Jamaat লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Jamaat লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 


Distortion of History and Our Responsibility

The Liberation War of 1971 stands as the most glorious chapter in Bangladesh’s national history. This war was not merely a struggle for territorial independence; it was the ultimate fight for the survival and dignity of the Bengali nation. Every turning point of this war, every moment of bloodshed, and every act of heroic leadership forms the foundation of our national identity. The independence achieved through nine months of armed struggle is not subject to the will of any individual or group; rather, it is preserved through documented evidence and collective historical memory.

It is deeply unfortunate that attempts are sometimes made to distort the established history of the Liberation War for political narrowness or personal interests. Each fact and event of this historic chapter is highly sensitive and must be preserved accurately.

Recently, a group has been claiming that “Colonel Oli Ahmed was the first to revolt in the 1971 Liberation War.” Objective historical analysis suggests that such claims are not only misleading but also contradictory to established historical understanding. Such narratives risk damaging the nation’s historical integrity through misinformation.

According to documented historical evidence and testimonies from sector commanders, preparations for rebellion among Bengali troops in Chittagong had been building since mid-March 1971. Various historical accounts and freedom fighters’ testimonies indicate that upon receiving intelligence about Pakistani troop movements in Chittagong and across East Pakistan, Major (then Captain) Rafiqul Islam led Bengali members of the East Pakistan Rifles (EPR) in initiating armed resistance on the night of March 25—prior to the full-scale assault by Pakistani forces. Under his leadership, Bengali forces took control of several strategic points in Chittagong and mounted a courageous resistance against the occupying forces, marking the early phase of the armed liberation struggle. He later served as the commander of Sector 1 and contributed to the nine-month war through collective leadership. In recognition of his bravery, he was awarded the Bir Uttam, Bangladesh’s second-highest gallantry award.

Major Rafiqul Islam Bir Uttam described in his memoir A Tale of Millions how he made the final decision to revolt with loyal EPR members before the night of March 25 and secured strategic positions across the city. His account has been supported by several Liberation War researchers and military analysts, who have described this resistance as one of the earliest armed uprisings in the war.

On the other hand, Colonel Oli Ahmed himself has stated in multiple interviews that he revolted on the night of March 25 under the leadership of then Major Ziaur Rahman. Chronologically, this indicates that his participation occurred as part of a broader phase of resistance led by other commanders.

Every soldier who fought in the Liberation War made invaluable contributions, and the nation remains grateful to them all. Colonel Oli Ahmed Bir Bikram played a courageous role in the war, and his contributions are preserved in history with due respect. However, attempts to establish any individual as the “first rebel” for political purposes risk contaminating the healthy course of historical scholarship. History is not a personal property that can be rewritten for convenience.

For an independent nation, preserving accurate history is equivalent to safeguarding its very existence. Distortion of facts misleads future generations and weakens national unity over time. We believe that any debate about the Liberation War should be resolved based on documented evidence and objective research—not emotion or political interest. Upholding historical truth and resisting misinformation is a collective civic and moral responsibility.

Respecting true history is our shared duty.


===================================



ইতিহাসের বিকৃতি ও আমাদের দায়

— তাইফুর বায়জীদ আখন্দ


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই যুদ্ধ শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতার লড়াই ছিল না; এটি ছিল বাঙালি জাতির অস্তিত্ব ও মর্যাদা রক্ষার চূড়ান্ত সংগ্রাম। এই যুদ্ধের প্রতিটি বাঁক, প্রতিটি রক্তক্ষয়ী মুহূর্ত এবং নেতৃত্বের বীরত্বগাথা আমাদের জাতীয় অস্তিত্বের ভিত্তি। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতার ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন বিষয় নয়; বরং এটি দালিলিক প্রমাণ ও সমষ্টিগত স্মৃতির এক সুসংহত দলিল।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো, রাজনৈতিক সংকীর্ণতা বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের প্রচারণার উদ্দেশ্যে মাঝেমধ্যেই মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত ইতিহাসকে বিকৃত করার চেষ্টা লক্ষ্য করা যায়। এই অধ্যায়ের প্রতিটি তথ্য ও ঘটনা অত্যন্ত সংবেদনশীল। তাই এগুলো সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিলেন কর্নেল অলি আহমেদ”। ইতিহাসের বস্তুনিষ্ঠ বিশ্লেষণে দেখা যায়, এ ধরনের দাবি কেবল বিভ্রান্তিকরই নয়, বরং প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্যের সাথে সাংঘর্ষিক। এটি ইতিহাসের বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে জাতির স্বরূপকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা হিসেবেই দেখা উচিত।

ইতিহাসের অকাট্য প্রমাণ ও বিভিন্ন সেক্টর কমান্ডারের বয়ান অনুযায়ী, চট্টগ্রামে বাঙালি সেনাদের মধ্যে বিদ্রোহের প্রস্তুতি মার্চ মাসের মাঝামাঝি থেকেই দানা বেঁধেছিল। বিভিন্ন ইতিহাসগ্রন্থ ও মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর চট্টগ্রামসহ পূর্ব পাকিস্তানে অবস্থান সম্পর্কে তথ্য ও চলাচলের খবর পেয়ে মেজর (তৎকালীন ক্যাপ্টেন) রফিকুল ইসলামের নেতৃত্বে ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এর বাঙালি সদস্যরা ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের পূর্বেই সরাসরি প্রতিরোধ গড়ে তোলেন। চট্টগ্রামের বিভিন্ন কৌশলগত পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়ে তাঁরা দখলদার বাহিনীর বিরুদ্ধে যে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেটিই ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনালগ্ন। পরবর্তীতে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ নয় মাস দীর্ঘ যুদ্ধ পরিচালনায় সম্মিলিত নেতৃত্ব দেন — যা তাঁর প্রমাণিত বীরত্বের অংশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পদক বীর উত্তম খেতাবের মাধ্যমে স্বীকৃত।

মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ “A Tale of Millions”-এ সবিস্তারে উল্লেখ করেছেন কীভাবে তিনি ২৫ মার্চ রাত নামার আগেই তাঁর অনুগত ইপিআর সদস্যদের নিয়ে বিদ্রোহের চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং শহরের কৌশলগত অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাঁর এই দাবিকে সমর্থন করে বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক মাহফুজ আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল খন্দকার শহীদুল্লাহর মতো সমরবিদরাও বিভিন্ন সময়ে অভিমত দিয়েছেন যে, রফিকুল ইসলামের নেতৃত্বাধীন সেই প্রতিরোধই ছিল স্বাধীনতার ইতিহাসে প্রথম সশস্ত্র বিদ্রোহ এবং এক অমোঘ সত্য।

অন্যদিকে, কর্নেল অলি আহমেদ নিজেই বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, ২৫ মার্চ রাতে তিনি তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহে অংশ নেন। অর্থাৎ, সময়ানুক্রম অনুযায়ী এটি স্পষ্ট যে অলি আহমেদের অংশগ্রহণ ছিল রফিকুল ইসলামের নেতৃত্বাধীন প্রাথমিক প্রতিরোধের পরবর্তী একটি পর্যায় এবং মেজর জিয়ার অধীনে।

মুক্তিযুদ্ধে প্রত্যেক বীর সেনানীর অবদান অনস্বীকার্য এবং জাতি তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন এবং তা ইতিহাসে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষিত আছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে ‘প্রথম বিদ্রোহী’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা ইতিহাসের সুস্থ ধারাকে কলুষিত করে। ইতিহাস কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় যে একে যার যার সুবিধামতো পুনর্লিখন করা যাবে।

একটি স্বাধীন জাতির জন্য তার সঠিক ইতিহাস সংরক্ষণ করা অস্তিত্ব রক্ষার সমতুল্য। তথ্য বিকৃতি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে আমাদের জাতীয় ঐক্যকে দুর্বল করে দেয়। আমরা মনে করি, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেকোনো বিতর্কের মীমাংসা হওয়া উচিত দালিলিক প্রমাণ ও নির্মোহ গবেষণার ভিত্তিতে—আবেগ বা রাজনৈতিক স্বার্থের বশবর্তী হয়ে নয়। সত্য ইতিহাসকে সমুন্নত রাখা এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রুখে দেওয়া আমাদের সবার নাগরিক ও নৈতিক দায়িত্ব।

সত্য ইতিহাসকে সম্মান করা আমাদের সবার কর্তব্য।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 


Last-Minute Legal Maze in Bangladesh Elections: Will the Public or Uncertainty Prevail?
— Taifur Baizid Akhand

Bangladesh’s politics is now walking a strange parallel path. On one hand, the drumbeats of the upcoming national election echo across the country, with the political debate centered on who will form the next government. On the other hand, behind the scenes, a different strategic game unfolds—legal maneuvers in the courts ripple across the streets.

In this tense political backdrop, successive writs and sudden social movements naturally raise questions among citizens: are these actions aimed at making the election more credible, or are they a calculated design to trap the process in uncertainty?

Timing Raises Questions
A recent court writ demands close scrutiny. It questions why district or sub-district officials would serve as returning officers when the Election Commission has its own staff. Theoretically, the demand is sound—elections conducted by a commission’s independent personnel are democratically desirable.

But the question is less about the logic of the demand and more about its timing—which is highly suspicious. This administrative setup is not new. So why did the question arise only after the election schedule was announced? With elections just weeks away, is this a mere expression of concern, or a tactical attempt to bog down the process? And if the writ halts the ongoing process, who stands to gain? The answer lies in the current political arithmetic.

The New Power Equation
This election likely involves three major forces: the BNP alliance, Jamaat alliance, and the Jatiya Party. The BNP appears as the dominant force, with little disagreement among analysts. After the post-coup era, there was hope that an ideological force might fill a political void, but over time that expectation has faded.

In this context, being part of parliament—as the main opposition or a partner in a “National Unity Government”—has become more important than outright power. Here, the Jatiya Party plays a strategic role. With strong traditional voter bases in northern and northeastern constituencies, and the possibility of attracting displaced voters from other parties, the party could secure the position of the second-largest parliamentary force. This potential voter shift alters the political landscape.

Another writ questions why the nominations of Jatiya Party and NDF candidates have not been canceled, arguing that since the Awami League’s activities are suspended, the Jatiya Party should also be considered a suspended “affiliate.” Constitutionally and politically, however, the Jatiya Party is an independent entity. While past participation has sparked debate, their role as a separate political actor ensures electoral diversity. They have never been part of Awami League’s organizational structure. So why challenge their legitimacy now?

The answer lies in the arithmetic of power. Elections remain competitive when all three forces are present. But if legal tactics remove one force and strategic decisions cause another to withdraw at the last moment, an uncontested election could emerge, potentially forcing the Election Commission to postpone polls.

Uncertainty and Hidden Agendas
Notably, the rhetoric of uncertainty comes from influential political circles. Claims of “no level playing field” or “unfavorable law-and-order situation” could be setting the stage for withdrawal. This may be accompanied by new legal complications over “alliance symbols.” Meanwhile, protests under the Inquilab Mancha banner demanding justice for the Hadi murder are keeping street-level tensions alive. While these demands are just, historically, emotionally charged platforms during elections can easily become political tools. Hence the question: is the focus solely on justice, or is it being leveraged to manipulate the electoral process if needed?

Delaying elections is more than changing a date—it throws the entire political process into deep uncertainty. Those who entrenched themselves across administrative, law enforcement, academic, banking, and key state institutions after the coup stand to benefit.

The people of Bangladesh want free, participatory, and peaceful elections. They want decisions made through ballots. Those attempting to undermine this right via legal hurdles or unrest are not serving the public—they are pursuing behind-the-scenes deals. The Election Commission faces not only a constitutional duty but also a historic responsibility. It must proceed with the election despite provocations or legal labyrinths; otherwise, politics of competition will lose, and politics of uncertainty will prevail.


===========================================


নির্বাচনের আইনি গোলকধাঁধা: গন্তব্য জনরায় নাকি অনিশ্চয়তা?

বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত সমান্তরাল রেখায় হাঁটছে। একদিকে আসন্ন জাতীয় নির্বাচনের দামামা, অন্যদিকে দৃশ্যপটের আড়ালে শুরু হয়েছে ভিন্নধর্মী কৌশলগত মেরুকরণ; যেখানে আইনি লড়াইয়ের চাল দেওয়া হচ্ছে আদালতপাড়ায়, আর তার প্রভাব ছড়াচ্ছে রাজপথে।

রাজনৈতিক এই সন্ধিক্ষণে একের পর এক রিট ও আকস্মিক আন্দোলন স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগায়—এসব তৎপরতা কি নির্বাচনকে গ্রহণযোগ্য করার প্রয়াস, নাকি পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার জালে আটকে দেওয়ার নিপুণ নকশা?


সময়জ্ঞান নিয়ে রহস্য

সম্প্রতি একটি রিট গভীর পর্যালোচনার দাবি রাখে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থাকা সত্ত্বেও কেন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তাত্ত্বিকভাবে দাবিটি অত্যন্ত যৌক্তিক। একটি স্বাধীন কমিশনের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন পরিচালনা করা গণতান্ত্রিকভাবে কাঙ্ক্ষিত।

কিন্তু প্রশ্নটি দাবির যৌক্তিকতার চেয়ে তার ‘টাইমিং’ বা সময়জ্ঞান রীতিমতো রহস্যজনক। এই প্রশাসনিক কাঠামো তো নতুন নয়। তবে নির্বাচনী তফসিল ঘোষণার আগে এই মৌলিক সংস্কারের প্রশ্নটি উঠল না কেন? নির্বাচন যখন দুয়ারে, তখন এমন দাবি কি নিছক সদিচ্ছা, নাকি নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতার ফাঁদে ফেলার কৌশল? কারণ, এই রিটের নিষ্পত্তি যদি বর্তমান প্রক্রিয়াকে থমকে দেয়, তবে লাভবান হবে কারা? উত্তরটি লুকিয়ে চলমান রাজনৈতিক সমীকরণে।


ক্ষমতার নতুন অঙ্ক

এবারের নির্বাচনে প্রধান তিনটি শক্তির লড়াইয়ের সম্ভাবনা রয়েছে—বিএনপি জোট, জামায়াত জোট এবং জাতীয় পার্টি। জনআকাঙ্ক্ষা ও মাঠের উপস্থিতিতে বিএনপি এখন অন্যতম প্রধান শক্তি—এ নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে বড় কোনো দ্বিমত নেই। অভ্যুত্থান–পরবর্তী সময়ে ধারণা করা হয়েছিল, একটি বিশেষ আদর্শিক শক্তি শূন্যস্থান পূরণ করবে; কিন্তু সময়ের সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে পড়েছে।

এই বাস্তবতায় অনেকের কাছে ক্ষমতায় যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংসদে প্রধান বিরোধী দল হওয়া কিংবা ‘জাতীয় ঐক্যের সরকার’-এর অংশীদার হওয়া। আর এখানেই জাতীয় পার্টির অবস্থান কৌশলগত। কিছু আসনে দলটির ঐতিহ্যগত ভোটব্যাংক তাদের দ্বিতীয় বৃহত্তম শক্তি হওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। এই সম্ভাব্য ভোট স্থানান্তরের অঙ্কটিই রাজনীতিকে বদলে দিচ্ছে।

ঠিক এই প্রেক্ষাপটেই আরেকটি রিট সামনে আসে—যেখানে জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি তোলা হয়েছে। যুক্তি দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় জাতীয় পার্টিও স্থগিত ‘সহযোগী সংগঠন’ হিসেবে বিবেচ্য। কিন্তু সাংবিধানিক ও রাজনৈতিক সংজ্ঞায় জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল। যদিও অতীতে তাদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক আছে, তবু একটি পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে তাদের টিকে থাকা নির্বাচনী বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। তারা কখনোই ছাত্রলীগ বা যুবলীগের মতো আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর অংশ ছিল না। তবে কেন আজ তাদের বৈধতা নিয়ে এই টানাহেঁচড়া?

এর উত্তর লুকিয়ে আছে ক্ষমতার অঙ্কে। মাঠে তিনটি শক্তি থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া স্বাভাবিক। কিন্তু আইনি মারপ্যাঁচে যদি কোনো একটি শক্তিকে বাইরে ঠেলে দেওয়া যায়, তবে সেই সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্যও নষ্ট হতে পারে। কৌশলগত কারণে অন্য কোনো পক্ষও শেষ মুহূর্তে সরে দাঁড়ালে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের ঝুঁকি তৈরি হয়, যা শেষ পর্যন্ত নির্বাচন পেছাতে বাধ্য করতে পারে।


অনিশ্চয়তার বয়ান ও নেপথ্য লক্ষ্য

লক্ষণীয় যে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বয়ানটি আসছে কিছু নির্দিষ্ট রাজনৈতিক বলয় থেকেই। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল নয়—এসব বক্তব্য কি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পটভূমি তৈরি করছে? এর সঙ্গে যুক্ত হতে পারে ‘জোটবদ্ধ প্রতীক’ নিয়ে সম্ভাব্য নতুন আইনি জটিলতা। পাশাপাশি, ইনকিলাব মঞ্চের ব্যানারে হাদি হত্যার বিচারের দাবিতে চলমান কর্মসূচি রাজপথে অস্থিরতা বজায় রাখছে। বিচারের দাবি নিঃসন্দেহে ন্যায়সঙ্গত। কিন্তু নির্বাচনের প্রাক্কালে এমন আবেগঘন প্ল্যাটফর্ম রাজনৈতিক স্বার্থের হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। সে কারণেই প্রশ্ন ওঠে—এখানে কি কেবল বিচারই মুখ্য, নাকি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন নস্যাৎ বা স্থগিত করার হাতিয়ার হিসেবে এসব ব্যবহার করার সুযোগ রাখা হচ্ছে?

নির্বাচন পেছানো মানে কেবল একটি তারিখ বদল নয়; বরং পুরো রাজনৈতিক প্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। এতে লাভবান হবে তারাই, যারা অভ্যুত্থানের পর পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিভিন্ন স্তরে নিজেদের অবস্থান সংহত করেছে।

বাংলাদেশের মানুষ এখন একটি অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। তারা ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত দিতে চায়। যারা আজ আইনি জটিলতা বা অস্থিরতা দিয়ে সেই অধিকার প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের লক্ষ্য জনরায় নয়—বরং পর্দার আড়ালের সমঝোতা। নির্বাচন কমিশনের সামনে এখন কেবল সাংবিধানিক দায়িত্ব নয়, একটি ঐতিহাসিক দায়ও রয়েছে। এখন সময়ের দাবি, নির্বাচন কমিশন কোনো উসকানি বা আইনি গোলকধাঁধার কাছে নতি না স্বীকার করে নির্ধারিত পথেই নির্বাচন সম্পন্ন করুক। অন্যথায়, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি নয়—অনিশ্চয়তার রাজনীতিই জয়ী হবে।

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

A Planned Drama and a Deepening Political Crisis: Election or Controlled Mandate?

Following the Chief Adviser’s recent address regarding the election and referendum, the situation is no longer a matter of mere speculation. Instead of resolving the ongoing political crisis, his speech has intensified it. Analyzing the entire process suggests that the government led by Dr. Muhammad Yunus has established a well-planned political framework aimed at effectively imposing specific decisions on political parties.

The "July Order" and the Drama of Legitimacy

The signing of the "July Order" and the rapid publication of the gazette are not merely administrative actions; they are part of a psychological strategy. The drama surrounding the President's resignation or removal, only to ultimately conduct all proceedings through the President, appears clearly to be an attempt to drape the process in a cloak of "legitimacy."

Referendum: Seeking Opinion or Forcing a Package?

The most controversial and alarming issue is the proposal for a referendum. The government claims that for the sake of cost-efficiency, the referendum will be held on the same day as the election. However, the issue is not about cost; it is about the process.

Four options—A, B, C, and D—have been presented in the referendum as an inseparable package. Yet, the BNP has expressed a clear "Note of Dissent" regarding the caretaker government system and the constitutional commission. Specifically, the BNP’s long-standing policy objections to the "Upper House" and the Proportional Representation (PR) system included in option "B" are well known.

By bypassing these dissenting views, everyone is being forced into a "Yes" or "No" vote. This means if someone wants the caretaker government system—a nearly unanimous demand—they are forced to accept the Upper House or PR system as well. This is in no way consistent with an ideal democratic process.

Pre-planned Political Equations

The advance demand for a referendum raised by Jamaat-e-Islami and the discussions initiated by the NCP regarding alternatives to the President are not isolated incidents. Rather, they are part of a coordinated political strategy designed to show that "everyone is making concessions," and therefore, the BNP must also accept the government’s predetermined formula.

Imposing Reforms in the Name of Public Mandate

In a democratic system, the standard path for constitutional amendment is through an elected parliament, where debates occur, amendments are proposed, and votes are cast. By sending controversial constitutional issues to a referendum before the election, the government can easily claim in the future: "The people have given their verdict; why should political parties not accept it?"

In reality, this is nothing more than a tactic to forcibly impose reforms on a major political force.

Facilitator or Controller?

The Chief Adviser has repeatedly stated that the government will act as a "facilitator." However, the reality suggests otherwise. An effective political control structure has emerged between the government and certain political forces, determined to implement their own agendas.

For a party that has been a victim of enforced disappearances, murders, lawsuits, and suppression for the last 15 years, this attempt to impose planned political decisions is an alarming sign for future political culture.

Final Word

The country is likely heading toward deep political instability and chaos. In this situation, the government’s responsibility was to engage in meaningful dialogue with the major political parties before making an announcement. By avoiding that path, the government’s decisions raise serious questions about its true intentions.

People expected an acceptable electoral environment from Dr. Yunus's government. However, through its current actions, the government itself is becoming a primary architect of the crisis. No system imposed in the name of "reform" can be beneficial for the country in the long run.


===========================================

 
একটি পরিকল্পিত নাটক ও ঘনীভূত রাজনৈতিক সংকট: নির্বাচন না কি নিয়ন্ত্রিত সিদ্ধান্ত?

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক নির্বাচন ও গণভোট সম্পর্কিত ভাষণের পর তা আর সন্দেহের পর্যায়ে নেই। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের বদলে এই বক্তব্য সংকটকে আরও ঘনীভূত করেছে। পুরো প্রক্রিয়াটি বিশ্লেষণ করলে মনে হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি সুপরিকল্পিত রাজনৈতিক কাঠামো দাঁড় করিয়েছে, যার লক্ষ্য—রাজনৈতিক দলগুলোর ওপর নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত কার্যত চাপিয়ে দেওয়া।
জুলাই আদেশ ও ‘বৈধতা’র নাটক:
জুলাই আদেশে স্বাক্ষর এবং দ্রুত গেজেট প্রকাশ—এই পুরো ঘটনাপ্রবাহটি নিছক প্রশাসনিক নয়; বরং একটি মনস্তাত্ত্বিক কৌশলের অংশ। রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ নিয়ে নাটক তৈরি করে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা স্পষ্টভাবে একটি ‘বৈধতা’র আবরণ দেওয়ার প্রচেষ্টা বলেই প্রতীয়মান হয়।
গণভোট: মতামত গ্রহণ, না কি প্যাকেজ চাপিয়ে দেওয়া?
সবচেয়ে বিতর্কিত ও উদ্বেগজনক বিষয় হলো গণভোটের প্রস্তাব। সরকার দাবি করছে, ব্যয় সাশ্রয়ের জন্য নির্বাচনের দিনই গণভোট হবে। কিন্তু প্রশ্নটি ব্যয়ের নয়; প্রশ্নটি প্রক্রিয়ার।
গণভোটে ক, খ, গ, ঘ—এই চারটি অপশনকে একটি অবিচ্ছেদ্য প্যাকেজ হিসেবে হাজির করা হয়েছে। অথচ এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক কমিশন বিষয়ে বিএনপির সুস্পষ্ট ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। বিশেষ করে ‘খ’ অপশনে অন্তর্ভুক্ত আপার হাউস এবং পিআর (Proportional Representation) ব্যবস্থা নিয়ে বিএনপির দীর্ঘদিনের নীতিগত আপত্তি সর্বজনবিদিত।
এখন এই ভিন্নমতগুলোকে পাশ কাটিয়ে একটি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের সামনে সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, কেউ যদি তত্ত্বাবধায়ক সরকার চায়—যা প্রায় সর্বসম্মত দাবি—তাহলে তাকে বাধ্যতামূলকভাবে আপার হাউস বা পিআর ব্যবস্থাও মেনে নিতে হবে। এটি কোনোভাবেই আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পূর্বপরিকল্পিত রাজনৈতিক সমীকরণ:
মাঠে জামায়াতের মাধ্যমে আগেভাগে গণভোটের দাবি তোলা এবং এনসিপিকে দিয়ে রাষ্ট্রপতির বিকল্প অনুসন্ধানের আলোচনা সামনে আনা—এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। বরং এগুলো একটি সমন্বিত রাজনৈতিক কৌশলের অংশ, যার উদ্দেশ্য হলো—দেখানো যে সবাই কোনো না কোনো ‘ছাড়’ দিচ্ছে, সুতরাং বিএনপিকেও সরকারের নির্ধারিত ফরমুলা মেনে নিতে হবে।
জনগণের রায়ের নামে সংস্কার চাপানো:
একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধনের স্বাভাবিক পথ হলো নির্বাচিত সংসদ। সেখানে বিতর্ক হবে, সংশোধনী আসবে, ভোটাভুটি হবে। কিন্তু নির্বাচনের আগেই বিতর্কিত সাংবিধানিক বিষয়গুলো গণভোটে পাঠিয়ে দিয়ে সরকার ভবিষ্যতে সহজেই বলতে পারবে—“জনগণ তো রায় দিয়েছে, রাজনৈতিক দল কেন মানবে না?”
বাস্তবে এটি একটি বৃহৎ রাজনৈতিক শক্তির ওপর জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেওয়ার কৌশল ছাড়া আর কিছু নয়।
ফ্যাসিলিটেটর নাকি নিয়ন্ত্রক?
প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, সরকার ‘ফ্যাসিলিটেটর’ হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরকার ও কিছু নির্দিষ্ট রাজনৈতিক শক্তির সমন্বয়ে একটি কার্যকর রাজনৈতিক নিয়ন্ত্রণ কাঠামো তৈরি হয়েছে, যা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
যে দলটি গত ১৫ বছর ধরে গুম, খুন, মামলা ও দমননীতির শিকার হয়েছে—সেই দলটির ওপর এখন নতুন করে পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত অশনিসংকেত।
শেষ কথা:
দেশ সম্ভবত একটি গভীর রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে এগোচ্ছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব ছিল—ঘোষণার আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপে বসা। সেই পথ এড়িয়ে গিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলে।
ড. ইউনূসের সরকারের কাছ থেকে মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান পদক্ষেপগুলোতে সরকার নিজেই সংকটের অন্যতম কারিগর হয়ে উঠছে। সংস্কারের নামে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাই দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না।
#বাংলাদেশ #রাজনীতি #নির্বাচন #গণভোট #ডইউনূস #রাজনৈতিক_সংকট #সংবিধান_সংস্কার #গণতন্ত্র #BangladeshPolitics #Election2025 #ConstitutionalReform #BNP
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুগপৎভাবে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। জুলাই সনদ বাস্তবায়নে সেখানে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।