Bangladesh Economy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangladesh Economy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 


Domestic Production Meets Bangladesh’s Petrol and Octane Demand — Avoid Panic Buying

By Taifur Baizid Akhand

In recent days, the ongoing conflict in the Middle East has led many people to fear a potential fuel shortage or price hike in Bangladesh. Driven by this misconception, some have rushed to fuel stations and started stockpiling more fuel than necessary, which is largely creating an artificial shortage in the market.

The reality is that Bangladesh’s entire demand for petrol and octane can be met through condensate processed as a by-product from the country’s own natural gas fields. Bangladesh is almost self-sufficient in petrol, while small quantities of octane—approximately 10–20%—are occasionally imported to enhance quality. Additionally, limited exports of both products have taken place at various times. Therefore, there is little reason for concern regarding petrol and octane supplies.

However, it is important to note that Bangladesh still relies entirely on imports to meet its diesel demand.

For this reason, citizens are urged not to be influenced by rumors and to refrain from purchasing fuel unnecessarily. Public awareness and responsible behavior can help keep the fuel market stable and prevent artificial shortages.


===============================


দেশীয় উৎপাদনেই মেটে পেট্রল–অকটেনের চাহিদা, অযথা অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকুন

—তাইফুর বায়জীদ আখন্দ

সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেকেই ভাবছেন দেশে তেলের সংকট হবে বা দাম বেড়ে যাবে। এমন ভুল ধারণা থেকে অনেকেই পাম্পে ভিড় করছেন এবং প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করছেন—যার ফলেই মূলত কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

বাস্তবতা হলো—বাংলাদেশে পেট্রল ও অকটেনের চাহিদার বৃহত্তর অংশ দেশীয় গ্যাসক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট প্রক্রিয়াজাত (by-product) করে পূরণ করা হয়। পেট্রলের ক্ষেত্রে দেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ, তবে অকটেনের মান বৃদ্ধির জন্য মাঝে মাঝে ১০‑২০% আমদানি করা হয়। এছাড়াও বিভিন্ন সময় সীমিত পরিমাণে উভয় পণ্যেরই রপ্তানি করা হয়েছে। তাই পেট্রল–অকটেন নিয়ে দুশ্চিন্তার তেমন কারণ নেই।

তবে ডিজেলের ক্ষেত্রে আমাদের এখনো পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হয়।

তাই গুজবে কান না দিয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকুন। সবার সচেতনতাই পারে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 


Salary Hike: Comfort on the Surface, Long-Term Risks Beneath?

— Taifur Baizid Akhand | Geopolitical Analyst & Columnist

The interim government’s recent announcement of salary increases for public sector employees, based on the recommendations of the new pay commission, may offer immediate relief but has sparked mixed reactions in civil society. While improving the living standards of lower-grade employees amid global economic instability and rampant inflation is undeniable, the real question lies not in the morality of pay hikes but in the state’s economic capacity, structural realities, social equity, and political foresight.

The proposed report suggests doubling or even more than doubling salaries across almost all grades. The minimum basic pay would rise from BDT 8,250 to 20,000 (around BDT 42,000 including allowances), while the maximum salary would increase from BDT 78,000 to roughly 160,000. Implementing such a massive financial and administrative burden will fall on the next elected government.

Budget analyses indicate that nearly 70% of revenue is spent on operating expenditures, leaving little room for development and social protection. Covering an extra BDT 106,000 crore annually without increasing the tax burden on citizens is extremely challenging, especially amid growing pressures of foreign debt repayment.

Where will this money come from? The state’s revenue comes from taxpayers—from rickshaw pullers to private sector workers. In other words, the increased salaries for public employees will ultimately be funded by citizens, many of whom have seen stagnant real incomes over the past decade.

A critical concern is inflationary pressure. Suddenly injecting significant purchasing power into a large segment of the population without corresponding increases in production and supply risks demand-pull inflation. This can trigger a “wage-price spiral,” where salaries rise, leading to higher prices, which in turn generate renewed demands for wage increases. Those without increased incomes suffer most, deepening inequality and potentially pushing talent toward secure bureaucratic roles rather than productive sectors.

Analysts suggest three political motives may underpin this last-minute, massive salary commitment:

  1. Administrative appeasement: Securing bureaucratic loyalty and avoiding unrest in the final months of office.

  2. Economic trap for successors: Burdening the next government with nearly unmanageable financial obligations, creating political and administrative challenges.

  3. Covering past failures: Using salary hikes to overshadow previous controversial decisions and shape public opinion favorably.

Past experiences show that higher pay alone does not reduce corruption; service quality did not improve after previous salary hikes, and bribery often increased. True reform requires strict accountability, smaller, efficient, technology-driven administration, market monitoring, and productivity-focused investment in agriculture and industry.

While increasing salaries is not wrong, prioritizing one segment without fostering private sector growth and safeguarding citizens’ purchasing power raises questions about fairness. If the government views the state solely through the lens of its employees and sees the rest merely as taxpayers, it undermines democratic principles.

As a guardian of all citizens, the government must balance the economic well-being of every citizen. Otherwise, this salary increase risks becoming a foundation for lasting inflation and severe inequality rather than genuine relief.


==============================


বেতন বৃদ্ধি: স্বস্তির আড়ালে কি দীর্ঘমেয়াদি ঝুঁকি?

— তাইফুর বায়জীদ আখন্দ | ভূরাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে–কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে, তা আপাতদৃষ্টিতে স্বস্তির হলেও নাগরিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও লাগামহীন মূল্যস্ফীতির বাস্তবতায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। তবে এখানে মূল প্রশ্ন বেতনের নৈতিকতা নয়; বরং রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, কাঠামোগত বাস্তবতা, সামাজিক ন্যায্যতা ও রাজনৈতিক দূরদর্শিতা।

প্রস্তাবিত রিপোর্ট অনুযায়ী প্রায় সব গ্রেডেই বেতন দ্বিগুণ বা তার বেশি বাড়ানোর কথা বলা হয়েছে। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা (ভাতা মিলিয়ে প্রায় ৪২,০০০) এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে প্রায় ১,৬০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব এসেছে। এই বিপুল আর্থিক ও প্রশাসনিক দায়ভার বাস্তবে বহন করতে হবে আগামী নির্বাচনে গঠিত সরকারকে।

বিভিন্ন বাজেট বিশ্লেষণ অনুযায়ী রাজস্ব আয়ের সিংহভাগই ব্যয় হয় সরকারি পরিচালনায় (Operating Expenditure)—যার পরিমাণ প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতে নিজস্ব অর্থায়নের সুযোগ সীমিত। এই অবস্থায় বছরে প্রায় ১ লক্ষ ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা রাষ্ট্রের জন্য কতটা দায়িত্বশীল সিদ্ধান্ত, সে প্রশ্ন উপেক্ষা করা যায় না। সাধারণ মানুষের ওপর করের চাপ না বাড়িয়ে এই অর্থ জোগান দেওয়া বাস্তবে অত্যন্ত কঠিন। বিশেষ করে যখন বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে।

এই অর্থ আসবে কোথা থেকে? রাষ্ট্র কোনো বিমূর্ত সত্তা নয়। রাষ্ট্রের আয় আসে জনগণের কর ও ভ্যাট থেকে। রিকশাচালক থেকে বেসরকারি চাকরিজীবী—সবাই পণ্য কিনে রাষ্ট্রকে রাজস্ব দেন। অর্থাৎ সরকারি কর্মচারীদের বাড়তি বেতনের অর্থ আসবে সেই জনগণের পকেট থেকেই, যাদের বড় অংশের প্রকৃত আয় গত এক দশকে তেমন বাড়েনি।

প্রশ্ন ওঠে—রাষ্ট্রের বাজার কি সরকারি ও বেসরকারি নাগরিকদের জন্য আলাদা? দ্রব্যমূল্যের চাপে সরকারি কর্মচারীরাও ভুগছেন, তবে বেসরকারি খাতের কোটি মানুষের সংকট আরও তীব্র। যখন ১০ টাকার পণ্য ১৫ টাকা হয়, তখন কেবল একটি শ্রেণির হাতে অতিরিক্ত টাকা তুলে দিলে সমস্যার সমাধান হয় না। একদিকে সরকারি পিয়ন বা পরিচ্ছন্নতা কর্মীর সম্ভাব্য আয় ৪০ হাজার ছাড়ানোর আলোচনা, অন্যদিকে অর্থনীতির চাকা ঘোরানো বেসরকারি তরুণরা আজও ১৫–২০ হাজার টাকায় ক্যারিয়ার শুরু করতে বাধ্য—অথচ বাড়তি করের বোঝা পড়বে মূলত তাঁদের ওপরই।

এর চেয়েও বড় ঝুঁকি মূল্যস্ফীতির চাপ। অর্থনীতির ভাষায়, উৎপাদন ও সরবরাহ বাড়ানো ছাড়া যদি বড় একটি শ্রেণির হাতে হঠাৎ উল্লেখযোগ্য অতিরিক্ত ক্রয়ক্ষমতা তৈরি হয়, তখন তা চাহিদা-নির্ভর মূল্যস্ফীতি (Demand-pull inflation) তৈরি করতে পারে। এর ফলে বাজারে ‘মজুরি-মূল্য চক্র’ (Wage-Price Spiral) তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যেখানে বেতন বাড়লে জিনিসের দাম বাড়ে এবং দাম বাড়লে পুনরায় বেতন বাড়ানোর দাবি ওঠে। অর্থাৎ বাজারে পণ্যের পরিমাণ একই থাকলেও ক্রেতার সংখ্যা ও সক্ষমতা বাড়ে, ফলে দাম ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা দেখা দেয়। এতে যাদের আয় বাড়েনি, তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বৈষম্য গভীর হয় এবং দীর্ঘমেয়াদে মেধা ও মানবসম্পদ উৎপাদনশীল খাতের পরিবর্তে তুলনামূলক নিরাপদ আমলাতান্ত্রিক কাঠামোর দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি তৈরি হয়। তখন প্রশ্ন অনিবার্য—রাষ্ট্র কি কেবল সরকারি কর্মচারীদের জন্য, নাকি সকল নাগরিকের জন্য?

বিশ্লেষকদের মতে, মেয়াদের শেষ প্রান্তে এসে এমন বিশাল আর্থিক প্রতিশ্রুতির পেছনে তিনটি রাজনৈতিক কৌশল কাজ করতে পারে।

১. প্রশাসনিক আনুকূল্য ও ঢাল গঠন—মেয়াদের বাকি সময়টুকুতে প্রশাসনিক অসন্তোষ বা জটিলতা এড়াতে আমলাতন্ত্রকে আর্থিকভাবে ‘তুষ্ট’ রাখার প্রচেষ্টা।

২. পরবর্তী সরকারের জন্য অর্থনৈতিক ফাঁদ—এই দায়ভার বাস্তবায়ন নতুন সরকারের জন্য অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব হয়ে উঠবে, ফলে শুরুতেই প্রশাসনিক অসন্তোষ ও রাজনৈতিক অজনপ্রিয়তার ক্ষেত্র তৈরি হতে পারে।

৩. পূর্বতন ব্যর্থতা আড়াল ও জনমত নির্মাণ—‘বেতন বৃদ্ধি’কে সামনে এনে অন্তর্বর্তী সরকার আমলের বিতর্কিত সিদ্ধান্ত ও ব্যর্থতাগুলো আড়ালে ঠেলে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং সুবিধাবাদী বয়ান গড়ে উঠবে—‘বিদায়ী সরকারই ভালো ছিল’।

অতীত অভিজ্ঞতা বলে, কেবল বেতন বাড়ালেই দুর্নীতি কমে না। আগের দুই দফা বড় বেতন বৃদ্ধির পরও সেবার মান কাঙ্ক্ষিতভাবে বাড়েনি; বরং অনেক ক্ষেত্রে ঘুষের হার বেড়েছে। কঠোর দায়বদ্ধতা ও আমূল প্রশাসনিক সংস্কার ছাড়া কেবল ব্যয় বৃদ্ধি রাষ্ট্র সংস্কার নয়।

আজ প্রয়োজন তুলনামূলক ছোট, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসন—যা সত্যিকার অর্থে জনগণের সেবক হবে। কেবল বেতন বাড়িয়ে দুর্নীতি রোধ সম্ভব নয়; বরং প্রয়োজন কঠোর বাজার মনিটরিং, কৃষি ও শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরবরাহব্যবস্থার সংস্কার—যাতে জীবনযাত্রার ব্যয় বাস্তবভাবে নিয়ন্ত্রণে আসে। এতে কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা কমবে, যা দুর্নীতির কাঠামোগত কারণগুলো দুর্বল করতে সহায়ক হবে। বেতন বৃদ্ধির এই বিপুল অর্থ যদি উৎপাদনমুখী বিনিয়োগে ব্যয় হতো, তবে তা কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদে আরও কার্যকর ভূমিকা রাখতে পারত।

দেশ চলে শুধু সরকারি কর্মচারীদের ঘামে নয়, কোটি কোটি সাধারণ মানুষের শ্রমে। বেতন বাড়ানো অপরাধ নয়। কিন্তু বেসরকারি খাতের বিকাশ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি সক্ষমতা উপেক্ষা করে একটি শ্রেণির ওপর অসামঞ্জস্যপূর্ণ অগ্রাধিকার দেওয়া নীতিগতভাবেই প্রশ্নবিদ্ধ। সরকার যদি রাষ্ট্র বলতে কেবল নিজের কর্মচারীদের বোঝে আর বাকি জনগণকে শুধু করদাতা হিসেবে দেখে, তবে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

রাষ্ট্রের অভিভাবক হিসেবে সরকারের দায়িত্ব সব নাগরিকের জীবনসংগ্রামের ভারসাম্য রক্ষা করা। অন্যথায় এই বেতন বৃদ্ধি স্বস্তি নয়—বরং স্থায়ী মুদ্রাস্ফীতি ও চরম বৈষম্যের নতুন ভিত্তিপ্রস্তর হয়ে উঠতে পারে।