম্প্রতিক যেসব ‘মব’ ঘটনা ঘটেছে, সেগুলো গণঅভ্যুত্থানের পরে। এগুলো কোনোভাবেই গণঅভ্যুত্থানের অংশ ছিল না, অংশও নয়। গণঅভ্যুত্থান হয়েছে একটি রাজনৈতিক লক্ষ্য, গণসমর্থন ও স্পষ্ট দাবিকে কেন্দ্র করে। আর মব হলো লক্ষ্যহীন, দায়হীন ও আইনবহির্ভূত ভিড়।

এখানে আরেকটা বিষয়ও পরিষ্কার—কেউ গণঅভ্যুত্থানকে মব বলছে না। গণঅভ্যুত্থান তার জায়গায় গণঅভ্যুত্থানই। সেটাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ইতিহাস ও বাস্তবতার বিকৃতি।

কিন্তু একইভাবে এটাও মানতে হবে—অভ্যুত্থান–পরবর্তী সময়ে যেসব মব তৈরি হয়েছে, তাদেরকে ‘অভ্যুত্থানের অংশ’ বা ‘অভ্যুত্থানের ধারাবাহিকতা’ বলে চালিয়ে দেওয়া যাবে না। কোনো অপরাধ, সহিংসতা বা লুটপাট বিপ্লবের নাম নিলেই বৈধ হয়ে যায় না।


গণঅভ্যুত্থান রাষ্ট্র বদলানোর সংগ্রাম।

মব রাষ্ট্রহীনতা তৈরি করে।


একটাকে অন্যটার সঙ্গে গুলিয়ে ফেললে ক্ষতি দু’দিকেই—গণঅভ্যুত্থানের নৈতিকতা নষ্ট হয়, আর মব সহিংসতা আড়াল পায়।

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Stop the Conspiracy of Brutality and Instability Under the False Pretext of Blasphemy!

I strongly condemn and protest the brutal murder of Dipu Chandra Das in Bhaluka, who was beaten to death and whose body was subsequently hung from a tree and burned—an act that has shamed humanity. This is a well-planned political murder. RAB (Rapid Action Battalion) investigations have already proven that no incident of blasphemy ever occurred there. Yet, a specific political group used Islam as a shield to carry out this diabolical act.

Today, I want to speak some hard truths:

1. Why the Silence Despite Video Evidence?

Numerous video clips of this horrific incident have gone viral online. The faces of the killers are clearly visible. Everyone knows which party they follow and who led the attack. Why, then, do the masterminds remain untouched to this day? Is the failure to arrest them despite video evidence a total administrative failure, or a sign of loyalty to a specific political party?

2. Administrative Occupation and Obstruction of Justice:

After the mass uprising, there was hope for justice. However, it appears that people from a specific party have occupied high-ranking positions within the government and administration. They are attempting to control the entire system using their power and influence. These "occupiers" hiding within the administration are obstructing the judicial process to ensure their cadres escape punishment.

3. A Blueprint for Instability and Sabotaging Elections:

As the country moves toward a fair election under the current interim government, why do these so-called "religion-traders" suddenly emerge? Their goal is not religion; rather, they use religion as a shield to keep the country unstable. Is this a blueprint to sabotage the upcoming elections and forcibly maintain power or influence?

4. Irreligion in the Name of Islam:

Those who burn people in the name of religion do not, by any means, represent Islam. They are abusing religion to achieve their narrow political interests. It is time to recognize their true faces. They are not servants of religion; they are its greatest enemies.


My Demands:

  • Every single killer must be identified through video footage, arrested immediately, and given the maximum punishment through a Fast-Track Tribunal.

  • No political identity or "special blessings" should serve as a shield for these murderers.

  • It is time to identify those within the administration who are pushing a specific political agenda.

As a conscious citizen, I demand that Bangladesh must not become a breeding ground for mob violence or extremism. We want a Bangladesh built on equality and justice. Regardless of the killers' political affiliations, they are criminals. The administration must not stain its own reputation by trying to protect them.


=====================================

 

ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে নৃশংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত বন্ধ হোক!

ভালুকার দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে গাছে ঝুলিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার যে মানবতাকে লজ্জিত করেছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। র্যাবের তদন্তে ইতিমধ্যে প্রমাণিত যে, ধর্ম অবমাননার কোনো ঘটনাই সেখানে ঘটেনি। অথচ একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে এই পৈশাচিকতা চালিয়েছে।

আজ কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই:

১. ভিডিও প্রমাণ সত্ত্বেও নীরবতা কেন?
এই নৃৃশংস ঘটনার অসংখ্য ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল। খুনিদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই জানে তারা কোন দলের অনুসারী এবং কারা সেখানে নেতৃত্ব দিয়েছে। অথচ আজ পর্যন্ত মূল হোতারা কেন ধরাছোঁয়ার বাইরে? ভিডিও থাকার পরও তাদের গ্রেফতার না করা কি প্রশাসনের চরম ব্যর্থতা নাকি বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য?

২. প্রশাসনিক দখলদারিত্ব ও বিচারের বাধা:
গণ-অভ্যুত্থানের পর আশা ছিল ন্যায়বিচারের। কিন্তু দেখা যাচ্ছে, সরকারের ভেতর এবং বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় একটি নির্দিষ্ট দলের লোক দখল নিয়েছে। তারা নিজেদের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা এই দখলদাররা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে যাতে তাদের কর্মীরা পার পেয়ে যায়।

৩. নির্বাচন বানচাল ও অস্থিতিশীলতার ছক:
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে, তখনই কেন এই তথাকথিত ধর্মব্যবসায়ীদের আবির্ভাব ঘটে? আসলে এদের লক্ষ্য ধর্ম নয় বরং ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থির করে রাখা। এটা কি আসন্ন নির্বাচন বানচাল করে জোরপূর্বক ক্ষমতা বা প্রভাব ধরে রাখার কোনো নীল নকশা?

৪. ইসলামের নামে অধর্ম:
যারা ধর্মের নাম নিয়ে মানুষ পোড়ায়, তারা আর যাই হোক ইসলামের প্রতিনিধিত্ব করে না। এরা ধর্মের অপব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। এদের আসল চেহারা চিনে রাখার সময় এসেছে। এরা ধর্মের সেবক নয়, বরং ধর্মের সবচেয়ে বড় শত্রু।

আমার দাবি:
ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকটি খুনিকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো দলীয় পরিচয় বা ‘বিশেষ আশীবাদ’ যেন খুনিদের ঢাল না হয়। যদি কেউ প্রশাসনের ভেতরে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন চায়, তাদের চিহ্নিত করার সময় এসেছে।
একজন সচেতন নাগরিক হিসেবে আমি দাবি করছি—বাংলাদেশ কোনো মব ভায়োলেন্স বা উগ্রবাদের চারণভূমি হতে পারে না। আমরা সাম্য এবং ন্যায়বিচারের বাংলাদেশ চাই।
খুনিদের দলীয় পরিচয় যাই হোক, তারা অপরাধী। তাদের বাঁচাতে গিয়ে প্রশাসন নিজের গায়ে কলঙ্ক মাখবেন না।

ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে কমেন্ট খবরের লিঙ্কটি দেখুন।